বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
29.7 C
Jessore
More

    আসন্ন জাতীয় নির্বাচন কোনোভাবেই সহজ হবে না: তারেক রহমানের সতর্কবার্তা

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন কোনোভাবেই সহজ হবে না। সোমবার (১১ আগস্ট) নওগাঁ জেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

    তারেক রহমান স্পষ্ট করে বলেন, বিএনপি কাউকে হেয় বা ছোট করতে চায় না, বরং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়। তিনি উল্লেখ করেন, “আমরা সবার মতামতকে সম্মান জানাতে চাই এবং জনগণের স্বার্থেই কাজ করব।”

    সংস্কারের দাবিতে যারা এখন সরব, তাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, “শহীদ জিয়ার সৈনিকেরা আড়াই বছর আগেই এসব সংস্কারের দাবি তুলেছিল।” তিনি জানান, বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবে দেশের রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের ক্ষমতায়নের সব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

    আরও পড়ুন :  কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ: সেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ

    তার বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, সরকারের ঐকমত্য কমিশন এর বক্তব্যের সাথে বিএনপির ৩১ দফার প্রায় সব বিষয় মিলে যায়, কেবল ২-১টি বিষয়ে সামান্য পার্থক্য থাকতে পারে।

    নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, দল নেতার ভাবমূর্তি নষ্ট হয়—এমন কোনো কাজ করা যাবে না। তিনি দাবি করেন, আগামীর নির্বাচন সহজ হবে না কারণ একটি “অদৃশ্য শক্তি” ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

    তারেক রহমান বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। দেশের জনগণ বিএনপির প্রতি আস্থা রাখে এবং ২০ কোটি মানুষের ইচ্ছা অনুযায়ী দেশ পরিচালিত হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে এবং অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে

    লেটেস্ট আপডেট

    ঢাকায় ভোট দিলেন তারেক রহমান ও জাইমা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান ও...

    “ভোট নিয়ে বড় মন্তব্য তারেক রহমানের: দেশ চালানোর আসন আশা করছেন”

    জয়ের ব্যাপারে আশাবাদী বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক...

    দিল্লি-ঢাকা সম্পর্ক নিয়ে বড় বার্তা! নির্বাচন ঘিরে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ

    বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর থেকেই দেশের পররাষ্ট্রনীতির...

    ভোটকেন্দ্রে এসে তারেক রহমানের বড় বার্তা: ষড়যন্ত্র রুখতে ভোট দিন

    মানুষ ভোটকেন্দ্রে এলেই যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে...

    ভোটার উপস্থিতি কম! সংসদ ও গণভোটের সকালের বাস্তব চিত্র দেখুন

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে...

    বাছাই সংবাদ

    দিল্লি-ঢাকা সম্পর্ক নিয়ে বড় বার্তা! নির্বাচন ঘিরে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ

    বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর থেকেই দেশের পররাষ্ট্রনীতির...

    ভোটকেন্দ্রে এসে তারেক রহমানের বড় বার্তা: ষড়যন্ত্র রুখতে ভোট দিন

    মানুষ ভোটকেন্দ্রে এলেই যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে...

    ভোটার উপস্থিতি কম! সংসদ ও গণভোটের সকালের বাস্তব চিত্র দেখুন

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে...

    লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন হাজারো মানুষ! যশোরে শান্তিপূর্ণ ভোটগ্রহণের চিত্র

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে যশোর জেলার...

    “বিভিন্ন জায়গায় সিল মারার চেষ্টা” – ভোট দিয়ে বিস্ফোরক অভিযোগ রুমিনের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক)...
    00:02:27

    শীত ভেঙে ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন! নড়াইল-১ ও ২ আসনে জমজমাট ভোট

    নড়াইলের দুটি সংসদীয় আসনেই বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে...

    ভোট কেনাবেচা নিয়ে কড়া বার্তা! কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

    ভোট কেনাবেচার বিষয়ে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে...

    ভোটের আগে টাকা, কেন্দ্র দখল ও হুমকি—জামায়াতকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

    নির্বাচনের ঠিক আগের রাত—যে সময়টা সাধারণত সবচেয়ে স্পর্শকাতর বলে...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »