বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
26.3 C
Jessore
More

    চৌগাছা সীমান্তে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক: ছয় বাংলাদেশি পরিবারের প্রত্যাবর্তন

    যশোরের চৌগাছা উপজেলার মাশিলা সীমান্ত দিয়ে ছয়জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ফেরত আসা ব্যক্তিরা একই পরিবারের সদস্য এবং তারা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার বেলমারা গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে মাশিলা সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফ ও বিজিবির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে তাদের বিজিবির হাতে হস্তান্তর করে।

    থানা সূত্রে জানা গেছে, ফেরত আসা ব্যক্তিরা হলেন—মৃত ইনছার আলীর ছেলে সামছুদ্দিন (৫৮), তার ছেলে আলম হোসেন (৩৭) এবং আলম হোসেনের স্ত্রী রুবি খাতুন (৩৫)। এ পরিবারের তিন সন্তান—গুলসান খাতুন (১৮), গুলছানা খাতুন (১৫) এবং কেইফ আলম (১৪)—ভারতের হরিয়ানা রাজ্যের অনিতাথ এলাকায় জন্মগ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

    আরও পড়ুন :  সিঙ্গিয়া স্টেশনে লাইনচ্যুত জাহানাবাদ এক্সপ্রেস: অল্পের জন্য রক্ষা পেল শতাধিক যাত্রী

    সাম্প্রতিক সময়ে হরিয়ানায় তাদের বসবাসের পরিবেশ ক্রমেই অনুপযোগী হয়ে ওঠে। ফলে পরিবারটি দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। তবে পাসপোর্ট-ভিসার আনুষ্ঠানিকতা না থাকায় তারা গোপনে পশ্চিমবঙ্গের বয়রা সীমান্তে এসে জড়ো হয়। এসময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে এবং পরবর্তীতে মাশিলা ক্যাম্পের বিজিবির সাথে যোগাযোগ করে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে।

    বুধবার দুপুরে পতাকা বৈঠক শেষে ছয়জনকে আনুষ্ঠানিকভাবে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ। বিজিবি পরে তাদের চৌগাছা থানায় হস্তান্তর করে।

    চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, “আমরা নিশ্চিত হয়েছি যে তারা ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা এলে আনুষ্ঠানিকভাবে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।”

    লেটেস্ট আপডেট

    যুক্তরাজ্যের চাপে অ্যাপল–গুগলের বড় সিদ্ধান্ত! অ্যাপ স্টোরে আসছে নতুন নিয়ম

    যুক্তরাজ্যে প্রযুক্তি খাতে বড় একটি পরিবর্তনের পথে হাঁটছে সরকার।...

    টেক্সাসে ভয়াবহ পারিবারিক দ্বন্দ্ব: রাজনৈতিক তর্কের পর মেয়েকে গুলি করলেন বাবা

    পরিবারের মধ্যে তর্ক বা মতবিরোধ হওয়া অস্বাভাবিক কিছু নয়।...

    ভোটের হারেই নির্ধারিত হবে ক্ষমতার সমীকরণ: বিএনপি বনাম জামায়াতের রাজনৈতিক লড়াই

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ এখন...

    এক কাপ গোলাপ চায়ে প্রেমের সকাল: ভ্যালেন্টাইন ডে-তে বিশেষ রোজ টি রেসিপি

    এক কাপ চায়ে যদি ভালোবাসা ঢেলে দেওয়া যেত, তাহলে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    বাছাই সংবাদ

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »