বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
17.9 C
Jessore
More

    শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

    শৈত্যপ্রবাহে কাঁপছে যশোর। গত ক’দিনের অব্যাহত শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেশির ভাগ সময়ই আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা মিলছে না। পাশাপাশি হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়ার সাথে কুয়াশাও ছড়িয়ে পড়েছে। ফলে গ্রামে শহরে জেঁকে বসেছে তীব্র শীত। রোববার যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ দিন যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

    যশোরে শৈত্যপ্রবাহের পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়ছে। শেষ রাত থেকে শুরু করে ভোর দিক পর্যন্ত ঘন কুয়াশা সৃষ্টি হচ্ছে। বেলা বাড়লে মাত্রা অনেকটা কমে আসলেও হালকা ধরণের কুয়াশা চোখে পড়ছে। এছাড়া মেঘের আড়াল থেকে মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও তাপ ছড়াচ্ছে না। ঠান্ডার দাপটের কাছে যেন নিস্তেজ হয়ে পড়েছে সূর্যটাও।

    আরও পড়ুন :  যশোরের ছয় আসনের যাচাই বাছাই সম্পন্ন মনোনয়ন বৈধ ২৪ প্রার্থীর, বাতিল ১৮

    তীব্র ধরণের এই ঠান্ডার কারণে কৃষকরা বোরের বীজতলা ক্ষতিগ্রস্থের আশংকা করছেন। প্রচন্ড এই ঠান্ডা আরো কয়েকদিন অব্যাহত থাকলে বীজতলা ‘কোল্ড স্ট্রোকে’ বিনষ্টের দুশ্চিন্তা করছেন। আলু ও সরিষার যারা আবাদ করেছেন তারাও ঠান্ডা ও কুয়াশায় চারা নষ্টের আশংকা করছেন।

    এদিকে গায়ে কাঁপন ধরানো ঠান্ডায় মানুষের পাশাপাশি প্রাণীকূলেরও জবুথবু অবস্থা। তীব্র রকমের শীতে মানুষের পাশাপাশি পশুপাখিরাও নাকাল হয়ে পড়ছে। শীতের দাপটে সবচে কষ্ট পাচ্ছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। জীবন জীবিকার তাগিদে শীত উপেক্ষা করে তাদের রুটি রুজির সন্ধানে ঘরের বাইরে বের হতে হচ্ছে। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে ভোরের আলো ফুটতেই কাজের জন্য বাড়ির বাইরে বেরিয়ে পড়ছেন।

    যশোরের স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকালে যশোরে সর্বনি¤œ ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার যশোরে রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

    আরও পড়ুন :  সিঙ্গিয়া স্টেশনে লাইনচ্যুত জাহানাবাদ এক্সপ্রেস: অল্পের জন্য রক্ষা পেল শতাধিক যাত্রী

    এদিন ফরিদপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি রের্কড করা হয়েছিল। শুক্রবারও যশোরে সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। বৃহস্পতিবার যশোরে ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিনও দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গাতে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, যশোরসহ রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। যার কারণে এসব অঞ্চলে তীব্র শীত পড়তে শুরু করেছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়সের নিচে নেমে আসলে তাকে শৈত্যপ্রবাহ বলা হয়।

    এদিকে শহরের চাইতে গ্রামের দিকে শীতের তীব্রতা তুলনায় বেশি। গ্রাম এলাকায় হিমেল হাওয়া ও কুয়াশাও পরিমাণ বেশি পড়ছে। সঙ্গত কারণে তাপমাত্রাও গ্রামের দিকে অনেক নিচের দিকে। তাই গ্রামের শীত যেন সূচের মতন করে হাড়ে বিঁধছে বলে জানালেন মনিরামপুরের রোহিতা ইউনিয়নের পলাশী গ্রামের হোটেল ব্যবসায়ী রেজাউল ইসলাম।

    আরও পড়ুন :  উধাও হওয়া শীত কবে ফিরছে? হাওয়া অফিসের পূর্বাভাসে স্বস্তি, ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

    তিনি বলেন, শীত জেঁকে বসায় মানুষজন ঘর থেকে কম বের হচ্ছে। বাজারে লোকজনের আনাগোনা কমে গেছে। দরকার না হলে সেভাবে কেউ ঘর থেকে বের হচ্ছে না। বিকেলের দিকে বাজারে মানুষজনের উপস্থিতি একটু বাড়লেও সন্ধ্যার পর কমে যাচ্ছে।

    প্রচন্ড শীতের কারণে শুধু গরম কাপড়ে শীত মোকাবেলা করা যাচ্ছে না। তাই কাঠের টুকরো, কাগজ কিংবা খড়কুটো জ্বালিয়ে গ্রামে শহরে সবখানে আগুনের ওম নেওয়ার চেষ্টার দৃশ্য নজরে পড়ছে।

    লেটেস্ট আপডেট

    ভোটের হারেই নির্ধারিত হবে ক্ষমতার সমীকরণ: বিএনপি বনাম জামায়াতের রাজনৈতিক লড়াই

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ এখন...

    এক কাপ গোলাপ চায়ে প্রেমের সকাল: ভ্যালেন্টাইন ডে-তে বিশেষ রোজ টি রেসিপি

    এক কাপ চায়ে যদি ভালোবাসা ঢেলে দেওয়া যেত, তাহলে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক উত্তাপ! ডা. শফিকুর রহমানকে নিয়ে নতুন দাবি

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য...

    ফল যাই হোক, মেনে নেওয়ার বার্তা মুহাম্মদ ইউনূসের: ভোটের আগে বড় বার্তা

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল যাই হোক না...

    বাছাই সংবাদ

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »