শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
28.2 C
Jessore
More

    এনসিপি নেতা জান্নাত আরা রুমীর রহস্যজনক মৃত্যু: রাজনৈতিক হুমকি, সাইবার বুলিং ও তদন্তের নতুন দিক

    ঢাকার জিগাতলায় একটি ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেতা জান্নাত আরা রুমীর মরদেহ উদ্ধারের ঘটনা দেশজুড়ে গভীর আলোচনার জন্ম দিয়েছে। ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনা শুধু একটি মৃত্যু নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক হুমকি, সাইবার বুলিং এবং ব্যক্তিগত ও পারিবারিক চাপের জটিল গল্প। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং একাধিক দিক গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।

    হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন।

    মি. রহমান বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা রুমীকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

    রুমি জাতীয় নাগরিক পার্টি, এনসিপি’র ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

    আরও পড়ুন :  আওয়ামী লীগকে ঘিরে পুলিশের সতর্কবার্তা: বিশেষ নজরদারি ও অভিযান ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত

    তিনি জানান, প্রায় দুই মাস ধরে সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন রুমী।

    “তিনি হত্যা ও ধর্ষণের হুমকিও পেয়ে আসছিলেন। এসব কারণে গত কিছুদিন ধরে ট্রমাটাইজড্ ছিলেন। দলের কর্মসূচিতে আসলেও বিমর্ষ থাকতেন রুমী,” বলছিলেন মি. আদীব।

    গত ১৪ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ চলাকালে ধানমন্ডি ৩২ নম্বরে মধ্য বয়সী এক নারী মারধোরের শিকার হন। সেই মারধরে জড়িত থাকার ঘটনায় আলোচনায় আসেন জান্নাত আরা রুমী।

    রুমীর বর্তমান ঠিকানা, পারিবারিক পরিচয়, গ্রামের ঠিকানা সবই ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন এনসিপি নেতা আরিফুল ইসলাম আদীব।

    তিনি যোগ করেন, “রুমীর পরিবারের সদস্যরাও একই রকম হুমকি-ধামকির মুখে পড়ায়, সেটি পারিবারিক জটিলতা বা চাপের কারণ হয়ে থাকতে পারে। এটি হত্যা না আত্মহত্যা তা পুলিশ তদন্ত করে দেখবে। কিন্তু, যদি আত্মহত্যাও হয় এর পেছনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা আওয়ামী লীগের কর্মীদের ক্রমাগত হুমকি-ধামকি দায়ী বলে আমি মনে করি।”

    আরও পড়ুন :  মাইলস্টোন ট্র্যাজেডি: কান্না আর কৌতূহলের ভিড়ে স্তব্ধ উত্তরার আকাশ-বাতাস

    ভোরে উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

    প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হলেও পুলিশ সম্ভাব্য সকল বিষয় আমলে নিয়ে তদন্ত করছে বলে জানান হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

    তিনি বলেন, “রাজনৈতিক কারণে জান্নাত আরা রুমী হুমকি ও হয়রানির শিকার হচ্ছিলেন বলে তার দলের পক্ষ থেকে যে অভিযোগ, তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। একই সাথে পারিবারিক ও ব্যক্তিজীবনেও তিনি কিছু জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।”

    লেটেস্ট আপডেট

    ১৪ কোটির স্মিথ, ২৫ কোটির গ্রিন! আইপিএলের টাকার ঝড়ে হারিয়ে যাচ্ছে পিএসএল?

    ক্রিকেট মানেই শুধু খেলা নয়, এখন এটি এক বিশাল...

    নির্বাচন শেষে বড় আশঙ্কা! জামাত ও বিএনপি নিয়ে তসলিমা নাসরিন যা বললেন

    বাংলাদেশ-এর সাম্প্রতিক জাতীয় নির্বাচন ঘিরে নতুন করে আলোচনা শুরু...

    নির্বাচনে জয়ের পর তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা: কী ইঙ্গিত দিচ্ছে এই বার্তা?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ...

    ভূমিধস জয় বিএনপির! তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনে নতুন রাজনৈতিক অধ্যায়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৬টির বেসরকারি...

    বিএনপির নিরঙ্কুশ জয়! ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী, তারেক রহমানের নেতৃত্বে নতুন যুগ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৬০টির বেসরকারি...

    বাছাই সংবাদ

    ভূমিধস জয় বিএনপির! তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনে নতুন রাজনৈতিক অধ্যায়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৬টির বেসরকারি...

    বিএনপির নিরঙ্কুশ জয়! ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী, তারেক রহমানের নেতৃত্বে নতুন যুগ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৬০টির বেসরকারি...

    যশোরে ইতিহাস বদলে গেল! বিএনপি ১টি আসনে সাফল্য, জামায়াত ৫ আসনে বিজয়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ...

    যশোর সদর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিতের ঐতিহাসিক জয়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যশোর জেলার রাজনীতিতে নতুন এক...

    আইপিএলের আগেই বড় ধাক্কা! মানহানি মামলায় ধোনিকে ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ

    আইপিএল শুরুর আগেই মহেন্দ্র সিং ধোনির সামনে এলো এক...

    খুলনা–৫ আসনে চমক! অল্প ভোটে হারলেন মিয়া গোলাম পরওয়ার

    খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির...

    বগুড়ার সাত আসনে ধানের শীষের জোয়ার: তারেক রহমানসহ সবখানেই এগিয়ে বিএনপি প্রার্থীরা

    বগুড়ার রাজনীতিতে এখন একটাই আলোচনা—সাতটি আসনেই এগিয়ে আছে বিএনপির...

    বাংলাদেশ নির্বাচন ২০২৬: ফলাফলের অপেক্ষায় ভারত, দিল গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া

    বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে এখন শুধু দেশ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »