বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
20.3 C
Jessore
More

    যশোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু: অ্যান্টিভেনম সংকটে বাড়ছে ঝুঁকি

    যশোর সদর উপজেলার ডাঙ্গাবয়রা গ্রামে সাপের কামড়ে মারা গেছেন মোসাঃ তামান্না (২০) নামে এক গৃহবধূ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে ঘরের মেঝেতে ঘুমানোর সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তার বাম হাতের আঙুলে কামড় দেয়। পরে পরিবারের লোকজন প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। কিন্তু অবস্থার দ্রুত অবনতি হলে সকাল ৯টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মৃত তামান্নার স্বামী জুয়েল রানা জানান, সাপে কামড়ানোর পরপরই তিনি স্ত্রীর জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু সময়মতো সঠিক চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু ঘটে।

    যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

    আরও পড়ুন :  যশোর বোর্ডে পুনঃনিরীক্ষায় বড় পরিবর্তন: ফেল থেকে পাস ১৮৭, নতুন জিপিএ-৫ পেল ২৭১ শিক্ষার্থী

    এ ধরনের ঘটনা নতুন নয়। মাত্র কয়েকদিন আগে, গত ৩১ আগস্ট মনিরামপুর উপজেলার বিজয়রামপুরে দুই শিশুকে সাপে কামড়ায়। তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও সেখানে অ্যান্টিভেনমের অভাবে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে স্বজনেরা শিশুদের স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। দীর্ঘ সময় ঝাড়ফুঁক করানোর পরও একজন শিশু, আজিম, মারা যায়।

    জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ বছর শুধু হাসপাতালে সাপে দংশনের চিকিৎসা নিয়েছেন ৩৭ জন রোগী। কিন্তু গত এক বছরেরও বেশি সময় ধরে যশোর জেনারেল হাসপাতালসহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সরকারিভাবে অ্যান্টিভেনম সরবরাহ নেই।
    ফলে, হাসপাতাল কর্তৃপক্ষ অনেক সময় নিজেদের ফান্ড থেকে বাইরে থেকে অ্যান্টিভেনম কিনে দিতে বাধ্য হচ্ছে। পর্যাপ্ত অ্যান্টিভেনমের অভাবের কারণে সাধারণ মানুষ চিকিৎসার বদলে ছুটছেন ওঝাদের কাছে। এতে সময় নষ্ট হয়ে রোগীর জীবনহানি ঘটছে।

    আরও পড়ুন :  যশোরে জাদুবিদ্যার প্রলোভনে স্বর্ণালঙ্কার আত্মসাৎ: দুই প্রতারক আটক

    শুধু গত এক সপ্তাহেই যশোর জেলায় সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন দুইজন। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত অ্যান্টিভেনম সরবরাহ না করলে এ ধরনের মৃত্যুর সংখ্যা আরও বাড়বে।

    চিকিৎসকরা বলছেন, সাপে কামড়ানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া। ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করলে রোগীর জীবন রক্ষা কঠিন হয়ে পড়ে।
    তারা আরও জানান, অ্যান্টিভেনমই সাপের বিষের একমাত্র প্রতিষেধক। তাই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায়ের সব হাসপাতালে এর পর্যাপ্ত মজুত নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

    লেটেস্ট আপডেট

    বালির তটে আটকে গেল যাত্রীভর্তি বিমান – পাইলটের বুদ্ধিতে বাঁচল ৫০ প্রাণ

    আকাশে উড়ছিল সব ঠিকঠাক। যাত্রীদের কেউ জানালার বাইরে তাকিয়ে...

    বগুড়ার সাত আসনে ধানের শীষের জোয়ার: তারেক রহমানসহ সবখানেই এগিয়ে বিএনপি প্রার্থীরা

    বগুড়ার রাজনীতিতে এখন একটাই আলোচনা—সাতটি আসনেই এগিয়ে আছে বিএনপির...

    নামিবিয়ার দুর্দান্ত বোলিংয়ে চাপে ভারত: ৯ উইকেট হারিয়েও কোনওক্রমে ২০০ পার সূর্যদের

    নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচটা কাগজে-কলমে যতটা সহজ মনে হচ্ছিল, মাঠে...

    “ব্রো, সেক্স করোগে?”– মন্দিরের পথে উবের চ্যাটে চমকে দেওয়া প্রস্তাব!

    রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার এখন শহুরে জীবনের নিত্যদিনের অংশ।...

    বাংলাদেশ নির্বাচন ২০২৬: ফলাফলের অপেক্ষায় ভারত, দিল গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া

    বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে এখন শুধু দেশ...

    বাছাই সংবাদ

    বালির তটে আটকে গেল যাত্রীভর্তি বিমান – পাইলটের বুদ্ধিতে বাঁচল ৫০ প্রাণ

    আকাশে উড়ছিল সব ঠিকঠাক। যাত্রীদের কেউ জানালার বাইরে তাকিয়ে...

    বগুড়ার সাত আসনে ধানের শীষের জোয়ার: তারেক রহমানসহ সবখানেই এগিয়ে বিএনপি প্রার্থীরা

    বগুড়ার রাজনীতিতে এখন একটাই আলোচনা—সাতটি আসনেই এগিয়ে আছে বিএনপির...

    বাংলাদেশ নির্বাচন ২০২৬: ফলাফলের অপেক্ষায় ভারত, দিল গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া

    বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে এখন শুধু দেশ...

    ভোটগ্রহণ শেষে চমক! ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে কম ভোটের রহস্য

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন...

    যশোরে উৎসবের আমেজে ভোট, মাঝেই হামলা ও সিল চুরির অভিযোগ! কী ঘটল নির্বাচন দিনে?

    যশোরে দু’একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয়...

    জীবনসায়াহ্নে ভোটাধিকার প্রয়োগ, যশোরে হুইলচেয়ারে এসে ভোট দিলেন বৃদ্ধা

    যশোর সদর উপজেলার মুনসেফপুরে হুইলচেয়ারে এসে ভোট দিলেন অশীতিপর...

    একদলীয় নির্বাচন থেকে উৎসবমুখর ভোট—৩৫ বছর পর কেন ভোট দিলেন এই অধ্যাপক?

    যশোরে ৩৫ বছর পর ভোট দিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক...

    দিল্লি-ঢাকা সম্পর্ক নিয়ে বড় বার্তা! নির্বাচন ঘিরে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ

    বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর থেকেই দেশের পররাষ্ট্রনীতির...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »