শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬
24 C
Jessore
More

    বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে বাংলাদেশ: এলডিসি উত্তরণ পেছানোর নেপথ্য কারণ

    বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করেছে সরকার। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) অধীন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) চেয়ারম্যান হোসে আন্তোনিও ওকাম্পোর কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

    চিঠিতে দেশি-বিদেশি বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে এলডিসি উত্তরণ-প্রস্তুতির সময়কাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের এলডিসি উত্তরণ হবে চলতি বছরের ২৪ নভেম্বর। চূড়ান্ত উত্তরণের আগে তৃতীয় পর্যালোচনা প্রক্রিয়াও চলমান রয়েছে।

    দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতা ও কয়েকজন অর্থনীতিবিদের আহ্বানে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার নেপাল ও লাওসের মতো একই সময়ে উত্তরণে থাকা দেশগুলোর সঙ্গে সমন্বয় করে ২০৩০ সাল পর্যন্ত সময় বাড়ানোর উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছিল। এ–সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়।

    আরও পড়ুন :  ট্রাম্প কেন ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালালেন? মাদুরো ‘আটক’, বিশ্ব রাজনীতিতে তোলপাড়

    গত বুধবার নতুন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর গণমাধ্যমকে বলেন, এলডিসি থেকে উত্তরণ বিলম্বিত করতে যা যা করা দরকার, সবই করা হবে। আজ থেকেই বাণিজ্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে। ইআরডির সঙ্গে দ্রুত সমন্বয় করে উত্তরণ বিলম্বিত করার কাজ এগিয়ে নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। ওই দিনই ইআরডি সচিব সিডিপি চেয়ারম্যানকে চিঠি দেন।

    নতুন সরকার এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার চিঠিতে যুক্তি দিয়েছে, সময়সীমা বাড়ানো হলে সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল করা, চলমান সংস্কারগুলো সংহত করা এবং স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির (এসটিএস) অধীন অগ্রাধিকারমূলক কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নীতিগত সুযোগ পাওয়া যাবে।

    চিঠিতে আরও বলা হয়েছে, এলডিসি উত্তরণে পাঁচ বছরের প্রস্তুতি সময়কাল একের পর এক দেশি ও আন্তর্জাতিক সংকটে ‘গুরুতরভাবে ব্যাহত’ হয়েছে।

    লেটেস্ট আপডেট

    বিশ্বকাপের মাঝেই ভাইরাল ঈশানের নাচ! সতীর্থর বোনের সঙ্গে নতুন সম্পর্কের ইঙ্গিত?

    টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে...

    ট্রাম্পের শুল্কনীতি বেআইনি! সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে কাঁপছে আমেরিকা

    আমেরিকার রাজনীতিতে বড় ধাক্কা। প্রেসিডেন্টের ক্ষমতার সীমা কোথায়—এই প্রশ্নে...

    মাত্র ৮ মিনিটের রাগেই হার্ট অ্যাটাক! কী বলছে নতুন গবেষণা?

    রাগ তো আমাদের সবারই হয়। অফিসে বস কিছু বললেন,...

    একুশের চেতনায় বিশ্বকে শুভেচ্ছা: ভাষা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ বক্তব্য

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে...

    বাছাই সংবাদ

    একুশের চেতনায় বিশ্বকে শুভেচ্ছা: ভাষা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ বক্তব্য

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে...

    যশোরে পিকআপের চাপায় শ্রমিক নিহত, মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে আরও মৃত্যু

    যশোরের মণিরামপুর উপজেলা ও কেশবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায়...

    বিদ্যুৎ ঘাটতির মাঝেও নিরবিচ্ছিন্ন সরবরাহের প্রতিশ্রুতি: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

    বিদ্যুৎ ঘাটতির মধ্যেও নিরবিচ্ছিন্ন বিদ্যুূৎ সরবরাহের চেষ্টা করছে সরকার...

    প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে ঘিরে জনতার ভালোবাসার ঢল

    জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম...

    নিম্নচাপের দাপট! হাওয়া অফিসের সতর্কবার্তা, বৃষ্টি কবে কোথায়?

    শীতের আমেজ এখনও পুরোপুরি বিদায় নেয়নি। ভোরবেলা বাইরে বেরোলেই...

    চমক দিলেন প্রধানমন্ত্রী! প্রটোকল কমিয়ে নতুন বার্তা তারেক রহমানের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়ার পর থেকেই নতুন...

    ক্ষমতা বদলের পর বড় প্রশ্ন: যমুনা ছাড়ছেন ইউনূস, কবে উঠবেন তারেক রহমান?

    বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর সবচেয়ে বেশি যে প্রশ্নটি...

    রমযানে দৃষ্টান্ত: খড়কীতে বিনামূল্যে ঠান্ডা পানি বিতরণে আইডিয়া

    রমযান এলেই সারাদিন রোজা রেখে ইফতারের আগে এক গ্লাস...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »