বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
28.5 C
Jessore
More

    নাটকীয়তা শেষে যশোর-৪ মনোনয়নপত্র জমা দিলেন আবুল কালাম গাজী

    যশোর-৪ আসনে নির্বাচনী মাঠে নাটকীয় মোড়। নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দিতে না পারায় নির্বাচন থেকে কার্যত ছিটকে পড়া গণধিকার পরিষদ মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম গাজী অবশেষে উচ্চ আদালতের হস্তক্ষেপে নির্বাচনী দৌড়ে ফিরেছেন।

    উচ্চ আদালতের সেই আদেশ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা দুইটার দিকে আবুল কালাম গাজী যশোর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।

    মনোনয়ন পত্র গ্রহণ বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সদর উপজেলা নির্বাচন কমকর্তা কবির উদ্দিন। কর্মকর্তা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সব আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

    সূত্র জানায়, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি তা জমা দিতে ব্যর্থ হন। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরে প্রশ্ন উঠলেও কোনো প্রতিকার না পেয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র গ্রহণে স্পষ্ট নির্দেশ দিয়ে আদেশ জারি করেন।

    আরও পড়ুন :  বাংলাদেশের ভলিবল জগতের উজ্জ্বল নক্ষত্র শহীদ আহমদ: যশোরের গর্বিত ক্রীড়াবিদ ও প্রশিক্ষক

    উচ্চ আদালতের সেই আদেশ কার্যকর করে আবুল কালাম গাজী যশোর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। আদালতের আদেশের কপি সংযুক্ত করে মনোনয়নপত্র গ্রহণ করা হয় বলে নিশ্চিত করেছেন রির্টানিং কর্মকর্তা।

    মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে কার্যালয় এলাকায় গণধিকার পরিষদের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা এটিকে আইনের শাসনের বিজয় এবং নির্বাচনী প্রক্রিয়ায় সমান সুযোগ নিশ্চিতের নজির হিসেবে উল্লেখ করেন।

    রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উচ্চ আদালতের এই আদেশ শুধু একজন প্রার্থীর জন্য নয়, বরং পুরো নির্বাচনী প্রক্রিয়ায় আইনি অধিকার ও ন্যায়বিচারের গুরুত্ব নতুন করে সামনে এনেছে।

    শেষ মুহূর্তে এই অন্তর্ভুক্তি যশোর-৪ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন তারা।

    লেটেস্ট আপডেট

    ঢাকায় ভোট দিলেন তারেক রহমান ও জাইমা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান ও...

    “ভোট নিয়ে বড় মন্তব্য তারেক রহমানের: দেশ চালানোর আসন আশা করছেন”

    জয়ের ব্যাপারে আশাবাদী বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক...

    দিল্লি-ঢাকা সম্পর্ক নিয়ে বড় বার্তা! নির্বাচন ঘিরে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ

    বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর থেকেই দেশের পররাষ্ট্রনীতির...

    ভোটকেন্দ্রে এসে তারেক রহমানের বড় বার্তা: ষড়যন্ত্র রুখতে ভোট দিন

    মানুষ ভোটকেন্দ্রে এলেই যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে...

    ভোটার উপস্থিতি কম! সংসদ ও গণভোটের সকালের বাস্তব চিত্র দেখুন

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে...

    বাছাই সংবাদ

    দিল্লি-ঢাকা সম্পর্ক নিয়ে বড় বার্তা! নির্বাচন ঘিরে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ

    বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর থেকেই দেশের পররাষ্ট্রনীতির...

    ভোটকেন্দ্রে এসে তারেক রহমানের বড় বার্তা: ষড়যন্ত্র রুখতে ভোট দিন

    মানুষ ভোটকেন্দ্রে এলেই যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে...

    ভোটার উপস্থিতি কম! সংসদ ও গণভোটের সকালের বাস্তব চিত্র দেখুন

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে...

    লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন হাজারো মানুষ! যশোরে শান্তিপূর্ণ ভোটগ্রহণের চিত্র

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে যশোর জেলার...

    “বিভিন্ন জায়গায় সিল মারার চেষ্টা” – ভোট দিয়ে বিস্ফোরক অভিযোগ রুমিনের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক)...
    00:02:27

    শীত ভেঙে ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন! নড়াইল-১ ও ২ আসনে জমজমাট ভোট

    নড়াইলের দুটি সংসদীয় আসনেই বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে...

    ভোট কেনাবেচা নিয়ে কড়া বার্তা! কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

    ভোট কেনাবেচার বিষয়ে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে...

    ভোটের আগে টাকা, কেন্দ্র দখল ও হুমকি—জামায়াতকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

    নির্বাচনের ঠিক আগের রাত—যে সময়টা সাধারণত সবচেয়ে স্পর্শকাতর বলে...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »