মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
25.2 C
Jessore
More

    জোটের প্রার্থী বাদ দিতে মনিরামপুরে ১৭ ইউনিয়ন ও পৌরসভায় বিক্ষোভের ডাক বিএনপির

    জোটের প্রার্থী বাদ দিতে যশোর-৫ (মনিরামপুর) আসনে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে পৌর শহরে কাফনের কাপড় জড়িয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

    মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে, কাফনের কাপড় পরে যশোর -সাতক্ষীরা মহাসড়কের উপরে বসে পড়েন নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে করেন নেতৃবৃন্দ।

    সমাবেশ থেকে আগামিকাল রবিবার উপজেলার ১৭টি ইউনিয়নে ও পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে বিক্ষোভের ডাক দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। হুশিয়ারি দেন জোটের প্রার্থী বাদ না দিলে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করানোর।

    নেতাকর্মীরা জানিয়েছেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে আসনটিতে বিএনপি দলীয় প্রার্থীর বিপরীতে জোটের শরীক দলকে ছাড় দিয়ে এসেছে। এবার প্রাথমিকভাবে উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে এই আসনে বিএনপির মনোনয়ন প্রদান করা হয়েছিল।

    আরও পড়ুন :  রাজগঞ্জে ছুরিকাঘাতে ওয়ার্ড আ’ লীগ নেতা খুন: এলাকায় চাঞ্চল্য
    Images 10000 01
    জোটের প্রার্থী বাদ দিতে মনিরামপুরে ১৭ ইউনিয়ন ও পৌরসভায় বিক্ষোভের ডাক বিএনপির

    এতে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের সৃষ্টি হয়। প্রার্থী শহীদ ইকবালও নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী মাঠে নেমে পড়েন। কিন্তু হঠাৎ করেই গত বুধবার দুপুরে বিএনপির প্রার্থী পরিবর্তন করে জমিয়তে ওলামায়ে ইসলামের (একাংশ) সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়েছে।

    প্রার্থী বদলের ঘোষণায় বিএনপির নেতাকর্মীরা ক্ষুদ্ধ। প্রতিবাদে টানা দুইদিন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা। টানা কর্মসূচির অংশ হিসাবে শনিবার বিকালে দলীয় কার্যালয় প্রাঙ্গনে জড়ো হন হাজারও নেতাকর্মী। কাফনের কাপড় পরে বিক্ষোভ করেন।

    বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘অবৈধ মনোনয়ন মানি না, মানবো না’, জোটের প্রার্থী মানি না, মানবো না- এমন বিভিন্ন স্লোগান দেন। নেতাকর্মীরা জানান, মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্তে তারা হতাশ ও ক্ষুব্ধ। বিএনপির ত্যাগী ও জনপ্রিয় নেতার প্রতি অবিচার করা হয়েছে। পুনরায় মনোনয়ন বিএনপি থেকে না হলে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

    আরও পড়ুন :  ৮৫ নির্বাচন কর্মকর্তা পুনর্বহাল: নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি

    উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, ‘টানা দুই দশকের বেশি সময় উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। হামলা মামলা নির্যাতনে শিকার হাজারোও নেতাকর্মী। কিন্তু সংসদ নির্বাচন আসলেই শরীকে দলকে ছেড়ে দেওয়া হয়।

    বারবার ছেড়ে দিলেও কেন্দ্রের সিন্ধানে অবিচল থেকে শরীক দলের পক্ষে কাজ করে নেতাকর্মীরা। তবে এবার প্রাথমিক তালিকায় বিএনপির প্রার্থীকে মনোনয়ন দেওয়াতে উজ্জবিত হয় তৃর্ণমূল। সকল ভেদাভেদ ভুলে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ শুরু করি।

    Images 10000 03
    জোটের প্রার্থী বাদ দিতে মনিরামপুরে ১৭ ইউনিয়ন ও পৌরসভায় বিক্ষোভের ডাক বিএনপির

    হঠাৎ আসনটি শরীক দলকে ছেড়ে দেওয়া হয়। এতে ভেঙ্গে পড়েছে বিএনপি ও তৃর্ণমূল। নেতাকর্মীরা ক্ষুদ্ধ। এখন এমন একজনকে প্রার্থী করা হয়েছে; তাকে কেউ চিনে না। তার নিজস্ব কর্মীও নাই। ফলে এই নেতাকর্মীদের জোটের শরীকের প্রার্থীর পক্ষে মাঠে নামানো কিভাবে সম্ভব হবে তা নিয়েও দুশ্চিন্তা রয়েছে। আসনটি বিএনপি হারানোর শঙ্কা রয়েছে।

    আরও পড়ুন :  ইসির রোডম্যাপকে বিভ্রান্তিকর ও অপরিপক্ব বললেন জামায়াত সেক্রেটারি জেনারেল

    এ নেতাকর্মীরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্যও কেন্দ্রের কাছে আবেদন করেছেন। এখন রাজপথেও নেমেছে। প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ করেছে। জোটের প্রার্থী বাদ দিতে গামিকাল রবিবার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডে একযোগে বিক্ষোভ মিছিল হবে। তার পরেও সিন্ধান্ত না আসলে আমরা দলীয়ভাবে সিন্ধান্ত নিবো স্বতন্ত্র প্রার্থী দাঁড় করানোর।’

    লেটেস্ট আপডেট

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    সীমান্তে বড় সাফল্য! বিজিবির হাতে ধরা পড়ল পিস্তল, ম্যাগাজিন ও গুলি

    শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে দুটি...

    বাছাই সংবাদ

    রাতের ভোট, ডামি প্রার্থী ও কারচুপি: ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বাস্তব গল্প

    বাংলাদেশে নির্বাচন যত কাছে আসে, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং” শব্দটি তত...

    আ’লীগ নেই মাঠে, ভোট যাবে কার ঝুলিতে? মণিরামপুরে জমে উঠছে নির্বাচনী সমীকরণ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-৫ (মণিরামপুর) সংসদীয়...

    চৌগাছায় নারীকর্মী হেনস্তা! ৬ জনের জরিমানা, আদালতের কড়া সিদ্ধান্ত

    যশোরের চৌগাছায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার দুটি ঘটনায় ধানের...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »