রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
18.1 C
Jessore
More

    যশোরে ২৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত: রাষ্ট্রীয় কোষাগারে যাচ্ছে ১২ লক্ষাধিক টাকা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী ৩৭ প্রার্থীর মধ্যে ২৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামায়াতে ইসলামী ও বিএনপি ছাড়া প্রতিদ্বন্দ্বী সবকটি রাজনৈতিক দলের প্রার্থীরা জামানাত হারিয়েছেন।

    নির্বাচনের রিটার্নিং অফিসার ঘোষিত প্রাথমিক বেসরকারি ফলাফলের বার্তা শিট পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

    জামানত হারানো প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির (লাঙল) পাঁচজন, ইসলামী আন্দোলনের (হাতপাখা) ছয়জন, আমার বাংলাদেশ এবি পার্টির (ঈগল) দুজন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের (মই) একজন, খেলাফত মজলিশের (দেয়ালঘড়ি) একজন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ-এর (টেলিভিশন) একজন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার (চশমা) একজন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (কাস্তে) একজন, বাংলাদেশ মাইনরিটির জনতা পার্টির-বিএমজেপি (রকেট) একজন, স্বতন্ত্র পাঁচজনের মধ্যে চারজন (মোটরসাইকেল, ফুটবল, ঘোড়া, কলস)।

    গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ এবং ৪১ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হবে। এর কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হবে বা সরকারি কোষাগারে জমা হবে।

    যশোর সচেতন নাগরিক কমিটির সভাপতি পাভেল চৌধুরি বলেন, ‘যশোরে এক তৃতীয়ংশ অপরিচিত। বড় দুটি দল ছাড়া কেউ সব কেন্দ্রে পোলিং অফিসার দিতে পারেনি। তারা প্রার্থী হয়েছিলেন নামকায়েস্তে। এসব প্রার্থীদের সাধারণ দুটি উদ্দেশ্য থাকে; একটি অসৎ; অন্যটি পরিচিত হওয়াতে। আবেগে প্ররোচিত হয়েও অনেকেই প্রার্থী হয়।

    আরও পড়ুন :  তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আ.লীগ রাজনীতিতে ফিরবে? বিএনপি প্রার্থী রশীদের ভাইরাল বক্তব্য

    ’ আর যশোরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, ‘নির্বাচনে সংশ্লিষ্ট আসনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পেলে প্রার্থীদের জামানত বাতিল হয়।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছিল। আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পাওয়ায় ২৪ প্রার্থীর জামানতের ১২ লক্ষাধিক টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।’

    প্রাপ্ত বেসরকারি ফলাফলে জানা গেছে, যশোর-১ (শার্শা) আসনে সর্বমোট প্রদত্ত ভোট দুই লাখ ১৫ হাজার ৩১। প্রদত্ত ভোটের শতকরা হার ৭০ দশমিক ৪৮ ভাগ। এই আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ২৬ হাজার ৯৭৫ ভোট।

    কিন্তু জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল মাত্র এক হাজার ৩৯৮ ভোট এবং ইসলামী আন্দোলনের বক্তিয়ার রহমান এক হাজার ৭৬৮ ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে প্রদত্ত ভোট তিন লাখ ৩৪ হাজার ৮৯১। যা মোট ভোটারের শতকরা ৭০ দশমিক ৫৩ ভাগ।

    আরও পড়ুন :  যশোরে জামায়াতের নারী কর্মীদের উপর হামলার অভিযোগ! নির্বাচনী উত্তেজনা চরমে

    এই আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ৪১ হাজার ৮৬১ ভোট। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী বক্তিয়ার রহমান পাঁচ হাজার ৭৮১ ভোট, আমার বাংলাদেশ এবি পার্টির (ঈগল) রিপন মাহমুদ ৪১৬, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের (মই) ইমরান খান ৪৭২, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ-এর শামছুল হক (টেলিভিশন) ২৩৩, স্বতন্ত্র জহুরুল ইসলাম (ঘোড়া) ১৮৮, মেহেদী হাসান (ফুটবল) ৩৮৯ পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

    যশোর-৩ (সদর) আসনে ভোট দিয়েছেন চার লাখ ৮০ হাজার ৫৩ ভোটার। যা মোট ভোটারের শতকরা ৬৭ দশমিক ৭৬ ভাগ। এই আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ৫১ হাজার ছয় ভোট।

    কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ শোয়াইব হোসেন ১৩ হাজার ৩৩২ ভোট, জাতীয় পার্টির খবির গাজী তিন হাজার ৪০৪, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার (চশমা) নিজামদ্দিন অমিত এক হাজার ৭৭২, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (কাস্তে) রাশেদ খান ৭৫৩ পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

    যশোর -৪ (বাঘারপাড়া ও অভয়নগর) এ আসনে সর্বমোট প্রদত্ত ভোট তিন লাখ ২৫ হাজার ২৮৩। যা মোট ভোটারের শতকরা ৭২ দশমিক ২৭ ভাগ। এই আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ৪০ হাজার ৬৬০ ভোট।

    আরও পড়ুন :  যশোর সদর হাসপাতালে দুদকের অভিযান: রোগীদের খাবার সরবরাহে ব্যাপক অনিয়ম ফাঁস

    কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের বায়েজিদ হোসাইন ১১ হাজার ৮৩৮ ভোট, খেলাফত মজলিসের আশেক এলাহী ৩০১, গণঅধিকার পরিষদের আবুল কালাম গাজী ২৫৭, জাতীয় পার্টির জহুরুল হক এক হাজার ৭৫১, বাংলাদেশ মাইনরিটির জনতা পার্টি- বিএমজেপি- এর সুকৃতি কুমার মন্ডল এক হাজার ৫১০ ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

    যশোর-৫ (মণিরামপুর) এ আসনে সর্বমোট প্রদত্ত ভোট দুই লাখ ৮১ হাজার ৫৪৪। যা মোট ভোটারের শতকরা ৭৬ দশমিক ৫০ ভাগ। এই আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ৩৫ হাজার ১৯৩ ভোট।

    কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদীন চার হাজার ৪০০ ভোট, জাতীয় পার্টির এমএ হালিম দুই হাজার ২৪৫, স্বতন্ত্র কামরুজ্জামান (ফুটবল) দুই হাজার ১০৩ পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

    যশোর-৬ (কেশবপুর) এ আসনে সর্বমোট প্রদত্ত ভোট এক লাখ ৭৫ হাজার ৩২২। যা মোট ভোটারের শতকরা ৭৭ দশমিক ৯০ ভাগ। এই আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ২১ হাজার ৯১৫ ভোট।

    কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম এক হাজার ২৮৫ ভোট, জাতীয় পার্টির জিএম হাসান দুই হাজার ৯১০, আমার বাংলাদেশ এবি পার্টির (ঈগল) মাহমুদ হাসান ৬৭২ ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

    লেটেস্ট আপডেট

    ঝাপসা ও পুরোনো ছবি ঠিক করার সেরা AI সফটওয়্যার, 4K আপস্কেল ও নয়েজ রিডাকশনে নতুন সমাধান

    আপনার পুরোনো অ্যালবাম খুলে যখন দশ বছর আগের ছবিগুলো...

    সুপার এইটে দক্ষিণ আফ্রিকার দাপট, টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ড

    টি-২০ বিশ্বকাপ মানেই রোমাঞ্চ, চাপ আর শেষ ওভার পর্যন্ত...

    ভারত-পাক মহারণে সূর্যের স্বীকারোক্তি! হাত মেলাবেন কি বাবররা?

    ক্রিকেট মানেই উত্তেজনা। আর সেই ক্রিকেট যদি হয় ভারত...

    তিন দিনেই শেষ ১০ হাজার প্যাকেট! শীতকালীন অলিম্পিক্স ভিলেজে কন্ডোম সংকট কেন?

    শীতকালীন অলিম্পিক্স মানেই বরফের লড়াই, স্কিইং, আইস হকি, ফিগার...

    তারেক রহমানের বড় ঘোষণা! শেখ হাসিনার প্রত্যর্পণ কি সত্যিই আইনি পথে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে...

    বাছাই সংবাদ

    ভারত-পাক মহারণে সূর্যের স্বীকারোক্তি! হাত মেলাবেন কি বাবররা?

    ক্রিকেট মানেই উত্তেজনা। আর সেই ক্রিকেট যদি হয় ভারত...

    তারেক রহমানের বড় ঘোষণা! শেখ হাসিনার প্রত্যর্পণ কি সত্যিই আইনি পথে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে...

    নির্বাচনের পরেই বড় সিদ্ধান্ত! রশীদের চুক্তি বাতিল, নতুন মন্ত্রিপরিষদ সচিব সিরাজ

    ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই দিন পর মন্ত্রিপরিষদ সচিব পদে...

    বিএনপি সরকার গঠন নিশ্চিত! তারেক রহমান কী বললেন শেখ হাসিনা ও ভারতের বিষয়ে?

    নির্বাচনের দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপির সরকার গঠন করার...

    যশোর নির্বাচনের চমক! কারা হারালেন জামানত, কারা জিতলেন বড় ব্যবধানে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্ব›দ্বী...

    যশোরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

    যশোর শহরের বাহাদুরপুরের নিমতলা এলাকায় পার্কিং করা একটি বাসে...

    গদখালির ফুলচাষে শতকোটি টাকার ধস: ভালোবাসা দিবসে বাজার বন্ধ, বিপাকে যশোরের ফুলচাষীরা

    ১৪ ফেব্রুয়ারি মানেই বিশ্ব ভালোবাসা দিবস। একই সঙ্গে বসন্তের...

    ট্রাম্পের নির্দেশ পেলেই হামলা? মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন

    সময় যত এগোচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ততই...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »