শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
22.8 C
Jessore
More

    হত্যার আগে আল জাজিরা সাংবাদিক আনাস আল-শরীফের শেষ আবেগঘন বার্তা

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় বিশ্বখ্যাত সংবাদমাধ্যম আল জাজিরার পাঁচজন সাহসী সাংবাদিক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন আনাস আল-শরীফ—যিনি গাজার ভয়াবহ বাস্তবতা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে ছিলেন নির্ভীক ও অক্লান্ত।

    মৃত্যুর আগে আনাস এক্স (টুইটার)-এ একটি গভীর আবেগঘন শেষ বার্তা দিয়ে গেছেন, যা তাঁর শাহাদাতের পর প্রকাশিত হয়। সেখানে তিনি গাজাকে ভুলে না যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। তাঁর পরিবার জানায়, মৃত্যুর পর এই বার্তাটি প্রকাশের অনুরোধ করেছিলেন তিনি।

    আনাসের জন্ম ও বেড়ে ওঠা জাবালিয়া শরণার্থী শিবিরে। সেখানকার অলি-গলিতে বড় হয়ে তিনি ছোটবেলা থেকেই নিজের জনগণের সমর্থনে কণ্ঠস্বর হিসেবে দাঁড়িয়েছিলেন। স্বপ্ন ছিল, একদিন দখলকৃত আসকালান (আল-মাজদাল) শহরে ফিরে যাবেন পরিবারের সঙ্গে। কিন্তু ভাগ্যের লিখন ছিল ভিন্ন—তিনি শহীদ হলেন মাতৃভূমির স্বাধীনতার জন্য।

    আরও পড়ুন :  ‘মাদুরোর চেয়েও খারাপ হাল করব’: ট্রাম্পের হুমকিতে সুর বদল ডেলসির

    তিনি জীবনের প্রতিটি ধাপে অসংখ্য কষ্ট সহ্য করেছেন। ক্ষতি ও বেদনার মধ্যেও কখনো সত্যকে বিকৃত করেননি বা মিথ্যা বলেননি। তাঁর সাংবাদিকতা ছিল নিপীড়িত মানুষের সত্য কণ্ঠস্বর।

    শেষ বার্তায় আনাস স্পষ্ট করে বলেন—যারা গাজার শিশু ও নারীদের হত্যাযজ্ঞের বিরুদ্ধে নীরব থেকেছে, যারা কিছুই করেনি, আল্লাহ তাদের বিরুদ্ধে সাক্ষী থাকবেন। তিনি জানান, গাজার মানুষ দেড় বছরেরও বেশি সময় ধরে ভয়াবহ নির্যাতন সহ্য করছে।

    আনাস তাঁর বার্তায় ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের মুকুটের রত্ন”প্রত্যেক স্বাধীন মানুষের হৃদস্পন্দন” বলে উল্লেখ করেন। তিনি বিশ্ববাসীর হাতে তুলে দেন গাজার নিপীড়িত জনগণ ও সেই শিশুদের, যারা কখনো স্বপ্ন দেখার বা শান্তিতে বেঁচে থাকার সুযোগও পায়নি।

    আরও পড়ুন :  কোকাকোলার জরুরি সতর্কবার্তা: জনপ্রিয় অ্যাপলটাইজার জুসে উচ্চমাত্রার ক্লোরেট, বাজার থেকে প্রত্যাহার

    তিনি আহ্বান জানান—সীমান্ত বা শিকল যেন মানুষের কণ্ঠকে স্তব্ধ না করে। যতক্ষণ না ফিলিস্তিনের আকাশে স্বাধীনতার সূর্য ওঠে, ততক্ষণ সবাই যেন মুক্তির সেতু হয়ে দাঁড়ায়।

    আনাস তাঁর প্রিয় কন্যা শাম-কে, পুত্র সালাহ-কে, মা ও স্ত্রী উম্মে সালাহ (বায়ান)-কে বিশ্ববাসীর হাতে সঁপে দেন। তিনি উল্লেখ করেন—কন্যার বড় হয়ে ওঠা তাঁর স্বপ্ন ছিল, কিন্তু পূরণ হলো না।পুত্রকে শক্ত করে গড়ে তুলতে চেয়েছিলেন, যাতে সে বাবার লক্ষ্যে অবিচল থাকতে পারে।মা ছিলেন তাঁর জীবনের দুর্গ, যিনি দোয়া দিয়ে তাঁকে এগিয়ে নিয়েছেন।স্ত্রী ছিলেন ধৈর্য ও বিশ্বাসের প্রতীক, যিনি যুদ্ধের সময় বিচ্ছিন্ন থাকলেও অটল থেকেছেন।

    আনাস আল্লাহর কাছে প্রার্থনা করেন—তাঁকে শহীদদের অন্তর্ভুক্ত করতে, অতীত ও ভবিষ্যতের গুনাহ ক্ষমা করতে এবং তাঁর রক্তকে স্বাধীনতার আলো বানাতে। তিনি জানান, জীবনে কখনো নিজের অঙ্গীকার ভঙ্গ করেননি বা বিশ্বাসঘাতকতা করেননি।

    আরও পড়ুন :  ভুলে যাওয়া একটি ইমেল অ্যাড্রেস: ৪৮ বছর পর দুই মহাদেশে থাকা বন্ধুর আবেগঘন পুনর্মিলন

    শেষ বাক্যে তিনি সবাইকে অনুরোধ করেন—“গাজাকে ভুলে যেও না। আর দোয়া করো যেন আল্লাহ আমাকে ক্ষমা করেন ও কবুল করেন।”

    আনাস আল-শরীফের জীবন ও মৃত্যু বিশ্বকে মনে করিয়ে দেয়—একজন সাংবাদিক শুধু সংবাদ পরিবেশক নন, তিনি হতে পারেন একটি জাতির সংগ্রামের প্রতীক। তাঁর শেষ বার্তা আজও কোটি মানুষের হৃদয়ে অনুরণিত হচ্ছে, গাজার প্রতিটি ধ্বংসস্তূপে তাঁর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে।

    লেটেস্ট আপডেট

    যশোরে পৃথক সংঘর্ষ ও হামলায় ৯ জন আহত, হাসপাতালে ভর্তি

    যশোরের বাঘারপাড়া,মনিরামপুর ও চৌগাছা উপজেলা পৃথক সংঘর্ষ, হামলা ও...

    ১৪ কোটির স্মিথ, ২৫ কোটির গ্রিন! আইপিএলের টাকার ঝড়ে হারিয়ে যাচ্ছে পিএসএল?

    ক্রিকেট মানেই শুধু খেলা নয়, এখন এটি এক বিশাল...

    নির্বাচন শেষে বড় আশঙ্কা! জামাত ও বিএনপি নিয়ে তসলিমা নাসরিন যা বললেন

    বাংলাদেশ-এর সাম্প্রতিক জাতীয় নির্বাচন ঘিরে নতুন করে আলোচনা শুরু...

    নির্বাচনে জয়ের পর তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা: কী ইঙ্গিত দিচ্ছে এই বার্তা?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ...

    ভূমিধস জয় বিএনপির! তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনে নতুন রাজনৈতিক অধ্যায়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৬টির বেসরকারি...

    বাছাই সংবাদ

    যশোরে পৃথক সংঘর্ষ ও হামলায় ৯ জন আহত, হাসপাতালে ভর্তি

    যশোরের বাঘারপাড়া,মনিরামপুর ও চৌগাছা উপজেলা পৃথক সংঘর্ষ, হামলা ও...

    ভূমিধস জয় বিএনপির! তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনে নতুন রাজনৈতিক অধ্যায়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৬টির বেসরকারি...

    বিএনপির নিরঙ্কুশ জয়! ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী, তারেক রহমানের নেতৃত্বে নতুন যুগ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৬০টির বেসরকারি...

    যশোরে ইতিহাস বদলে গেল! বিএনপি ১টি আসনে সাফল্য, জামায়াত ৫ আসনে বিজয়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ...

    যশোর সদর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিতের ঐতিহাসিক জয়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যশোর জেলার রাজনীতিতে নতুন এক...

    আইপিএলের আগেই বড় ধাক্কা! মানহানি মামলায় ধোনিকে ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ

    আইপিএল শুরুর আগেই মহেন্দ্র সিং ধোনির সামনে এলো এক...

    খুলনা–৫ আসনে চমক! অল্প ভোটে হারলেন মিয়া গোলাম পরওয়ার

    খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির...

    বগুড়ার সাত আসনে ধানের শীষের জোয়ার: তারেক রহমানসহ সবখানেই এগিয়ে বিএনপি প্রার্থীরা

    বগুড়ার রাজনীতিতে এখন একটাই আলোচনা—সাতটি আসনেই এগিয়ে আছে বিএনপির...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »