বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
29.5 C
Jessore
More

    নতুন ড্রেসের সাথে নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাবে যশোরের দুই শ’ শিক্ষার্থী

    ছয় বছর বয়সী লামিয়া আক্তার জিনিয়ার চোখে মুখে খুশির ঝিলিক। তার একহাতে নতুন স্কুল ব্যাগ তো অন্যহাতে স্কুল ড্রেসের প্যাকেট। একটি চেয়ারে বসে একটু পর পর সেই লাল রঙের নতুন স্কুল ব্যাগটি নেড়েচেড়ে দেখছে। যেন আনন্দের সীমা নেই তার। পাশেই দাঁড়িয়ে রয়েছেন লামিয়ার মা নাজমা বেগম। তার হাতেও মেয়ের শিক্ষাবৃত্তির টাকার খাম। মেয়ের হাতে নতুন ব্যাগ আর স্কুল ড্রেস দেখে তিনিও আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন।

    যশোর শহরের বেজপাড়া আমতলার বাসিন্দা লামিয়ার বাবা নেই। মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। লামিয়া নতুন শ্রেণীর নতুন বই পেলেও ছিলো না তার স্কুল ড্রেস ও ব্যাগ। বই পাওয়ার পর থেকেই লামিয়া তার মায়ের কাছে বায়না ধরেছিলেন নতুন ব্যাগ, স্কুল ড্রেসের। কিভাবে কিনে দিবে সেটা নিয়েও দুঃচিন্তায় ছিলেন নাজমা বেগম।

    নাজমার দুঃচিন্তা দূর করে হাসি ফুঁটিয়েছেন আসাদ স্মৃতি ইন্সটিটিউশন। শুধু নাজমা বেগম নয়, তাদের মত শহরের হতদরিদ্র পরিবারের দুই শ’ শিশুর হাতে রঙিন দুই জোড়া করে নতুন স্কুল ড্রেস, একটি ব্যাগ ও স্কুলে ভর্তি হতে তুলে দেওয়া হয়েছে তিন হাজার টাকা।

    আরও পড়ুন :  যশোরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

    শুক্রবার বেলা সাড়ে ১১ টায় শহরের নলডাঙ্গা রোডস্থ রিপন রিপন অটোস প্রাইভেট লিমিটেডের মিলনায়তনে আসাদ স্মৃতি ইনস্টিটিউটের আয়োজনে সর্বজনীন শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এসব শিশুদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন। এতে ‎প্রতিটি শিশু শিক্ষার্থীদের মুখে যেমন হাসি ফুঁটেছে; তেমনি উচ্ছ্বসিত হয়ে ওঠেন শিক্ষার্থীদের অভিভাবকেরাও।

    নাজমা বেগম বলেন, ‘তার স্বামী নাই। দুই মেয়েকে নিয়ে পরের বাড়িতে কাজ করে সংসার চালায়। বড় মেয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। ছোট মেয়ে লামিয়া চতুর্থ শ্রেণীতে। দুই মেয়েকে স্কুল ড্রেস, ব্যাগ কিনে দেওয়ার সামর্থ্য নাই। তিনি মেয়ের নতুন পোশাক, ব্যাগ দেখে আনন্দিত হয়ে আয়োজকদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।’

    ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার। তার বাবাও একজন শ্রমিক। অল্প আয়ে সংসার চলে না, সেখানে স্কুলের ইউনিফর্ম তাদের কাছে বিলাসিতা। এতদিন সে জরাজীর্ণ একটা পোশাকে স্কুলে আসত। নতুন ইউনিফর্ম পেয়ে ভীষণ খুশি সে। এবার থেকে প্রতিদিন সুন্দর ইউনিফর্ম পরে আসতে পারবে বলে তার আনন্দের সীমা নেই। তেমনিভাবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী স্বাগতা সেনের বাবা মুদি দোকানের বিক্রয় কর্মী। অভাবের সংসারে তার বাবার ইউনিফর্ম ব্যাগ কেনা সম্ভব হয় না। নতুন ইউনিফর্ম আর ব্যাগ পেয়ে উচ্ছ্বাসিত সে।

    আরও পড়ুন :  বিদায়, বাংলাদেশের নেতা: খালেদা জিয়া—সংগ্রাম, আপসহীনতা ও জাতীয় ঐক্যের প্রতীক

    এ ধরণের অনুষ্ঠানে আসতে পেরে খুশি অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত । তিনি বলেন, ‘শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং পড়ালেখায় আগ্রহ বাড়াতে এই সহায়তা সমাজের বৃত্তবানদের আরোও এগিয়ে আসা উচিত।

    আমরা চাই, কেউ যেন শুধু অভাবে স্কুলছুট না হয়। এই উদ্যোগ মূলত রাষ্ঠের কাজ। তবে রাষ্ঠ্র যখন এসব উদ্যোগ নিতে ব্যর্থ। তখন আসাদ স্মৃতি ইন্সটিটিউশনের মতো সামাজিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসে। বিএনপি ক্ষমতায় আসলে সামাজিক ও রাজনৈতিক শক্তি নিয়ে দেশটা নতুন করে গড়ে তুলবে বলে জানান তিনি।’

    এদিকে,অভিভাবকদের প্রতিক্রিয়া ছিল ইতিবাচক। তারা জানান, শহরে অনেক পরিবারই দরিদ্র। স্কুল ব্যাগ বা শিক্ষা সামগ্রী কেনা অনেকের পক্ষে সম্ভব হয় না। এই উদ্যোগে তাদের সন্তানরা নতুন উদ্যমে স্কুলে যাবে এবং উপস্থিতিও বাড়বে।

    আরও পড়ুন :  যশোরে তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন: ঘন কুয়াশা, সূর্যহীন দিন আর বাড়তি ভোগান্তি

    অনুষ্ঠানে আসাদ স্মৃতি ইন্সটিটিউশনের সভাপতি এজাজ উদ্দিন টিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাছুম, ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, রিপন অটোস ব্যবস্থাপনা পরিচালক ও আসাদ স্মৃতি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আইয়াজ উদ্দীন রিপন, যশোর পৌর ৮ নাম্বার ওয়ার্ডের মহল্লা সুরক্ষা কমিটি আহ্বায়ক খান মোহাম্মদ শফিক রতন প্রমুখ।

    আয়োজকরা জানান, ‘২০০৫ সাল থেকে আসাদ স্মৃতি সামাজিক কাজ করে আসছে। আসাদ স্মৃতি ইন্সটিটিউটের তত্ত্বাবধানে এখন পর্যন্ত দেড় হাজারের বেশি নারীকে ফ্রিতে কুরআন শিক্ষা, তিন শ’ নারীকে নারীকে সেলাই প্রশিক্ষণ দেয়া হয়েছে। সেই সাথে সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর বয়স্ক ভাতা হিসেবে ১৮ লাখ প্রদান করা হয়।

    সেই ধারাবাহিকতায় এসব শিশুদের দুই সেট নতুন পোশাক, স্কুলে ভর্তির জন্য তিন হাজার করে টাকা ও একটা ভালো মানের স্কুল ব্যাগ দেওয়া হয়েছে।

    লেটেস্ট আপডেট

    যুক্তরাজ্যের চাপে অ্যাপল–গুগলের বড় সিদ্ধান্ত! অ্যাপ স্টোরে আসছে নতুন নিয়ম

    যুক্তরাজ্যে প্রযুক্তি খাতে বড় একটি পরিবর্তনের পথে হাঁটছে সরকার।...

    টেক্সাসে ভয়াবহ পারিবারিক দ্বন্দ্ব: রাজনৈতিক তর্কের পর মেয়েকে গুলি করলেন বাবা

    পরিবারের মধ্যে তর্ক বা মতবিরোধ হওয়া অস্বাভাবিক কিছু নয়।...

    ভোটের হারেই নির্ধারিত হবে ক্ষমতার সমীকরণ: বিএনপি বনাম জামায়াতের রাজনৈতিক লড়াই

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ এখন...

    এক কাপ গোলাপ চায়ে প্রেমের সকাল: ভ্যালেন্টাইন ডে-তে বিশেষ রোজ টি রেসিপি

    এক কাপ চায়ে যদি ভালোবাসা ঢেলে দেওয়া যেত, তাহলে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    বাছাই সংবাদ

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »