বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
20.3 C
Jessore
More

    যশোরের প্রবীণ রাজনীতিবিদ জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

    যশোরের প্রবীণ রাজনীতিবিদ জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় আর নেই। শুক্রবার রাত ১২ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেন। ছাত্রজীবন থেকেই অশোক কুমার রায় রাজনীতির সাথে যুক্ত হন।

    ছিলেন অবিভক্ত ছাত্রলীগের জেলার প্রচার সম্পাদক। পরে জাসদ প্রতিষ্ঠার সময়ে যোগ দেন দলে। ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। শুধু রাজনীতিতেই নয়, শিল্প ও সাহিত্য চর্চায় ছিলেন তিনি নিবেদিত। তাঁর প্রস্থান যেন এক শূন্যতা তৈরি করল যশোরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে।

    পারিবাকির সূত্র জানায়, শুক্রবার রাত প্রায় ১২টার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে বেজপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার বেলা সাড়ে ১১টায় বেজপাড়া সুধীর বাবুর কাঠগোলার সামনে সহকারী কমিশনার ভূমি শামীম হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন।

    আরও পড়ুন :  কারাগারে অসুস্থ যবিপ্রবির সাবেক ভিসি আব্দুস সাত্তার: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, পরিবারের ক্ষোভ

    পরে তার কফিনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করে। এরপর অশোক কুমার রায়ের মরদেহ নেওয়া হয় নীলগঞ্জ মহাশশ্মানে। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

    ব্যক্তিজীবনে বিনয়ী এবং সবার সাথে সুসম্পর্কের জন্যে তিনি ছিলেন অনন্য। তিনি যশোর উদীচী, চাঁদের হাটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে যুক্ত ছিলেন। তার মৃত্যু সংবাদে জেলা জাসদ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে দেখতে বেজপাড়ায় তার বাসভবনে ছুটে যান।

    লেটেস্ট আপডেট

    ভোটের হারেই নির্ধারিত হবে ক্ষমতার সমীকরণ: বিএনপি বনাম জামায়াতের রাজনৈতিক লড়াই

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ এখন...

    এক কাপ গোলাপ চায়ে প্রেমের সকাল: ভ্যালেন্টাইন ডে-তে বিশেষ রোজ টি রেসিপি

    এক কাপ চায়ে যদি ভালোবাসা ঢেলে দেওয়া যেত, তাহলে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক উত্তাপ! ডা. শফিকুর রহমানকে নিয়ে নতুন দাবি

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য...

    ফল যাই হোক, মেনে নেওয়ার বার্তা মুহাম্মদ ইউনূসের: ভোটের আগে বড় বার্তা

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল যাই হোক না...

    বাছাই সংবাদ

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »