মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
27.4 C
Jessore
More

    রাজনৈতিক দলগুলোর স্বার্থও জড়িত ‘হ্যাঁ’ ভোটে: যশোরে উপদেষ্টা শারমীন এস মুরশিদ

    রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যা ভোটের পক্ষে কাজ করবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ সোমবার দুপুরে যশোর কালেক্টরেট চত্বরে গণভোটের জনসচেতনতামূলক মক ভোটিংয়ের উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

    তিনি বলেন, ‘আমরা নিরপেক্ষ মানুষ নই, আমি তো গণভোটের পক্ষের মানুষ। গণভোট মানে নতুন বাংলাদেশ, গণভোট মানে নতুন ব্যবস্থা। গণভোট মানে সকল রাজনৈতিক দলকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। এটার পক্ষে কেউ নিরপেক্ষ থাকা যায় না।

    গণভোটে রাজনীতিক দলগুলোকে সংপৃক্ততার কথা উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলো তাদের মতো করেই প্রচারণা করবে। তবে এটা রাজনৈতিক বিষয় না। আমরা তো আশা করবো রাজনৈতিক দলগুলোও হ্যা ভোটে পক্ষে কারণ এটাতেও তাদের স্বার্থ জড়িত রয়েছে। সকলে মিলে গণভোটের পক্ষে কাজ করবো।

    আরও পড়ুন :  বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

    তারা যদি গণঅভ্যুত্থানকে সম্মান করে, স্বীকৃতি দেয়, ছেলেমেয়েদের ত্যাগকে শ্রদ্ধা করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধারণ করে; তাহলে তারাও গণভোটের পক্ষে থাকবে।’
    এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে গণভোটের মক ভোটিংয়ের কার্যক্রমের উদ্বোধন করেন।

    এরপর গণভোটের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করে গণভোটের মক ভোটিংয়ে ভোট প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিনিয়র নির্বাচন অফিসার জাহাঙ্গির আলমসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

    এদিকে সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলার আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর সাথে মতবিনিময় করেন। সেখানে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘আমি দীর্ঘদিন নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করছি। বাংলাদেশের ইতিহাসে একই সাথে গণভোট ও সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন তিনি।

    আরও পড়ুন :  সংকট, বিতর্ক আর নির্বাসন পেরিয়ে তারেক রহমান: বিএনপির শীর্ষ নেতৃত্বে ওঠার পূর্ণ গল্প

    নির্বাচন শান্তিপূর্ণ করতে বিশেষ করে নারী, শিশু প্রতিবন্ধিদের ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠ পরিবেশ তৈরির উপর গুরুত্বরাপোন করেন তিনি। সাথে সাথে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে প্রচারণা চালানোর বিষয়ে তাগিদ দেন।

    তিনি বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদি কাঠামো দূর করতে, দেশ সামনের দিকে এগিয়ে নিতে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে। জাতি হিসেবে আমাদের দূর্নীতি পরায়ণ মানসিকতারও কঠোর সমালোচনা করেন তিনি।

    লেটেস্ট আপডেট

    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে যোগ দিলেন কাজী জালাল উদ্দীন

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    বাছাই সংবাদ

    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    সীমান্তে বড় সাফল্য! বিজিবির হাতে ধরা পড়ল পিস্তল, ম্যাগাজিন ও গুলি

    শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে দুটি...

    রাতের ভোট, ডামি প্রার্থী ও কারচুপি: ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বাস্তব গল্প

    বাংলাদেশে নির্বাচন যত কাছে আসে, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং” শব্দটি তত...

    আ’লীগ নেই মাঠে, ভোট যাবে কার ঝুলিতে? মণিরামপুরে জমে উঠছে নির্বাচনী সমীকরণ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-৫ (মণিরামপুর) সংসদীয়...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »