বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
29.5 C
Jessore
More

    তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আ.লীগ রাজনীতিতে ফিরবে? বিএনপি প্রার্থী রশীদের ভাইরাল বক্তব্য

    ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পুনরায় আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিবে। যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নাই, আপনারা ধানের শীষকে ভোট দিবেন। নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের উদ্দেশ্যে যশোর-৫ (মনিরামপুর)আসনে বিএনপির প্রার্থী রশীদ আহমাদের এ বক্তব্য ভাইরাল হয়েছে।

    সম্প্রতি বিএনপি এই প্রার্থী হিন্দু অধ্যুষিত উপজেলার ভবদহ এলাকায় নির্বাচনী প্রচারণায় এমন বক্তব্যে বিভিন্ন রাজনীতিক দলের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। রশিদ আহমাদ জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন।

    তিনি বিএনপি শরীক দল হিসাবে দলীয় মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাওয়ার পর জমিয়তে উলামায়ে ইসলাম থেকে পদত্যাগ করে বিএনপির প্রাথমিক সদস্য হয়ে ধানের শীষের প্রতীকে আসনটিতে নির্বাচন করছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত মুফতি মো. ওয়াক্কাসের ছেলে।

    আরও পড়ুন :  এবার মণিরামপুরে রানা প্রতাপ নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রশীদ আহমাদকে বলতে দেখা যায়, এই এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগ করে। তারেক রহমানের পিতা মরহুম জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন; নিষিদ্ধ যত রাজনীতিক দল ছিলো, সবগুলো তিনি চালু করেছিলেন। আমরা আশা করি দেশনায়েক তারেক রহমান যদি ক্ষমতায় আসেন, আওয়ামী লীগকে পুণরায় রাজনীতি করার সুযোগ দিবেন।

    এই এলাকার মানুষ যারা আওয়ামী লীগ করে, যে যার আদর্শ মতাদর্শে রাজনীতি করে তারা তাদের আদর্শে রাজনীতি করবে। যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নাই, আপনারা ধানের শীষকে ভোট দিবেন।’

    এদিকে কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর এমন বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে। ফ্যাসিস আওয়ামী লীগের রাজনীতি না ফেরানোর সিন্ধান্তে যখন বিভিন্ন রাজনীতিক দল সরব; তখন বিএনপির প্রার্থীর এমন বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন বলছে সচেতন মহল। আওয়ামী লীগের ভোট ব্যাংকে নিজেদের কাছে টানতে এ ধরণের প্রতিশ্রুতি দিচ্ছেন বলেও মন্তব্য করছেন কেউ কেউ।

    আরও পড়ুন :  উত্তরপ্রদেশে ‘নুড গ্যাং’-এর আতঙ্ক: মহিলাদের নিরাপত্তা সংকটে, মিরাটে টানটান উত্তেজনা

    এই বিষয়ে মনিরামপুর আসনের ধানের শীষের প্রার্থীর রশীদ আহমাদ বলেন, ‘আমার ঐ বক্তব্যটি ছিলো নিরপরাধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য। বিএনপি ও দেশনায়েক তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি পছন্ন করেন না। সেটার উদাহরণ হিসাবেই বক্তব্যটি দিয়েছি। ওটা নিয়ে আমার প্রতিপক্ষরা ভোটের মাঠে ভিন্ন কৌশল অবলম্বন করছে।’

    লেটেস্ট আপডেট

    যুক্তরাজ্যের চাপে অ্যাপল–গুগলের বড় সিদ্ধান্ত! অ্যাপ স্টোরে আসছে নতুন নিয়ম

    যুক্তরাজ্যে প্রযুক্তি খাতে বড় একটি পরিবর্তনের পথে হাঁটছে সরকার।...

    টেক্সাসে ভয়াবহ পারিবারিক দ্বন্দ্ব: রাজনৈতিক তর্কের পর মেয়েকে গুলি করলেন বাবা

    পরিবারের মধ্যে তর্ক বা মতবিরোধ হওয়া অস্বাভাবিক কিছু নয়।...

    ভোটের হারেই নির্ধারিত হবে ক্ষমতার সমীকরণ: বিএনপি বনাম জামায়াতের রাজনৈতিক লড়াই

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ এখন...

    এক কাপ গোলাপ চায়ে প্রেমের সকাল: ভ্যালেন্টাইন ডে-তে বিশেষ রোজ টি রেসিপি

    এক কাপ চায়ে যদি ভালোবাসা ঢেলে দেওয়া যেত, তাহলে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    বাছাই সংবাদ

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »