বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
20.3 C
Jessore
More

    স্ত্রী-সন্তান হারিয়ে জামিন পেলেও আগ্রহ নেই পরিবারের : সাদ্দামের করুণ বাস্তবতা

    স্ত্রী ও নয় মাস বয়সী সন্তানকে হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

    সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

    তবে আদেশের চিঠি কারাগারে না পৌঁছানোতে এদিন মুক্তি মিলছে না সাদ্দামের। মঙ্গলবার দুপুর নাগাদ মুক্তির সম্ভবনা দেখছেন কারাকর্তৃপক্ষ। আর মুক্তি নিয়ে বিন্ধুমাত্র আগ্রহ নেই সাজানো সংসার ভাঙ্গা সাদ্দামের পরিবারের।

    যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর আবিদ আহম্মেদ জানান, ‘আমরা শুনেছি সাদ্দামের জামিন হয়েছে। তবে আদালতের কোন নথি আমাদের কাছে আসেনি। আজ না আসার সম্ভবনাও বেশি। কাল দুপুর নাগাদ জামিন হতে পারে বলে ধারণা করছি।

    আরও পড়ুন :  নির্বাচন কি সত্যিই হবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সংশয়, বাস্তবতা ও রাজনৈতিক বিশ্লেষণ

    ’ সাদ্দামের ভাই প্রকৌশলী শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘ ছয় মাসের জামিন হয়েছে, সাদ্দামের আইনজীবী আমাদের জানিয়েছে। তবে এখন জামিন দিয়ে কি লাভ! জামিন নিয়ে বিন্দু মাত্র আগ্রহ নেই আমাদের।

    ক্ষোভের স্বরে তিনি বলছিলেন, বাগেরহাটে একবার জামিন দিয়েও সাদ্দামকে জেল গেট থেকে আবারও আটক করে পুলিশ। তার জামিন দিয়ে আর কি হবে। সে তো আর তার সন্তান স্ত্রীকে পাবে না। সে তো সন্ত্রাসী না।

    এমন তো না যে, বাগেরহাটে জুলাই আন্দোলনে বড় কোন সহিংসতা হয়েছে। সে যে মামলায় আটক হয়; সে ঐ ঘটনায় জড়িতও না। তবে সাদ্দামের এই জামিন নিয়ে গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান শহিদুল। তিনি বলেন, এই পরিস্থিতিতে গণমাধ্যম পাশে ছিলো বলেই তার জামিন হয়েছে।’

    আরও পড়ুন :  যশোরে ভয়াবহ শৈত্যপ্রবাহ: সূর্যহীন দিনে কুয়াশা, হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন

    আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, “মানবিক দিক বিবেচনা করে আদালত তাকে জামিন দিয়েছেন।” বর্তমানে তিনি একাধিক মামলায় কারাগারে বন্দি রয়েছেন।

    এর আগে গত ২৪ জানুয়ারি প্যারোল না পাওয়ায় সাদ্দামের মৃত স্ত্রী ও সন্তানের মরদেহ অ্যাম্বুলেন্সে করে যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে নিয়ে যাওয়া হয়। কারা কর্তৃপক্ষের মানবিক অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলগেটের ভেতরে মাত্র ৫ মিনিটের জন্য সাদ্দামকে তার স্ত্রী কানিজ স্বর্ণালী ও ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।

    গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রী স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ এবং পাশে ৯ মাস বয়সী শিশুপুত্র নাজিমের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, বিষণ্ণতা থেকে সন্তানকে হত্যার পর স্বর্ণালী আত্মহত্যা করেছেন।

    আরও পড়ুন :  ১৯৫৩ সালের চিঠি অবশেষে ফিরে এলো; ডাকবিভাগের অবিশ্বাস্য কাহিনী

    সাদ্দামকে প্যারোলে মুক্তি না দিয়ে জেলগেটে মরদেহ দেখানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন জুয়েল হাসান সাদ্দাম। এরপর থেকেই তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

    লেটেস্ট আপডেট

    ভোটের হারেই নির্ধারিত হবে ক্ষমতার সমীকরণ: বিএনপি বনাম জামায়াতের রাজনৈতিক লড়াই

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ এখন...

    এক কাপ গোলাপ চায়ে প্রেমের সকাল: ভ্যালেন্টাইন ডে-তে বিশেষ রোজ টি রেসিপি

    এক কাপ চায়ে যদি ভালোবাসা ঢেলে দেওয়া যেত, তাহলে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক উত্তাপ! ডা. শফিকুর রহমানকে নিয়ে নতুন দাবি

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য...

    ফল যাই হোক, মেনে নেওয়ার বার্তা মুহাম্মদ ইউনূসের: ভোটের আগে বড় বার্তা

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল যাই হোক না...

    বাছাই সংবাদ

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »