বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
28.5 C
Jessore
More

    ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে দুই হাজার কিশোর ফুটবল একাডেমির ট্রায়ালে

    কুমিল্লার দাউদকান্দি থেকে যশোর শামস উল হুদা একাডেমিতে এসেছিলেন সাবেক ফুটবল খেলোয়াড় ও কোচ রবিউল করিম লিয়ন। তিনি স্থানীয় গৌরিপুর ফুটবল একাডেমির কোচের দায়িত্ব পালন করেন।

    তিনি বলেন, আমার একাডেমিতে মাঠের সংকট আছে। এছাড়া আধুনিক সুযোগ সুবিধাও কম আছে। কিন্তু শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে আধুনিক ফুটবলের সকল সুযোগ সুবিধা আছে। তাই ১৫জন ফুটবলারকে নিয়ে ট্রায়ালে এসেছি। যদি দুই একজন ফুটবলার সুযোগ পায় তাহলে তাদের জীবন বদলে যাবে।

    খুলনার ডুমুরিয়া থেকে ছেলে সামিউল বশিরকে নিয়ে এসেছেন অটো রিক্সা চালক মনিরুল ইসলাম। ছেলেকে দক্ষ ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেন মনিরুল। কিন্তু আর্থিক টানাপড়নে সেই স্বপ্ন থমকে যাওয়ার অবস্থা তার। শামস্-উল-হুদা একাডেমিতে ভর্তির সুযোগ পেলে একাডেমি শিক্ষাসহ ফুটবল অনুশীলনের সক সুযোগ-সুবিধা ফ্রিতে পাওয়া যাবে বলে তিনি ছেলে ট্রায়াল দিতে নিয়ে এসেছেন।

    আরও পড়ুন :  অভয়নগরের ধুলগ্রাম: দেওয়ানবাড়ি ও দ্বাদশ শিবমন্দিরের হারানো ঐতিহ্য

    শুক্রবার এমনই ক্ষুদে ফুটবলারদের মেলা বসেছিল যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমি প্রাঙ্গনে। সবার চোখেমুখে ফুটবলার হওয়ার স্বপ্ন। কেউ হতে চায় হামজা চৌধুরী, কেউবা জামাল ভূইয়া। তবে সবার স্বপ্ন যে সফল হবে না সেটাও জানতো কিশোররা। তারপরও চোখেমুখে স্বপ্ন নিয়ে সেই শিশির ভেজা মাঠে সকাল থেকে ভিড় জমতে থাকে যশোর সদরের হামিদপুরস্থ শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে। শুক্রবার একাডেমির ২০২৬ সালের ভর্তির ট্রায়াল অনুষ্ঠিত হয়।

    এই ট্রায়ালে অংশ নিতে নানা রঙের জার্সি গায়ে প্রায় দুই হাজার ক্ষুদে ফুটবলারের উপস্থিতিতে রঙিন হয়ে উঠে একাডেমির মাঠ। দেশের বিভিন্ন জেলা থেকে ভর্তির ট্রায়ালে অংশ নিতে এসেছে তারা। নানা অনুষ্ঠানিকতা শেষে নেয়া হয় ট্রায়াল। ছোট ছোট দলে ভাগ করে নেয়া হয় ট্রায়াল। ট্রায়ালে অংশ নেয়া ফুটবলারদের অভিভাবকদের বাইরে অপেক্ষা করতে দেখা যায়। ক্ষুদে ফুটবলাররা জানান, ফুটবল তাদের প্রিয় খেলা। ক্রিকেটের ডামাডোলের মাঝেও তারা ফুটবলকে বেছে নিয়েছেন।

    আরও পড়ুন :  যশোরে তালপাতায় লিখে বিদ্যা অর্জনের শুভ সূচনা দুই শ’ শিশুর

    এজন্য নিজেদের পরিচর্যার তাগিদটা অনুভব করছে এসব কিশোররা।

    বাছাইয়ে অংশ নেওয়া সামিউল বশির বলেন, বাবার খুব ইচ্ছা; আমি ফুটবলার হই। ফুটবলার হয়ে বাবার স্বপ্ন পূরণ করতে চাই। মাগুরা সদরের লক্ষীপুর থেকে ট্রায়ালে অংশ নিতে এসেছেন নবম শ্রেণির শিক্ষার্থী আবু হুরাইরা।

    রাইট উইংয়ে খেলা হুরাইরার প্রিয় ফুটবলার আর্জেন্টিনার ডি মারিয়া। তিনি বলেন, শামস্-উল-ফুটবল একাডেমিতে ভালো প্রশিক্ষণ হয়। এখানের অনেক খেলোয়াড় বর্তমানে দেশের শীর্ষ পর্যায়ে ফুটবল খেলে। তাই তিনি এসেছেন ট্রায়ালে অংশ নিতে।

    বাছাই কার্যক্রমে গোলকিপার কোচের দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আরিফুর রহমান পান্নু। তিনি বলেন, আমরা ফুটবলারদের প্রাথমিক বেসিকটা দেখছি। বেসিক থাকলে তাদেরকে গড়ে নেওয়া যায়।

    একাডেমির প্রধান কোচ মারুফুল হক বলেন, আমরা খেলোয়াড়দের টেকনিক্যাল, ট্যাকটিক্যাল ও ফিজিক্যালের উপর মার্ক করছি। তবে এবছর অনেক প্রতিভাবান ফুটবলার দেখছি। গত কয়েকবছর এমনটা দেখা যায়নি। যারা প্রশিক্ষিত কোচের কাছ থেকে ফুটবলের জ্ঞান নিয়েছে।

    আরও পড়ুন :  যবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২০২৪-২৫: উপাচার্যের বার্তা—ভালো বন্ধু হতে পারে জীবনের শ্রেষ্ঠ অভিভাবক

    এতে বোঝা যাচ্ছে রুট লেভেলে ফুটবল ছড়িয়ে পড়ছে।

    যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমি পরিচালক শামস উল বারি শিমুল বলেন, ‘ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করে আধুনিক ও মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি করাই এই একাডেমির মূল লক্ষ্য।

    বয়সভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, টেকনিক, গতি ও মাঠে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে যাচাই করা হচ্ছে। দুই দিনব্যাপী ভর্তি ক্যাম্পে আবাসিক ও অনাবাসিক মিলে শতাধিক শিক্ষার্থী সুযোগ পাবেন।

    লেটেস্ট আপডেট

    ঢাকায় ভোট দিলেন তারেক রহমান ও জাইমা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান ও...

    “ভোট নিয়ে বড় মন্তব্য তারেক রহমানের: দেশ চালানোর আসন আশা করছেন”

    জয়ের ব্যাপারে আশাবাদী বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক...

    দিল্লি-ঢাকা সম্পর্ক নিয়ে বড় বার্তা! নির্বাচন ঘিরে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ

    বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর থেকেই দেশের পররাষ্ট্রনীতির...

    ভোটকেন্দ্রে এসে তারেক রহমানের বড় বার্তা: ষড়যন্ত্র রুখতে ভোট দিন

    মানুষ ভোটকেন্দ্রে এলেই যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে...

    ভোটার উপস্থিতি কম! সংসদ ও গণভোটের সকালের বাস্তব চিত্র দেখুন

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে...

    বাছাই সংবাদ

    দিল্লি-ঢাকা সম্পর্ক নিয়ে বড় বার্তা! নির্বাচন ঘিরে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ

    বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর থেকেই দেশের পররাষ্ট্রনীতির...

    ভোটকেন্দ্রে এসে তারেক রহমানের বড় বার্তা: ষড়যন্ত্র রুখতে ভোট দিন

    মানুষ ভোটকেন্দ্রে এলেই যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে...

    ভোটার উপস্থিতি কম! সংসদ ও গণভোটের সকালের বাস্তব চিত্র দেখুন

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে...

    লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন হাজারো মানুষ! যশোরে শান্তিপূর্ণ ভোটগ্রহণের চিত্র

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে যশোর জেলার...

    “বিভিন্ন জায়গায় সিল মারার চেষ্টা” – ভোট দিয়ে বিস্ফোরক অভিযোগ রুমিনের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক)...
    00:02:27

    শীত ভেঙে ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন! নড়াইল-১ ও ২ আসনে জমজমাট ভোট

    নড়াইলের দুটি সংসদীয় আসনেই বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে...

    ভোট কেনাবেচা নিয়ে কড়া বার্তা! কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

    ভোট কেনাবেচার বিষয়ে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে...

    ভোটের আগে টাকা, কেন্দ্র দখল ও হুমকি—জামায়াতকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

    নির্বাচনের ঠিক আগের রাত—যে সময়টা সাধারণত সবচেয়ে স্পর্শকাতর বলে...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »