শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
22.8 C
Jessore
More

    মহান বিজয় দিবস উপলক্ষে যশোরে বিএনপির মেডিকেল ক্যাম্প

    মহান বিজয় দিবস উপলক্ষে যশোরে বিএনপির উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় যশোর সদর উপজেলার হৈবতপুর আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

    এসময় তিনি বলেন, বিএনপি মানব কল্যানে কাজ করার ব্রত নিয়ে রাজনীতি করে। বার বার শহীদের রক্তে রঞ্জিত এ দেশ সকলকে নিয়ে গড়তে হবে। যেখানে সকল নাগরিকের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ ন্যায় বিচার নিশ্চিত হবে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি মানবিক রাষ্ট্র গঠনে কাজ করবে।

    এসময় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রান্তিক পর্যায়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন। এখানে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে।

    আরও পড়ুন :  যশোর ক্রীড়া সংস্থায় কাজী এনামের অন্তর্ভুক্তি নিয়ে উত্তেজনা: ঘেরাও, স্মারকলিপি ও প্রতিবাদের ঝড়

    এখানে চিকিৎসা সেবা গ্রহণকারীরা আগামী তিন মাস পর্যন্ত চিকিৎসাপত্র দেখিয়ে এই বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সেবা নিতে পারবেন। কোন রোগীর যদি অপারেশনের প্রয়োজন হয় তাদেরকে বিনামূল্যে অপারেশন করা হবে।

    ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও সদর উপজেলা বিএনপির সার্বিক তত্ত¡াবধানে এ মেডিকেল ক্যাম্পে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ড্যাব যশোর জেলা শাখার নেতা ফারুক এহতেশাম পরাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

    এই মেডিকেল ক্যাম্পে মেডিসিন, বক্ষব্যাধি, কার্ডিওলজি, শিশু, গাইনি, অর্থোপেডিক্সসহ ১০টি বিষয়ে ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিয়েছেন ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।

    আরও পড়ুন :  মীর্জা আখিরুজ্জামান সান্টু: যশোর ভলিবলের কিংবদন্তি অধিনায়ক ও প্রশিক্ষক

    এখানে চিকিৎসা সেবা গ্রহণকারীরা আগামী তিন মাস পর্যন্ত চিকিৎসাপত্র দেখিয়ে ক্যাম্পে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে গিয়েও বিনামূল্যে সেবা নিতে পারবেন। কোন রোগীর যদি অপারেশনের প্রয়োজন হয় তাদেরকে বিনামূল্যে অপারেশনও করা হবে।

    লেটেস্ট আপডেট

    ১৪ কোটির স্মিথ, ২৫ কোটির গ্রিন! আইপিএলের টাকার ঝড়ে হারিয়ে যাচ্ছে পিএসএল?

    ক্রিকেট মানেই শুধু খেলা নয়, এখন এটি এক বিশাল...

    নির্বাচন শেষে বড় আশঙ্কা! জামাত ও বিএনপি নিয়ে তসলিমা নাসরিন যা বললেন

    বাংলাদেশ-এর সাম্প্রতিক জাতীয় নির্বাচন ঘিরে নতুন করে আলোচনা শুরু...

    নির্বাচনে জয়ের পর তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা: কী ইঙ্গিত দিচ্ছে এই বার্তা?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ...

    ভূমিধস জয় বিএনপির! তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনে নতুন রাজনৈতিক অধ্যায়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৬টির বেসরকারি...

    বিএনপির নিরঙ্কুশ জয়! ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী, তারেক রহমানের নেতৃত্বে নতুন যুগ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৬০টির বেসরকারি...

    বাছাই সংবাদ

    ভূমিধস জয় বিএনপির! তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনে নতুন রাজনৈতিক অধ্যায়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৬টির বেসরকারি...

    বিএনপির নিরঙ্কুশ জয়! ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী, তারেক রহমানের নেতৃত্বে নতুন যুগ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৬০টির বেসরকারি...

    যশোরে ইতিহাস বদলে গেল! বিএনপি ১টি আসনে সাফল্য, জামায়াত ৫ আসনে বিজয়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ...

    যশোর সদর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিতের ঐতিহাসিক জয়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যশোর জেলার রাজনীতিতে নতুন এক...

    আইপিএলের আগেই বড় ধাক্কা! মানহানি মামলায় ধোনিকে ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ

    আইপিএল শুরুর আগেই মহেন্দ্র সিং ধোনির সামনে এলো এক...

    খুলনা–৫ আসনে চমক! অল্প ভোটে হারলেন মিয়া গোলাম পরওয়ার

    খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির...

    বগুড়ার সাত আসনে ধানের শীষের জোয়ার: তারেক রহমানসহ সবখানেই এগিয়ে বিএনপি প্রার্থীরা

    বগুড়ার রাজনীতিতে এখন একটাই আলোচনা—সাতটি আসনেই এগিয়ে আছে বিএনপির...

    বাংলাদেশ নির্বাচন ২০২৬: ফলাফলের অপেক্ষায় ভারত, দিল গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া

    বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে এখন শুধু দেশ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »