শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
29.2 C
Jessore
More

    যশোরে ব্রাদার টিটোস হোমে অভিভাবক-শিক্ষার্থীদের রোমাঞ্চকর পাঞ্জা লড়াই

    যশোর শহরের লালদিঘি পাড়ে অবস্থিত ব্রাদার টিটোস হোম স্কুলের আঙিনায় অনুষ্ঠিত হলো এক ভিন্নধর্মী আয়োজন। শনিবার বিকেলে স্কুল চত্বরে শিক্ষার্থী আর তাদের অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিটিএইচ পাঞ্জা লড়াই

    ভাদ্র মাসের গরম বিকেলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চোখেমুখে ছিল উত্তেজনা আর দর্শকদের কণ্ঠে শোরগোল। কব্জি আর বাহুবলের শক্তির সমন্বয়ে প্রতিদ্বন্দ্বীরা যখন জয়ের চেষ্টা করছিলেন, তখন দর্শকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তুলছিল পরিবেশকে।

    এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট ৩২ জন শিক্ষার্থী ও ৮ জন অভিভাবক। দিনভর চলে নানা রাউন্ডের লড়াই। শেষ পর্যন্ত শিক্ষার্থী, বাবা ও মায়েদের আলাদা ক্যাটাগরিতে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়।

    বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, সঙ্গে মজার পুরস্কার হিসেবে মোরগ, ডিম ও কলা। আয়োজন পরিচালনা করেন স্কুলের অধ্যক্ষ আলী আজম টিটো।

    আরও পড়ুন :  যশোর সদর হাসপাতালে দুদকের অভিযান: রোগীদের খাবার সরবরাহে ব্যাপক অনিয়ম ফাঁস

    শিক্ষার্থীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন ১ম শ্রেণির তানজিন আলম। দ্বিতীয় হয়েছেন একই শ্রেণির উজ্জয়নী দাস এবং তৃতীয় স্থান অর্জন করেছেন কেজি শ্রেণির বিবেক দাস

    Images 10000 03

    বাবাদের বিভাগে প্রথম হয়েছেন কেজি শ্রেণির শিক্ষার্থী তাফসিরের বাবা মেরিন উজ্জামান। দ্বিতীয় হয়েছেন আদৃতা গাইনের বাবা সৌমেন গাইন এবং তৃতীয় হয়েছেন শিক্ষার্থী আমিরের বাবা সোহাইল হোসেন

    মায়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন ১ম শ্রেণির শিক্ষার্থী উজ্জয়নী দাসের মা ফাল্গুনী দাস। দ্বিতীয় হয়েছেন নার্সারির শিক্ষার্থী আব্দুল্লাহ’র মা খুসনুদা এবং তৃতীয় হয়েছেন কেজির শিক্ষার্থী আরহাম খানের মা বর্ষা খান

    পুরো প্রতিযোগিতা জুড়ে শিক্ষার্থী, অভিভাবক আর দর্শকদের উপস্থিতি স্কুল আঙিনাকে প্রাণবন্ত করে তোলে। শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার্থীদের উৎসাহ দিতে সারাক্ষণ পাশে ছিলেন। উপস্থিত ছিলেন—মাকসুদা জাবিন, জোহরা আক্তার, সাহানা হক, ফারজানা সুলতানা, ওয়াহিদা আহমেদ, ফাহমিদা ইসলাম, মিথিলা জাহান, লামিয়া সাজুনা, জান্নাতুল ফেরদৌস, তাবাসসুম তাহেরী ও নুরজাহান আফরিন।

    আরও পড়ুন :  মহান বিজয় দিবস উপলক্ষে যশোরে বিএনপির মেডিকেল ক্যাম্প

    এই ব্যতিক্রমী পাঞ্জা লড়াই শুধু শিক্ষার্থীদের নয়, অভিভাবকদেরও এক মঞ্চে এনে দিয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে হাসি-আনন্দে ভরা একটি দিন কাটাল সবাই।

    লেটেস্ট আপডেট

    ট্রাম্পের নির্দেশ পেলেই হামলা? মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন

    সময় যত এগোচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ততই...

    নির্বাচনের পর প্রথমবার মুখ খুলছেন তারেক রহমান: কী ঘোষণা আসছে বিকেলে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আনুষ্ঠানিক...

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ২৯৭ আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ, শপথ কবে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট...

    ভ্যালেন্টাইনস ডে-র ইতিহাস: ভালোবাসার দিনে লুকিয়ে থাকা রক্তঝরা প্রেমের সত্য গল্প

    ভ্যালেন্টাইনস ডে মানেই আজকের দিনে গোলাপ, চকলেট আর মনের...

    Galaxy S26 Ultra লঞ্চের আগেই ফাঁস সবকিছু! ডিজাইন, ফিচার ও পাওয়ারফুল ক্যামেরা

    স্মার্টফোনের দুনিয়ায় নতুন কিছু এলে মানুষের আগ্রহটা স্বাভাবিকভাবেই বেড়ে...

    বাছাই সংবাদ

    ট্রাম্পের নির্দেশ পেলেই হামলা? মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন

    সময় যত এগোচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ততই...

    নির্বাচনের পর প্রথমবার মুখ খুলছেন তারেক রহমান: কী ঘোষণা আসছে বিকেলে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আনুষ্ঠানিক...

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ২৯৭ আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ, শপথ কবে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট...

    ভ্যালেন্টাইন স্পেশাল সেল: iPhone 17 Pro & Pro Max-এ বিশাল ছাড়!

    ভ্যালেন্টাইনস ডে মানেই ভালোবাসার দিন। আর এই দিনটাকে ঘিরে...

    তারেক রহমানকে ‘উষ্ণ অভিনন্দন’ কেন? মোদীর কূটনৈতিক ইউ-টার্নের ভেতরের গল্প

    বাংলাদেশে বিগত চারটি নির্বাচনে ফল প্রকাশের পরই প্রথম যে...

    যশোর রাজনীতিতে নতুন বার্তা: সহাবস্থানের আশ্বাস দিলেন অমিত ও কাদের

    যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের বিজয়ী প্রার্থী অনিন্দ্য ইসলাম...

    তারেক রহমানের উত্থান: দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি বড় পরিবর্তনের ইঙ্গিত?

    বাংলাদেশের রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তনের সময় দাঁড়িয়ে আছি আমরা।...

    দুই তৃতীয়াংশ আসনে জয়! দুই দশক পর ক্ষমতায় ফিরছে বিএনপি – কীভাবে সম্ভব হলো?

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে এক...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »