বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
17.9 C
Jessore
More

    একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের ডাক: মির্জা ফখরুল

    বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক চর্চাকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, আর এর বিরুদ্ধে দেশের প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে।”

    বৃহস্পতিবার (২১ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, পেয়েছি স্বাধীন সত্ত্বা। সেই মুক্তিযুদ্ধ আমাকে টিকে থাকার শক্তি দিয়েছে। আমরা ২৪ জুলাই-আগস্টের শহীদদেরও স্মরণ করতে চাই, কারণ তারা আমাদের গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন।”

    তিনি আরও যোগ করেন, একাত্তরের মুক্তিযুদ্ধ যেমন সত্য, তেমনি সত্য ২৪ জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগ। সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা।”

    বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে এক ধরনের উগ্রবাদ মাথা চাড়া দিয়ে ওঠার ষড়যন্ত্র চলছে। এই উগ্রবাদকে প্রতিহত করতে না পারলে বাংলাদেশের আত্মা রক্ষা পাবে না। বিভাজনের রাজনীতি থেকে সরে এসে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

    তিনি জোর দিয়ে বলেন, অতীতে বিভক্তি-সংঘাত হয়েছে, কিন্তু এখন দেশের অস্তিত্ব ভবিষ্যউন্নতির জন্য জাতীয় ঐক্য অপরিহার্য।”

    অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সম্মান জানানো হয়। বিকেল ৪টা ১৫ মিনিটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হলে উপস্থিতরা ঢাক-ঢোল ও উলুধ্বনিতে তাকে স্বাগত জানান। তারেক রহমান হাত নাড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

    আরও পড়ুন :  মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী: বাংলা সাহিত্যের আধুনিকতার পথপ্রদর্শক

    মির্জা ফখরুল সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করে বলেন, গত ১৫ বছর যারা শাসন করেছে, তারা জনগণকে বন্ধু ভেবে পাশে দাঁড়ায়নি, বরং প্রজার মতো শোষণ করেছে। দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে।”

    তিনি জানান, চিকিৎসার জন্য ব্যাংককে গেলে জানতে পারলাম, অভিজাত এলাকায় বাড়ি ভাড়ার ধুম পড়েছে। এসব বাড়ি ভাড়া নিচ্ছে আওয়ামী লীগের বিতাড়িত নেতারা। তাদের গাড়ির দাম থেকে কোটি টাকার কম নয়। এই টাকা এসেছে বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে।”

    বিএনপি মহাসচিব দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় প্রায় ৮৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, দেশের অর্থনীতি এত করুণ অবস্থায় থাকলে আগামীতে রাষ্ট্র চালানোর মতো সম্পদ কোথায় পাওয়া যাবে?”

    তারেক রহমানের লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, আমাদের লক্ষ্য অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সবার অংশগ্রহণমূলক একটি রেইনবো রাষ্ট্র গঠন করা। আগামীর বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

    লেটেস্ট আপডেট

    ভোটের হারেই নির্ধারিত হবে ক্ষমতার সমীকরণ: বিএনপি বনাম জামায়াতের রাজনৈতিক লড়াই

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ এখন...

    এক কাপ গোলাপ চায়ে প্রেমের সকাল: ভ্যালেন্টাইন ডে-তে বিশেষ রোজ টি রেসিপি

    এক কাপ চায়ে যদি ভালোবাসা ঢেলে দেওয়া যেত, তাহলে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক উত্তাপ! ডা. শফিকুর রহমানকে নিয়ে নতুন দাবি

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য...

    ফল যাই হোক, মেনে নেওয়ার বার্তা মুহাম্মদ ইউনূসের: ভোটের আগে বড় বার্তা

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল যাই হোক না...

    বাছাই সংবাদ

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »