বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
17.2 C
Jessore
More

    যশোরে সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে যুবদলের বিক্ষোভ

    যশোরের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে সংসদীয় আসনের সীমানা পরিবর্তন প্রসঙ্গে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ ও যশোর-৬ আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে যুবদল এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে।

    শনিবার বিকেলে জেলা যুবদলের উদ্যোগে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি আরএন রোড এলাকায় গিয়ে সমাপ্ত হয়।

    বিক্ষোভ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করছে। তাদের মতে, এই পরিকল্পনার মাধ্যমে যশোরের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি এবং নির্বাচনী পরিবেশ ধ্বংসের চক্রান্ত করা হচ্ছে। বক্তারা স্পষ্ট জানিয়ে দেন—যশোরবাসী এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না।

    আরও পড়ুন :  গণঅভ্যুত্থান কি ভুলে যাচ্ছি? নির্বাচন নিয়ে শামা ওবায়েদ ইসলামের আবেগঘন বক্তব্য

    নেতারা বলেন, সীমানা পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল, যিনি আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করছেন। তার এই প্রস্তাব যশোরের ঐক্য ও সম্প্রীতিকে বিনষ্ট করার অপচেষ্টা। বক্তারা আরও বলেন, নির্বাচন কমিশন যদি জেলার সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত নেয়, তবে তা যশোরের জনগণ কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবে।

    গত ৬ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার বরাবর জমা দেওয়া প্রস্তাবে বলা হয়েছে—প্রস্তাবিত যশোর- আসনে অভয়নগর উপজেলা, মণিরামপুরের ৬টি ইউনিয়ন (ঢাকুরিয়া, হরিদাসকাটি, কুলটিয়া, দুর্বাডাঙ্গা, নেহালপুর ও মনোহরপুর) এবং কেশবপুর উপজেলার ৩টি ইউনিয়ন (সুফলাকাটি, পাঁজিয়া ও গৌরিঘোনা) অন্তর্ভুক্ত করা হবে।এর ফলে কেশবপুর উপজেলাকে যশোর-৫ (মনিরামপুর) আসনের সঙ্গে যুক্ত করতে হবে।আবার যশোর-৪ আসনে বাঘারপাড়া উপজেলাকে সদর উপজেলার ৫টি ইউনিয়নের সঙ্গে যুক্ত করতে হবে।এতে যশোর-৩ (সদর) আসনের ৫টি ইউনিয়ন বাদ পড়বে।

    আরও পড়ুন :  যশোরের ক্রীড়া ইতিহাসে নাহার সিদ্দিকী জুলি: নারী ভলিবল, হ্যান্ডবল ও অ্যাথলেটিকসের উজ্জ্বল নক্ষত্র

    প্রস্তাবিত পরিবর্তনের খসড়ায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলছে, এ ধরনের সীমানা পুনর্গঠন স্থানীয় স্বার্থ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। যশোরের ইতিহাস, সাংস্কৃতিক সম্প্রীতি ও রাজনৈতিক ভারসাম্য নষ্ট করার প্রচেষ্টা মেনে নেওয়া যাবে না।

    এর প্রতিবাদে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। যুবদলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে—যদি নির্বাচন কমিশন এই পরিকল্পনা থেকে সরে না আসে, তবে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

    যশোরে সংসদীয় আসনের সীমানা পরিবর্তন নিয়ে তৈরি হওয়া সংকট দিন দিন নতুন মাত্রা নিচ্ছে। আসন পুনর্বিন্যাসের প্রস্তাবকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বাড়ছে এবং প্রতিবাদ কর্মসূচির ধারা অব্যাহত রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি নির্বাচন কমিশন জনগণের মতামতকে গুরুত্ব না দিয়ে একতরফা সিদ্ধান্ত নেয়, তবে যশোরে বড় ধরনের আন্দোলনের সূত্রপাত হতে পারে।

    লেটেস্ট আপডেট

    টাকা উদ্ধার না রাজনৈতিক চাপ? ব্যক্তি স্বাধীনতা নিয়ে বিস্ফোরক অভিযোগ এনসিপির

    বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধার অভিযানের নামে ব্যক্তি স্বাধীনতায়...

    ভোট কেনাবেচা নিয়ে কড়া বার্তা! কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

    ভোট কেনাবেচার বিষয়ে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে...

    ভোটের আগে টাকা, কেন্দ্র দখল ও হুমকি—জামায়াতকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

    নির্বাচনের ঠিক আগের রাত—যে সময়টা সাধারণত সবচেয়ে স্পর্শকাতর বলে...

    কর্পোরেট জীবন থেকে ইঁদুরভরা নির্জন দ্বীপে—কেন এমন পথ বেছে নিলেন তিনি?

    ভাবো তো, তুমি বহু বছর ধরে কর্পোরেট দুনিয়ায় কাজ...

    ভ্যালেন্টাইনস ডে-তে অদ্ভুত ট্রেন্ড! প্রাক্তনের নামে আরশোলা, ইঁদুর আর বেড়ালের মল উপহার!

    ভ্যালেন্টাইনস ডে মানেই ভালোবাসার দিন। লাল গোলাপ, চকলেট, আর...

    বাছাই সংবাদ

    ভোট কেনাবেচা নিয়ে কড়া বার্তা! কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

    ভোট কেনাবেচার বিষয়ে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে...

    ভোটের আগে টাকা, কেন্দ্র দখল ও হুমকি—জামায়াতকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

    নির্বাচনের ঠিক আগের রাত—যে সময়টা সাধারণত সবচেয়ে স্পর্শকাতর বলে...

    শাড়ির ব্যবসার আড়ালে আতশবাজির কারবার, ৫ বস্তা ও ৫ কার্টুন জব্দ

    যশোর শহরের বড় বাজারের হাটচান্নী মার্কেটে শাড়ির ব্যবসার আড়ালে...

    সংসদ নির্বাচন; যশোরের ৮২৪ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩০২টি, অতি গুরুত্বপূর্ণ ৭১

    রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যশোরের ছয়টি আসনে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »