বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
17.2 C
Jessore
More

    আবু সাঈদ হত্যা মামলার আসামি বরখাস্ত পুলিশ কর্মকর্তা ভারতীয় সীমান্তে গ্রেফতার

    বাংলাদেশের আলোচিত আবু সাঈদ হত্যা মামলা আবারও নতুন করে আলোচনায় এসেছে। এ মামলার অন্যতম আসামি এবং বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী)। এরপর রোববার আদালতে হাজির করলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান

    পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত বিথারী সীমান্ত এলাকা থেকে আরিফুজ্জামানকে আটক করা হয়। আটক করার পর বিএসএফ তাকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেয়।

    স্বরূপনগর থানায় দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিদেশি আইন ১৪ নম্বর ধারা অনুযায়ী অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

    আরও পড়ুন :  এক ধাক্কায় প্রায় চার ডিগ্রি বেড়ে গেল কলকাতার তাপমাত্রা, শীত কি তবে বিদায় নিচ্ছে?

    রোববার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

    অন্যদিকে, কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাস থেকেও জানানো হয়েছে যে, রবিবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

    মোহাম্মদ আরিফুজ্জামান গত বছর রংপুরে কর্মরত ছিলেন। ওই সময়েই তার বিরুদ্ধে আবু সাঈদ হত্যার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠে। ২০২3 সালের ১৪ আগস্টের পর থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

    পরে তাকে ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন-এর সহকারী পুলিশ কমিশনার পদে বদলি করা হলেও তিনি সেখানে যোগ দেননি। অবশেষে চলতি বছরের ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়

    আরও পড়ুন :  অসম সরকারের নতুন নীতি: বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সহজে অস্ত্র লাইসেন্স

    ভারতের সীমান্তে গ্রেফতার হওয়ার ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে—তিনি কীভাবে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে প্রবেশ করলেন? এ ক্ষেত্রে কোনো সহযোগিতা পেয়েছিলেন কি না? বাংলাদেশি আইনশৃঙ্খলা বাহিনী কেন আগে থেকে তার অবস্থান সম্পর্কে সঠিকভাবে খোঁজ রাখতে ব্যর্থ হলো? এসব প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে।

    আবু সাঈদ হত্যা মামলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মামলা, যেখানে পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ জনমনে ব্যাপক আলোড়ন তোলে। আরিফুজ্জামানকে ভারতে গ্রেফতারের ঘটনা মামলার গতিপ্রকৃতি ও বিচার প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন সবার দৃষ্টি ভারতীয় আদালতের পরবর্তী রায় এবং বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক পদক্ষেপের দিকে।

    লেটেস্ট আপডেট

    টাকা উদ্ধার না রাজনৈতিক চাপ? ব্যক্তি স্বাধীনতা নিয়ে বিস্ফোরক অভিযোগ এনসিপির

    বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধার অভিযানের নামে ব্যক্তি স্বাধীনতায়...

    ভোট কেনাবেচা নিয়ে কড়া বার্তা! কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

    ভোট কেনাবেচার বিষয়ে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে...

    ভোটের আগে টাকা, কেন্দ্র দখল ও হুমকি—জামায়াতকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

    নির্বাচনের ঠিক আগের রাত—যে সময়টা সাধারণত সবচেয়ে স্পর্শকাতর বলে...

    কর্পোরেট জীবন থেকে ইঁদুরভরা নির্জন দ্বীপে—কেন এমন পথ বেছে নিলেন তিনি?

    ভাবো তো, তুমি বহু বছর ধরে কর্পোরেট দুনিয়ায় কাজ...

    ভ্যালেন্টাইনস ডে-তে অদ্ভুত ট্রেন্ড! প্রাক্তনের নামে আরশোলা, ইঁদুর আর বেড়ালের মল উপহার!

    ভ্যালেন্টাইনস ডে মানেই ভালোবাসার দিন। লাল গোলাপ, চকলেট, আর...

    বাছাই সংবাদ

    ভোট কেনাবেচা নিয়ে কড়া বার্তা! কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

    ভোট কেনাবেচার বিষয়ে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে...

    ভোটের আগে টাকা, কেন্দ্র দখল ও হুমকি—জামায়াতকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

    নির্বাচনের ঠিক আগের রাত—যে সময়টা সাধারণত সবচেয়ে স্পর্শকাতর বলে...

    শাড়ির ব্যবসার আড়ালে আতশবাজির কারবার, ৫ বস্তা ও ৫ কার্টুন জব্দ

    যশোর শহরের বড় বাজারের হাটচান্নী মার্কেটে শাড়ির ব্যবসার আড়ালে...

    সংসদ নির্বাচন; যশোরের ৮২৪ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩০২টি, অতি গুরুত্বপূর্ণ ৭১

    রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যশোরের ছয়টি আসনে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »