বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
26.3 C
Jessore
More

    মহিলাদের এক দিনের বিশ্বকাপের দল ঘোষণা ২০২৫ – হরমনপ্রীতের নেতৃত্বে ভারতের শক্তিশালী স্কোয়াড

    ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মহিলাদের এক দিনের বিশ্বকাপ ২০২৫-এর জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ হরমনপ্রীত কৌর, সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন স্মৃতি মন্ধানা। এবারও দলে বাংলা থেকে জায়গা করে নিয়েছেন প্রতিভাবান উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ

    এবারের দল নির্বাচনে বিসিসিআই ও মহিলা ক্রিকেটের প্রধান নির্বাচক নীতু ডেভিড জোর দিয়েছেন অভিজ্ঞতা ও ধারাবাহিক পারফরম্যান্সের ওপর। দলে প্রত্যাশিত তারকারা জায়গা পেলেও, চমক হিসেবে বাদ পড়েছেন তরুণ ওপেনার শেফালি বর্মা

    এই বিশ্বকাপে ভারতীয় মহিলা দলের নেতৃত্বে থাকছেন হরমনপ্রীত কৌর। তাঁর নেতৃত্বে ভারত এর আগে একাধিক সাফল্য পেয়েছে। স্মৃতি মন্ধানাকে সহ-অধিনায়ক করে এবার বিসিসিআই ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করতে চাইছে। দু’জনের অভিজ্ঞতা ভারতীয় দলের সবচেয়ে বড় সম্পদ হবে।

    আরও পড়ুন :  জাডেজা-সুন্দরের শতরান ও ভারতের লড়াকু ড্র: ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের ঘরে থেকে সম্মান ছিনিয়ে নিল শুভমনের দল

    বাংলার প্রতিভাবান ক্রিকেটার রিচা ঘোষ এ বিশ্বকাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে তিনি এর আগে একাধিক আন্তর্জাতিক ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছেন। তাঁকে নিয়ে অধিনায়ক ও নির্বাচক দলের অনেক আশা।

    ভারতের অন্যতম প্রতিশ্রুতিবদ্ধ তরুণ ওপেনার শেফালি বর্মা এবার মূল দলে জায়গা পাননি। এমনকি তাঁকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবেও রাখা হয়নি, যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে।

    প্রধান নির্বাচক নীতু ডেভিড এ বিষয়ে বলেন:

    শেফালি এখনও আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রয়েছে। ওর পারফরম্যান্সের দিকে নজর রাখা হচ্ছে। যদিও এই বিশ্বকাপে সুযোগ হয়নি, তবে ভবিষ্যতে অবশ্যই তাঁকে বিবেচনা করা হবে।”

    চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন জোরে বোলার রেণুকা সিংহ ঠাকুর। মহিলা আইপিএল চলাকালীন কুঁচকিতে চোট পাওয়ার পর তিনি বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার ফর এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। সুস্থ হয়ে তিনি এবার বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত।

    আরও পড়ুন :  ইনজুরি কাটিয়ে কামব্যাক! বিশ্বকাপে কবে দলে যোগ দিচ্ছেন তিলক বর্মা?

    নির্বাচকরা এ বার ঝুঁকি না নিয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর ভরসা রেখেছেন। নতুন প্রতিভা অন্তর্ভুক্ত হলেও, দলের মূল ভরসা হয়ে থাকবেন পরীক্ষিত ক্রিকেটাররাই। স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ এবং স্নেহ রানার মতো ক্রিকেটাররা ব্যাটিং ও বোলিং – দুই বিভাগেই দলের শক্তি বাড়াবেন।

    মহিলাদের এক দিনের বিশ্বকাপ ২০২৫ শুরু হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। ভারতীয় দল প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে অক্টোবর প্রতিদ্বন্দ্বী হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। পুরো টুর্নামেন্টে ভারত শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নামছে।

    মূল দল (১৫ জন):

    • হরমনপ্রীত কৌর (অধিনায়ক)
    • স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক)
    • প্রতীকা রাওয়াল
    • হার্লিন দেওল
    • দীপ্তি শর্মা
    • জেমাইমা রদ্রিগেজ
    • রেণুকা সিংহ ঠাকুর
    • অরুন্ধতী রেড্ডি
    • রিচা ঘোষ (উইকেটরক্ষক)
    • ক্রান্তি গৌড়
    • আমনজ্যোৎ কৌর
    • রাধা যাদব
    • শ্রী চারানি
    • স্নেহ রানা
    • যস্তিকা ভাটিয়া
    আরও পড়ুন :  ধোনি-ইরফান হুঁকো বিতর্ক: পাঁচ বছরের পুরনো মন্তব্য ঘিরে নতুন ঝড়

    স্ট্যান্ডবাই খেলোয়াড়রা:

    তেজল হাসবনিস, প্রেমা রাওয়াত, প্রিয়া মিশ্র, ঊমা ছেত্রী, মিন্নু মানি, সায়ালি সাতঘরে।

    দলের ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার বিভাগে ভারসাম্য বজায় রেখে বিসিসিআই যে দল ঘোষণা করেছে, তা ভারতের শক্তির পরিচয় বহন করছে। হরমনপ্রীতের নেতৃত্ব, মন্ধানার অভিজ্ঞতা, দীপ্তি শর্মা ও রিচা ঘোষের ধারাবাহিক পারফরম্যান্স – সব মিলিয়ে ভারতীয় দল এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার।

    লেটেস্ট আপডেট

    যুক্তরাজ্যের চাপে অ্যাপল–গুগলের বড় সিদ্ধান্ত! অ্যাপ স্টোরে আসছে নতুন নিয়ম

    যুক্তরাজ্যে প্রযুক্তি খাতে বড় একটি পরিবর্তনের পথে হাঁটছে সরকার।...

    টেক্সাসে ভয়াবহ পারিবারিক দ্বন্দ্ব: রাজনৈতিক তর্কের পর মেয়েকে গুলি করলেন বাবা

    পরিবারের মধ্যে তর্ক বা মতবিরোধ হওয়া অস্বাভাবিক কিছু নয়।...

    ভোটের হারেই নির্ধারিত হবে ক্ষমতার সমীকরণ: বিএনপি বনাম জামায়াতের রাজনৈতিক লড়াই

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ এখন...

    এক কাপ গোলাপ চায়ে প্রেমের সকাল: ভ্যালেন্টাইন ডে-তে বিশেষ রোজ টি রেসিপি

    এক কাপ চায়ে যদি ভালোবাসা ঢেলে দেওয়া যেত, তাহলে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    বাছাই সংবাদ

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »