বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
26.3 C
Jessore
More

    যশোরের চৌগাছায় প্রতিবন্ধী হিন্দু নারী ধর্ষণের ১৩ দিন পর মামলা দায়ের

    যশোরের চৌগাছা উপজেলায় শারীরিকভাবে প্রতিবন্ধী এক হিন্দু নারীকে ধর্ষণের ঘটনায় ঘটনার ১৩ দিন পর মামলা দায়ের হয়েছে। ভিকটিম বুধবার চৌগাছা থানায় মামলা করেন। ১ আগস্ট (শুক্রবার) দুপুরে উপজেলার সুখপুকুরিয়া গ্রামের সফির উদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে।

    মামলার আসামি দুইজন—সুখপুকুরিয়া গ্রামের ওমর আলীর ছেলে সফির উদ্দীন (৪০) এবং বজলুর রশিদের ছেলে বাবলু (৩৫)। অভিযোগে বলা হয়েছে, তারা দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় ছিল এবং প্রথমে শালিসের আশ্বাসে সময়ক্ষেপণ করে মামলা ঠেকানোর চেষ্টা করে।

    ভিকটিমের স্বজনদের বরাতে জানা যায়, প্রতিবন্ধী ওই নারীর দেড় বছর বয়সী সন্তান রয়েছে। ঘটনার দিন সকালে প্রতিবেশি বাবলু এসে জানায়, তার স্বামী কলা ও আমড়া কিনে সফির উদ্দীনের বাড়িতে রেখে গেছেন। প্রথমে তিনি কথায় গুরুত্ব দেননি। কিছুক্ষণ পর বাবলু আবারও এসে একই কথা বলেন। তার কথায় বিশ্বাস করে দেড় বছরের সন্তানকে নিয়ে তিনি সফির উদ্দীনের বাড়িতে যান।

    আরও পড়ুন :  নতুন ড্রেসের সাথে নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাবে যশোরের দুই শ’ শিক্ষার্থী

    বাড়িতে পৌঁছালে সফির উদ্দীন তাকে ঘরের ভেতরে ডেকে নেন। এ সময় শিশুটি কান্না করলে বাবলু তাকে পেয়ারা দেয়। সুযোগ বুঝে সফির উদ্দীন জোরপূর্বক ওই নারীকে ঘরের ভেতর টেনে নিয়ে বাবলুর সহায়তায় ধর্ষণ করে। এ সময় ভিকটিমকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়।

    ঘটনার পর ভিকটিম প্রথমে কাউকে কিছু বলেননি। পরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি খুলে বললে অভিযুক্তরা প্রভাবশালীদের সহায়তায় মীমাংসার আশ্বাস দেয়। দিন গড়ালেও কোনো সমাধান না হওয়ায় গ্রামের মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

    মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। একই রাত (১৩ আগস্ট) ভিকটিম চৌগাছা থানায় দুইজনের নামে মামলা করেন। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

    লেটেস্ট আপডেট

    যুক্তরাজ্যের চাপে অ্যাপল–গুগলের বড় সিদ্ধান্ত! অ্যাপ স্টোরে আসছে নতুন নিয়ম

    যুক্তরাজ্যে প্রযুক্তি খাতে বড় একটি পরিবর্তনের পথে হাঁটছে সরকার।...

    টেক্সাসে ভয়াবহ পারিবারিক দ্বন্দ্ব: রাজনৈতিক তর্কের পর মেয়েকে গুলি করলেন বাবা

    পরিবারের মধ্যে তর্ক বা মতবিরোধ হওয়া অস্বাভাবিক কিছু নয়।...

    ভোটের হারেই নির্ধারিত হবে ক্ষমতার সমীকরণ: বিএনপি বনাম জামায়াতের রাজনৈতিক লড়াই

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ এখন...

    এক কাপ গোলাপ চায়ে প্রেমের সকাল: ভ্যালেন্টাইন ডে-তে বিশেষ রোজ টি রেসিপি

    এক কাপ চায়ে যদি ভালোবাসা ঢেলে দেওয়া যেত, তাহলে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    বাছাই সংবাদ

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »