মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
18.2 C
Jessore
More

    যশোরের তিনটি আসনে প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থীরা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের তিনটি আসনে প্রার্থিতা ফিরে পেয়েছে জাতীয় পার্টি। যশোরে মনোনয়নপত্র যাচাই বাছাইকালে রিটার্নিং কর্মকর্তা তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করলে তারা আপিল করেন। আপিল মঞ্জুর হওয়ায় এই তিন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

    এই তিন প্রার্থী হলেন, যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া) আসনের প্রার্থী জহুরুল হক, যশোর-৫ মণিরামপুর আসনের প্রার্থী এম এ হালিম ও যশোর-৬ কেশবপুর আসনের প্রার্থী জিএম হাসান। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত জানান।

    এর আগে, গত ১ জানুয়ারি যশোর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই বাছাইয়ে যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া) আসনে জহুরুল হকের মনোনয়ন ফরম অসম্পূর্ণ থাকায় তা বাতিল করা হয়।

    আরও পড়ুন :  স্বাধীনতায় বিশ্বাসী নয় এমন শক্তিকে ভোট? মির্জা ফখরুলের কড়া প্রশ্নে রাজনীতি তোলপাড়

    যশোর-৫ (মণিরামপুর) আসনে এম এ হালিমের মনোনয়ন ফরম ত্রæটিপূর্ণ থাকার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়। যশোর-৬ (কেশবপুর) আসনে জিএম হাসানের ত্রæটিপূর্ণ মনোনয়ন ও দলীয় অঙ্গীকারনামায় সাক্ষীর স্বাক্ষর না থাকার তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

    এরপর এই প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করেন। তাদের আপিল মঞ্জুর হওয়ায় তিন প্রার্থীই মনোনয়ন ফিরে পেয়েছেন।

    প্রার্থিতা ফিরে পেয়ে যশোর-৪ আসনের প্রার্থী জহুরুল হক জানান, জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল করায় নির্বাচন কমিশনে আপিল করেছিলাম।

    নির্বাচন কমিশন আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। যশোর-৫ মণিরামপুর আসনে এম এ হালিম জানান, মনোনয়ন ফরমে সামান্য ভুল থাকায় আমার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

    রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের ওপর নির্বাচন কমিশনের বরাবর আপিল করি। সেখান থেকে আমার প্রার্থীতা বৈধ করে নির্বাচন করার অনুমতি প্রদান করেন নির্বাচন কমিশন।

    আরও পড়ুন :  তারেক রহমানের যশোর আগমন : বিএনপির জনসভায় আসছে বড় রাজনৈতিক বার্তা

    যশোর জেলা জাতীয় পার্টির আহবায়ক আজিজুর রহমান জানান, জাতীয় পার্টি যশোরের ৬টি আসনে মনোনয়ন দিয়েছিলো। ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

    এর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে, একজনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এই পাঁচ প্রার্থীকে সাথে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ভোট যুদ্ধে অবতীর্ণ হবো ইনশাআল্লাহ।

    লেটেস্ট আপডেট

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    সীমান্তে বড় সাফল্য! বিজিবির হাতে ধরা পড়ল পিস্তল, ম্যাগাজিন ও গুলি

    শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে দুটি...

    বাছাই সংবাদ

    রাতের ভোট, ডামি প্রার্থী ও কারচুপি: ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বাস্তব গল্প

    বাংলাদেশে নির্বাচন যত কাছে আসে, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং” শব্দটি তত...

    আ’লীগ নেই মাঠে, ভোট যাবে কার ঝুলিতে? মণিরামপুরে জমে উঠছে নির্বাচনী সমীকরণ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-৫ (মণিরামপুর) সংসদীয়...

    চৌগাছায় নারীকর্মী হেনস্তা! ৬ জনের জরিমানা, আদালতের কড়া সিদ্ধান্ত

    যশোরের চৌগাছায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার দুটি ঘটনায় ধানের...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »