রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
29.8 C
Jessore
More

    ময়ূরের পালক থেকে লেসার রশ্মি: প্রাণিজগতের এক বিস্ময়কর রহস্য উদঘাটন

    ময়ূরের রঙিন ও ঝিকিমিকি পালক শুধু সৌন্দর্যের প্রতীক নয়—এতে লুকিয়ে আছে প্রাণিজগতের এক আশ্চর্য বৈজ্ঞানিক রহস্য। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পলিটেকনিক ইউনিভার্সিটি এবং ইয়ংস্টাউন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা সম্প্রতি এক বিস্ময়কর তথ্য আবিষ্কার করেছেন—ময়ূরের পালক থেকে নাকি ঠিকরে বেরোয় লেসার রশ্মির মতো আলো

    গবেষণায় জানা গেছে, ময়ূরের পালকে থাকে এক ধরনের অতি সূক্ষ্ম গঠন বা ‘ন্যানোস্ট্রাকচার’। যখন এর উপর আলো পড়ে, তখন সেই আলো লেসার রশ্মির মতো সুশৃঙ্খলভাবে বিচ্ছুরিত হয়। এর ফলেই পালকে দেখা যায় নীল-সবুজের ঝিকিমিকি আভা, যা মুগ্ধ করে সবার দৃষ্টি।

    লেসারের পূর্ণরূপ হলো “Light Amplification by Stimulated Emission of Radiation”। কোনো রঞ্জক বা স্ফটিকজাতীয় পদার্থের পরমাণুতে আলো পড়লে ফোটন নামক কণার প্রবাহ সৃষ্টি হয়। যখন এই ফোটন তরঙ্গগুলি একে অপরের সাথে সঠিকভাবে সামঞ্জস্যপূর্ণ হয়, তখন তা থেকে উৎপন্ন হয় লেসার রশ্মি। সাধারণত এটি একটি নিয়ন্ত্রিত প্রক্রিয়া, তবে প্রকৃতিতে এর উপস্থিতি বিরল

    আরও পড়ুন :  চাঁদের মাটিতে প্রেমের নেশা: নাসা ইন্টার্নের ১৭৫ কোটির চন্দ্রশিলা চুরির অবিশ্বাস্য কাহিনি

    গবেষকরা খুঁজে পেয়েছেন যে ময়ূরের পালকের বিভিন্ন স্থানে রয়েছে ক্ষুদ্রাকৃতি অপটিক্যাল ক্যাভিটি’। এখান থেকেই নির্গত হয় দুটি ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের লেসার আভা—একটি সবুজ এবং অন্যটি কমলা। প্রতিটি পালক থেকেই কমবেশি এই দুই ধরনের আলো নির্গত হয়, যা পালকের রঙকে আরও উজ্জ্বল ও বর্ণিল করে তোলে।

    যদিও প্রকৃতিতে লেসারের মতো আলোর নির্গমন খুব কম দেখা যায়, এই আবিষ্কার দেখাচ্ছে যে জৈবিক লেসার বাস্তবে সম্ভব। বিজ্ঞানীরা মনে করছেন, এই জৈবিক বৈশিষ্ট্য ভবিষ্যতে বায়োলজিক্যাল সেন্সর, নতুন প্রজন্মের ডিসপ্লে প্রযুক্তি এবং লেসার ডিভাইস উন্নয়নে সাহায্য করতে পারে।

    গবেষকদের আশা, এই আবিষ্কার শুধু প্রাণিজগতের রহস্যই উন্মোচন করেনি, বরং লেসার প্রযুক্তির উন্নয়ন এবং ন্যানো-অপটিক্স গবেষণায় এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। ময়ূরের এই প্রাকৃতিক ন্যানোস্ট্রাকচার হয়তো আগামী দিনের টেকসই অপটিক্যাল সিস্টেম তৈরিতে অনুপ্রেরণা দেবে।

    লেটেস্ট আপডেট

    T20 World Cup 2026: ৫৭% বৃষ্টির আশঙ্কা! ভারত-পাক ম্যাচে রিজার্ভ ডে নেই কেন?

    ক্রিকেট মানেই আবেগ। আর সেই আবেগ যদি হয় ভারত...

    সুপার এইটের লড়াই জমে উঠেছে! বৃষ্টিতে ম্যাচ বন্ধ হলে কার লাভ, কার ক্ষতি?

    ক্রিকেটপ্রেমীদের জন্য ভারত ও পাকিস্তানের লড়াই মানেই অন্যরকম উত্তেজনা।...

    খালেদা জিয়ার স্মৃতির শহর জলপাইগুড়ি! তারেক রহমানকে ঘিরে নতুন জল্পনা

    দীর্ঘ সময়ের রাজনৈতিক অচলাবস্থার পর অবশেষে বাংলাদেশ–এ জাতীয় নির্বাচন...

    মোদি কি আসছেন ঢাকায়? তারেক রহমানের শপথ অনুষ্ঠানে বিশ্বনেতাদের উপস্থিতি নিয়ে চর্চা

    বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের...

    রাতের হালকা শীত থাকছে আরও কয়েকদিন, তাপমাত্রা বাড়লেও ভোরে ঘন কুয়াশার সতর্কতা

    পশ্চিমবঙ্গে শীতের বিদায় ধীরে ধীরে শুরু হলেও রাতের ঠান্ডা...

    বাছাই সংবাদ

    ভারত-পাক মহারণে সূর্যের স্বীকারোক্তি! হাত মেলাবেন কি বাবররা?

    ক্রিকেট মানেই উত্তেজনা। আর সেই ক্রিকেট যদি হয় ভারত...

    তারেক রহমানের বড় ঘোষণা! শেখ হাসিনার প্রত্যর্পণ কি সত্যিই আইনি পথে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে...

    নির্বাচনের পরেই বড় সিদ্ধান্ত! রশীদের চুক্তি বাতিল, নতুন মন্ত্রিপরিষদ সচিব সিরাজ

    ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই দিন পর মন্ত্রিপরিষদ সচিব পদে...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »