বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
17.2 C
Jessore
More

    নড়াইলে ‘ন্যায়বিচারের দাবিতে’ পদযাত্রা ও সমাবেশ করল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

    ‘মার্চ ফর জাস্টিস’-এর অংশ হিসেবে জেলাজুড়ে আওয়াজ তুলল বিএনপি সমর্থিত আইনজীবীরা।

    ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দাবিতে সারাদেশব্যাপী চলমান মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নড়াইলে পদযাত্রা ও সমাবেশ করেছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে নড়াইল জজ কোর্ট প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

    পদযাত্রা: আদালত চত্বর থেকে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে ফিরে জজ কোর্টে সমাপ্ত

    আন্দোলনমুখর পরিবেশে আইনজীবীরা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে পদযাত্রা শুরু করেন, যা জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় জজ কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে অংশ নেন নেতৃস্থানীয় আইনজীবীরা

    সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম
    এ সময় আরও উপস্থিত ছিলেন—অ্যাডভোকেট এস এম আব্দুল হক (পাবলিক প্রসিকিউটর),জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু,সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল ও আরও অনেকে।

    আরও পড়ুন :  যশোরের সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুলের ২৭তম হত্যাবার্ষিকী পালিত: দ্রুত বিচারের দাবিতে তীব্র ক্ষোভ

    বক্তৃতায় তীব্র নিন্দা ও অভিযোগ

    সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিরুদ্ধে বিচার বিভাগের উপর রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ধরেন। তারা বলেন—”ফ্যাসিস্ট আওয়ামী সরকার আদালতকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাতের ভোটে নির্বাচিত এমপিদের বৈধতা দিয়েছে। সেই একই আদালতের মাধ্যমে বিএনপির বহু নেতাকর্মীকে সাজা গ্রেফতার করা হয়েছে।”তারা আরও বলেন,“অনেক মজলুম নেতাকে ফাঁসির কষ্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।”

    বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান

    সমাবেশ থেকে বক্তারা দাবি করেন, দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে না, বরং সরকারের ইচ্ছামতো রায় দেয়া হচ্ছে। তারা বলেন, “যারা এই অন্যায় করেছে, এখনও অনেকেই আইনের আওতার বাইরে। তাদের দ্রুত বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”বক্তারা বলেন, সময় এসেছে আইনের শাসন, মানবাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় জনগণকে সংগঠিত করার। তারা দেশের আইনজীবীদের একতাবদ্ধ হয়ে বিচারহীনতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

    লেটেস্ট আপডেট

    টাকা উদ্ধার না রাজনৈতিক চাপ? ব্যক্তি স্বাধীনতা নিয়ে বিস্ফোরক অভিযোগ এনসিপির

    বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধার অভিযানের নামে ব্যক্তি স্বাধীনতায়...

    ভোট কেনাবেচা নিয়ে কড়া বার্তা! কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

    ভোট কেনাবেচার বিষয়ে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে...

    ভোটের আগে টাকা, কেন্দ্র দখল ও হুমকি—জামায়াতকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

    নির্বাচনের ঠিক আগের রাত—যে সময়টা সাধারণত সবচেয়ে স্পর্শকাতর বলে...

    কর্পোরেট জীবন থেকে ইঁদুরভরা নির্জন দ্বীপে—কেন এমন পথ বেছে নিলেন তিনি?

    ভাবো তো, তুমি বহু বছর ধরে কর্পোরেট দুনিয়ায় কাজ...

    ভ্যালেন্টাইনস ডে-তে অদ্ভুত ট্রেন্ড! প্রাক্তনের নামে আরশোলা, ইঁদুর আর বেড়ালের মল উপহার!

    ভ্যালেন্টাইনস ডে মানেই ভালোবাসার দিন। লাল গোলাপ, চকলেট, আর...

    বাছাই সংবাদ

    ভোট কেনাবেচা নিয়ে কড়া বার্তা! কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

    ভোট কেনাবেচার বিষয়ে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে...

    ভোটের আগে টাকা, কেন্দ্র দখল ও হুমকি—জামায়াতকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

    নির্বাচনের ঠিক আগের রাত—যে সময়টা সাধারণত সবচেয়ে স্পর্শকাতর বলে...

    শাড়ির ব্যবসার আড়ালে আতশবাজির কারবার, ৫ বস্তা ও ৫ কার্টুন জব্দ

    যশোর শহরের বড় বাজারের হাটচান্নী মার্কেটে শাড়ির ব্যবসার আড়ালে...

    সংসদ নির্বাচন; যশোরের ৮২৪ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩০২টি, অতি গুরুত্বপূর্ণ ৭১

    রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যশোরের ছয়টি আসনে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »