রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
19.3 C
Jessore
More

    তাজ হোসেন তাজ: বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক অনন্য কিংবদন্তি

    বাংলাদেশের ফুটবল ও হকির ইতিহাসে যে কয়েকজন কৃতি ক্রীড়াবিদ নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে গেছেন, তাদের মধ্যে তাজ হোসেন তাজ অন্যতম। তিনি শুধু একজন ফুটবল ও হকি খেলোয়াড়ই নন, বরং কোচ, রেফারি এবং ক্রীড়া সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় ক্রীড়ার প্রতি নিবেদন, পরিশ্রম এবং সাফল্যের গল্প বহন করে।

    ১৯৪৪ সালে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন তাজ হোসেন তাজ। পিতার চাকরিসূত্রে পরিবারের স্থায়ী নিবাস গড়ে ওঠে যশোর উপশহরে। দুই ভাইয়ের মধ্যে তাজ ছিলেন সবার ছোট। তাঁর বড় ভাই শেখ আলতাফ হোসেন ছিলেন একজন কৃতি ফুটবল খেলোয়াড়, যিনি তাজের খেলাধুলার জীবনে অনুপ্রেরণার অন্যতম উৎস ছিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনে তিনি এসএসসি পাশ করেন, তবে খেলার প্রতি আগ্রহ তাঁকে পেশাগত জীবনে ভিন্ন এক পথে নিয়ে যায়।

    তাজ হোসেন তাজের ক্রীড়াজীবন শুরু হয় ১৯৫৮ সালে যশোর পুলিশ লাইন মাঠ থেকে। এখানেই তিনি ফুটবল এবং হকিতে প্রাথমিক প্রশিক্ষণ নেন। হকিতে তাঁর প্রথম গুরু ছিলেন পুলিশের খেলোয়াড় ইব্রাহিম সাহেব এবং রেজাউল সাহেব। ফুটবলে দীক্ষা নেন বড় ভাই শেখ আলতাফ হোসেন এবং ভগ্নিপতি শাহাজাহান আলীর কাছ থেকে, যিনি নিজেও একজন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ছিলেন।

    আরও পড়ুন :  সিঙ্গিয়া স্টেশনে লাইনচ্যুত জাহানাবাদ এক্সপ্রেস: অল্পের জন্য রক্ষা পেল শতাধিক যাত্রী

    ১৯৬৩ সাল থেকে তাজ হোসেন তাজ ঢাকার প্রথম বিভাগ হকি ও ফুটবল লিগে খেলতে শুরু করেন। একই বছরে তিনি যশোর জেলা দলের হয়ে আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন। ১৯৬৪ সাল থেকে খুলনা, যশোর, কুষ্টিয়া এবং ফরিদপুর জেলার ফুটবল লীগে নিয়মিত অংশগ্রহণ করে নিজেকে প্রতিভাবান ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেন।

    খেলোয়াড় জীবনের মাঝপথে এক দুঃখজনক ঘটনার সম্মুখীন হন তাজ হোসেন তাজ। যশোর স্টেডিয়ামে কালেক্টরেট টিমের হয়ে খেলার সময় তাঁর বাঁ পা ভেঙে যায়। তবে তিনি হাল ছাড়েননি। ১৯৬৬ সালে পুনরায় ঢাকার প্রথম বিভাগে “ওয়ারী ক্লাব” এবং “ভিক্টোরিয়া ক্লাব”-এর হয়ে ফুটবল ও হকিতে নিয়মিত খেলায় অংশগ্রহণ শুরু করেন। এই সময়েই তিনি পূর্ব পাকিস্তান দলের হয়ে লাহোর ও রাওয়ালপিণ্ডিতে হকি খেলেন এবং ফুটবলে যশোর স্টেডিয়ামে ইরানের বিপক্ষে খেলার সুযোগ পান।

    আরও পড়ুন :  যশোরে ভয়াবহ শৈত্যপ্রবাহ: ঠান্ডাজনিত ও ফুসফুস সংক্রমণে হাসপাতালে ১০ জনের মৃত্যু

    ১৯৬৯ সালে খেলোয়াড় হিসাবে “বি জি প্রেস”-এ যোগ দেন তাজ হোসেন তাজ। ১৯৭৬ সাল পর্যন্ত তিনি বি জি প্রেসের ফুটবল দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। এছাড়াও ১৯৭৭ ও ১৯৭৮ সালে “বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফুটবল দলে” (২য় বিভাগ) দুই বছর খেলেছেন। এর পাশাপাশি তিনি টাঙ্গাইল জেলা দলের হয়ে তিনবার জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন।

    ১৯৭২ সালে বাংলাদেশ হকি দলের পক্ষে তিনি ভারতের নিউ দিল্লিতে নেহেরু কাপ হকি টুর্নামেন্টে অংশ নেন। ১৯৮১ সাল পর্যন্ত তিনি “ওয়ারী ক্লাব”-এর হয়ে নিয়মিত হকি খেলোয়াড় হিসেবে সক্রিয় ছিলেন। এর বাইরে তিনি যশোর জেলার হয়ে চারবার আন্তঃজেলা ফুটবল খেলেছেন এবং জাতীয় হকি খেলায় ছয় থেকে সাতবার অংশ নিয়েছেন। তাজ হোসেন তাজ তিনবার হকি দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেন।

    খেলোয়াড় জীবনের পাশাপাশি তাজ হোসেন তাজ একজন দক্ষ কোচ ও রেফারি হিসেবেও পরিচিতি লাভ করেন। ১৯৮৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি “ওয়ারী ক্লাব”-এর হকি প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি ঢাকায় নিয়মিত হকি খেলায় আম্পায়ারিং করেন। ফুটবলের প্রথম ও দ্বিতীয় বিভাগ লীগে প্রায় চার বছর রেফারি হিসেবে কাজ করেন। ১৯৮৯ সালে পাকিস্তানের লাহোরে সাফ আয়োজিত আম্পায়ারিং প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ১৯৯০ সালে তিনি জাতীয় ‘এ’ গ্রেড আম্পায়ার হিসেবে প্রমোশন পান।

    আরও পড়ুন :  বেনারসি শাড়ি: ভারতীয় হস্তশিল্পের ঐতিহ্য, জাঁকজমক ও বিশ্বজয়ী শিল্পকথা

    ১৯৮০ সালে তাজ হোসেন তাজ আনুষ্ঠানিকভাবে খেলোয়াড় জীবন থেকে অবসর নেন। তবে অবসর নেওয়ার পরও তিনি কোচিং, রেফারিং এবং ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত থেকে দেশের ফুটবল ও হকির উন্নয়নে অবদান রেখে গেছেন।

    তাজ হোসেন তাজের জীবনের প্রতিটি অধ্যায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রেরণাদায়ক উদাহরণ। খেলোয়াড়, কোচ, রেফারি, আম্পায়ার এবং ক্রীড়া সংগঠক হিসেবে তাঁর অবদান অনন্য। যশোর থেকে শুরু করে ঢাকার ক্রীড়াঙ্গন এবং আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত তিনি যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তা পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের জন্য এক অনুকরণীয় প্রেরণা হয়ে থাকবে।

    ✍️ জীবনী তথ্যসংগ্রহ: সাজেদ রহমান | যশোর 📅 প্রকাশকাল: ০২-সেপ্টেম্ববর ২০২৫

    লেটেস্ট আপডেট

    ঝাপসা ও পুরোনো ছবি ঠিক করার সেরা AI সফটওয়্যার, 4K আপস্কেল ও নয়েজ রিডাকশনে নতুন সমাধান

    আপনার পুরোনো অ্যালবাম খুলে যখন দশ বছর আগের ছবিগুলো...

    সুপার এইটে দক্ষিণ আফ্রিকার দাপট, টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ড

    টি-২০ বিশ্বকাপ মানেই রোমাঞ্চ, চাপ আর শেষ ওভার পর্যন্ত...

    ভারত-পাক মহারণে সূর্যের স্বীকারোক্তি! হাত মেলাবেন কি বাবররা?

    ক্রিকেট মানেই উত্তেজনা। আর সেই ক্রিকেট যদি হয় ভারত...

    তিন দিনেই শেষ ১০ হাজার প্যাকেট! শীতকালীন অলিম্পিক্স ভিলেজে কন্ডোম সংকট কেন?

    শীতকালীন অলিম্পিক্স মানেই বরফের লড়াই, স্কিইং, আইস হকি, ফিগার...

    তারেক রহমানের বড় ঘোষণা! শেখ হাসিনার প্রত্যর্পণ কি সত্যিই আইনি পথে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে...

    বাছাই সংবাদ

    ভারত-পাক মহারণে সূর্যের স্বীকারোক্তি! হাত মেলাবেন কি বাবররা?

    ক্রিকেট মানেই উত্তেজনা। আর সেই ক্রিকেট যদি হয় ভারত...

    তারেক রহমানের বড় ঘোষণা! শেখ হাসিনার প্রত্যর্পণ কি সত্যিই আইনি পথে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে...

    নির্বাচনের পরেই বড় সিদ্ধান্ত! রশীদের চুক্তি বাতিল, নতুন মন্ত্রিপরিষদ সচিব সিরাজ

    ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই দিন পর মন্ত্রিপরিষদ সচিব পদে...

    বিএনপি সরকার গঠন নিশ্চিত! তারেক রহমান কী বললেন শেখ হাসিনা ও ভারতের বিষয়ে?

    নির্বাচনের দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপির সরকার গঠন করার...

    যশোরে ২৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত: রাষ্ট্রীয় কোষাগারে যাচ্ছে ১২ লক্ষাধিক টাকা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী...

    যশোর নির্বাচনের চমক! কারা হারালেন জামানত, কারা জিতলেন বড় ব্যবধানে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্ব›দ্বী...

    যশোরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

    যশোর শহরের বাহাদুরপুরের নিমতলা এলাকায় পার্কিং করা একটি বাসে...

    গদখালির ফুলচাষে শতকোটি টাকার ধস: ভালোবাসা দিবসে বাজার বন্ধ, বিপাকে যশোরের ফুলচাষীরা

    ১৪ ফেব্রুয়ারি মানেই বিশ্ব ভালোবাসা দিবস। একই সঙ্গে বসন্তের...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »