শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
26.4 C
Jessore
More

    পৃথিবীর আগের জন্ম রহস্য: জর্জিয়ার ছাদ ভেদ করে ঢুকে পড়া কোটি বছরের পুরনো উল্কাপিণ্ড

    আমেরিকার জর্জিয়া স্টেটের ম্যাকডোনো শহর। ২০২৩ সালের ২৬ জুন দুপুর। হঠাৎ করেই আকাশে দেখা গেল জ্বলন্ত আগুনের গোলা। মুহূর্তের মধ্যে সেই আগুন ছুটে এলো শহরের একটি বাড়ির দিকে। প্রবল গতিতে ছাদ ভেদ করে বাড়ির ভেতরে ঢুকে পড়ল একটি অদ্ভুত পিণ্ড। পরে নাসা নিশ্চিত করল—এটি কোনো সাধারণ পাথর নয়, বরং মহাশূন্য থেকে আসা একটি উল্কাপিণ্ড, যার বয়স পৃথিবীর থেকেও বেশি।

    বাড়ির বাসিন্দা তখন বসার ঘরে দুপুরে বিশ্রাম নিচ্ছিলেন। আচমকা গুলির মতো শব্দ কানে আসতেই চমকে ওঠেন। পরে দেখেন, ছাদের একটি অংশ ভেঙে গেছে এবং মেঝেতে পড়ে আছে কালোজামের মতো দেখতে একটি কালো পাথর। অল্পের জন্য তিনি বড় ধরনের আঘাত থেকে রক্ষা পান। গবেষকরা পরে জানান, এই পাথরের ওজন প্রায় ২৩ গ্রাম হলেও এর আঘাত এত প্রবল ছিল যে মেঝের অংশ ভেঙে যায়।

    আরও পড়ুন :  সূর্যকুমার যাদবের ‘রোম্যান্টিক গোপন কথা’ ফাঁস! ১০০ কোটির মামলায় বিপাকে খুশি

    জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, এই উল্কাপিণ্ডের বয়স প্রায় ৪৫৬ কোটি বছর—পৃথিবীর থেকেও প্রায় দুই কোটি বছর বেশি। বিজ্ঞানী স্কট হ্যারিস জানান, এর উৎস মঙ্গল ও বৃহস্পতির মাঝের গ্রহাণুপুঞ্জ। প্রায় ৪৭ কোটি বছর আগে সেখানকার একটি গ্রহাণু ভেঙে এর সৃষ্টি হয়েছিল। মহাকাশে ঘুরতে ঘুরতে এটি পৃথিবীর মাধ্যাকর্ষণে ধরা পড়ে এবং ঘর্ষণে আগুন জ্বলে ওঠে, যা সেই দিন জর্জিয়ার বাসিন্দারা আকাশে দেখেছিলেন।

    পরিসংখ্যান বলছে, পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার উল্কা পাওয়া গেলেও সরাসরি মানুষের গায়ে আঘাত করার ঘটনা হাতে গোনা। এর মধ্যে অন্যতম ১৯৫৪ সালের আলাবামার সিলাকোগা ঘটনা। সেদিন প্রায় ৪ কেজি ওজনের একটি উল্কা ছাদ ভেদ করে রেডিওতে পড়ার পর ছিটকে গিয়ে আঘাত করেছিল গৃহিণী ইএইচ হজেসকে। তিনি সামান্য আহত হলেও বেঁচে যান।

    আরও পড়ুন :  মানুষের মদ হজম করার ক্ষমতা: শিম্পাঞ্জি ও গরিলাদের কাছ থেকে পাওয়া এক প্রাচীন উত্তরাধিকার

    ২৬ জুনের ঘটনাতেও অল্পের জন্য বেঁচে গেছেন ম্যাকডোনোর বাসিন্দা। গবেষকদের প্রস্তাব—শহরের নাম অনুসারে এই উল্কার নাম দেওয়া হোক “ম্যাকডোনো উল্কা”।

    উল্কা যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন এর গতি প্রতি ঘণ্টায় কয়েক হাজার মাইল হতে পারে। মাধ্যাকর্ষণ ও বায়ুর ঘর্ষণে এর পৃষ্ঠে আগুন ধরে যায়। মাটিতে পড়ার সময় এর আয়তন মূল আকারের পাঁচ শতাংশেরও কম হয়। তাই অনেক সময় এটি নুড়ি বা ছোট পাথরের মতো হলেও, এর আঘাত বন্দুকের গুলির মতো শক্তিশালী হতে পারে।

    গবেষণা বলছে, জর্জিয়া স্টেটে এখন পর্যন্ত মোট ২৭টি উল্কাপিণ্ড পাওয়া গেছে। তবে এত ছোট সময়ে খুঁজে পাওয়া উল্কার সংখ্যা আগে কখনও এত বেশি ছিল না। প্রযুক্তির উন্নয়ন এবং মানুষের সচেতনতার কারণে ভবিষ্যতে আরও বেশি উল্কাপিণ্ড চিহ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীদের মতে, এসব উল্কায় কোটি কোটি বছর আগে পৃথিবী গঠনের উপাদানের মতোই অনেক পদার্থ পাওয়া যায়, যা সৌরজগতের ইতিহাস বোঝার ক্ষেত্রে অমূল্য তথ্য দেয়।

    লেটেস্ট আপডেট

    ১৪ কোটির স্মিথ, ২৫ কোটির গ্রিন! আইপিএলের টাকার ঝড়ে হারিয়ে যাচ্ছে পিএসএল?

    ক্রিকেট মানেই শুধু খেলা নয়, এখন এটি এক বিশাল...

    নির্বাচন শেষে বড় আশঙ্কা! জামাত ও বিএনপি নিয়ে তসলিমা নাসরিন যা বললেন

    বাংলাদেশ-এর সাম্প্রতিক জাতীয় নির্বাচন ঘিরে নতুন করে আলোচনা শুরু...

    নির্বাচনে জয়ের পর তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা: কী ইঙ্গিত দিচ্ছে এই বার্তা?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ...

    ভূমিধস জয় বিএনপির! তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনে নতুন রাজনৈতিক অধ্যায়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৬টির বেসরকারি...

    বিএনপির নিরঙ্কুশ জয়! ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী, তারেক রহমানের নেতৃত্বে নতুন যুগ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৬০টির বেসরকারি...

    বাছাই সংবাদ

    ভূমিধস জয় বিএনপির! তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনে নতুন রাজনৈতিক অধ্যায়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৬টির বেসরকারি...

    বিএনপির নিরঙ্কুশ জয়! ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী, তারেক রহমানের নেতৃত্বে নতুন যুগ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৬০টির বেসরকারি...

    যশোরে ইতিহাস বদলে গেল! বিএনপি ১টি আসনে সাফল্য, জামায়াত ৫ আসনে বিজয়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ...

    যশোর সদর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিতের ঐতিহাসিক জয়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যশোর জেলার রাজনীতিতে নতুন এক...

    আইপিএলের আগেই বড় ধাক্কা! মানহানি মামলায় ধোনিকে ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ

    আইপিএল শুরুর আগেই মহেন্দ্র সিং ধোনির সামনে এলো এক...

    খুলনা–৫ আসনে চমক! অল্প ভোটে হারলেন মিয়া গোলাম পরওয়ার

    খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির...

    বগুড়ার সাত আসনে ধানের শীষের জোয়ার: তারেক রহমানসহ সবখানেই এগিয়ে বিএনপি প্রার্থীরা

    বগুড়ার রাজনীতিতে এখন একটাই আলোচনা—সাতটি আসনেই এগিয়ে আছে বিএনপির...

    বাংলাদেশ নির্বাচন ২০২৬: ফলাফলের অপেক্ষায় ভারত, দিল গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া

    বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে এখন শুধু দেশ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »