স্টাফরিপোর্টার: বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যশোর জেলা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. আবদুস সালাম খান (৫৩) একাধিকবার মোবাইলে হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন।
মো. আবদুস সালাম খান মৃত আবুল হোসেন খান ও মিসেস হামিদা খানম বেগমের সন্তান। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার মাটিকোমরা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এফ, রোড নং-০৮, বাড়ি নং-১৩৮-এ বসবাস করছেন এবং মিরপুর ডিওএইচএসে ‘বিএসএল ট্রেড ইন্টারন্যাশনাল’ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছেন।
মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরেই সক্রিয় এই ব্যবসায়ী সমাজের নানা ক্ষেত্রে সহযোগিতা করে আসছেন। অসহায় রোগীদের চিকিৎসায় সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহন, চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ানোসহ নানা সামাজিক উদ্যোগে তিনি বিশেষ ভূমিকা রেখে চলেছেন। এর জন্যে তিনি দেশে ও বিদেশ থেকে এওয়ার্ডও পেয়েছেন। এর পাশাপাশি তিনি একজন সফল রোটারিয়ান।
বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০১৮ সাল থেকে তিনি যশোরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। বিগত ৫ আগস্ট ২০২৪ এর পর থেকেই বিএনপি-জামায়াত সমর্থিত একটি চক্র তাঁকে নানা ভাবে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ তাঁর।
তিনি জানান, “৫ আগস্ট ২০২৪ এর পর থেকেই ওরা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। ফোনে গালিগালাজ, প্রাণনাশের হুমকি—সবই করছে। এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, গত ৫ ই আগস্ট ২০২৪ এর পর থেকে নিজ এলাকায় যেতেতো পারছেনই না আবার ঢাকায়ও পরিবার নিয়ে সারাক্ষণ মব সন্ত্রাসের ভয়ের মধ্যে থাকতে হচ্ছে।”
মো. আবদুস সালাম খানের অভিযোগ, গত ৫ অক্টোবর ২০২৫ রাত ৮টা ২৮ মিনিটে এবং ৬ অক্টোবর সকাল ১০টা ৪১ মিনিটে ০১৩৪৪৭৮৯৩৯১ নম্বর থেকে তাঁর মোবাইল ০১৭১৩০৬৬৪৩৩-এ ফোন করে একজন অজ্ঞাত ব্যক্তি আওয়ামী ফ্যাসিস্ট, ভারতের দালাল, শেখ হাসিনার দালাল ইত্যাদিসহ বিশ্রী ভাষায় গালি গালাজ করে এক কোটি টাকা চাঁদা দাবি করে এবং এক সপ্তাহের মধ্যে চাঁদার ১ কোটি টাকা না দিলে তাঁকে হত্যা করার হুমকি দেয় এবং পরিবারের লোকজন নিয়েও হুমকি দেয়। সে এটাও বলে তো সব কিছু আমি জানি, তোরে বহুদিন যাবত খুঁজছি। তুই এলাকায় আসিস না । কিন্তু ঢাকায় থেকে কি বাঁচতে পারবি?
নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য তিনি গত ০৬ অক্টোবর ২০২৫ তারিখে পল্লবী থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পল্লবী থানার জিডির নম্বর ৪৫৪, তারিখ ০৬/১০/২০২৫।
মো. আবদুস সালাম খান আরও বলেন, “আমি সারাজীবন মানুষের পাশে থেকেছি। বঙ্গবন্ধুর আদর্শে কাজ করে যাচ্ছি। কিন্তু গট বছর রেজিম চেঞ্জের পরে বিএনপি, জামাত ও সরকার পন্থী বলে পরিচিত এনসিপির লোকজন প্রতি নিয়ত আমাকে হুমকী দিয়ে যাচ্ছে। আমি ও আমার পরিবার বর্তমানে মানসিক ভাবে বিপর্যস্ত। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি।আমার ও আমার পরিবারের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়।”


