বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
21.9 C
Jessore
More

    যশোরে আনন্দের ঢেউ! প্রতিমন্ত্রী হলেন অনিন্দ্য ইসলাম অমিত

    যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় আনন্দে ভাসছে তার নিজ জেলা যশোরে।

    মঙ্গলবার দুপুরের পরে এ খবর শোনার সঙ্গে সঙ্গেই নেতাকর্মীরা জড়ো হন শহরের লাল দীঘিস্থ দলীয় কার্যালয় চত্বরে। সেখানে নেতাকর্মীরা স্লোগানের সঙ্গে একে অপরকে রঙ দিয়ে রাঙিয়ে তোলেন নিজেদের। পাশাপাশি একে অন্যকে মিষ্টি বিতরণ করা করেন।

    পরে বিকেল ৫টায় জেলা বিএনপির ব্যানারে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে দড়াটনা, মুজিব সড়ক, জর্জ কোর্ট মোড় ও মাইকপট্টি হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়।

    মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নতুন প্রতিমন্ত্রীর নামে বিভিন্ন স্লোগান দেন এবং পরে
    নতুন প্রতিমন্ত্রীর প্রতি উচ্ছ্বাস প্রকাশ করে দলীয় নেতাকর্মীরা বলেন, এই গুরু দায়িত্ব অনিন্দ্য ইসলাম অমিতকে যেমন আরও শানিত করবে, তেমনি যশোরসহ সমগ্র অঞ্চলের উন্নয়নের গতি পাবে এবং মানুষের কল্যাণ হবে। তারা এজন্য দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান।

    আরও পড়ুন :  যশোর রাজনীতিতে নতুন বার্তা: সহাবস্থানের আশ্বাস দিলেন অমিত ও কাদের
    Images 10000 09

    অনিন্দ্য ইসলাম অমিতের বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামও চারবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাবার পথ ধরেই এবার মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন অমিত।

    তার পিতা জীবিত থাকা অবস্থায় যশো জেলা বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। ধাপে ধাপে নিজের অবস্থান তৈরি করেন। তার পিতার মৃত্যুর পর জেলা বিএনপির নেপথ্যের কারিগর হিসেবে ভূমিকা রাখেন।

    গত ১৭ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতাকর্মীদের সম্মুখে থেকে নেতৃত্ব দিয়ে আস্থা অর্জন করেন। যার ফলশ্রুতিতে বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।

    অনিন্দ্য ইসলাম অমিত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। কিন্তু তৎকালীন সরকার তার উপর ব্যাপক নিপিড়ন চালান এবং জালিয়াতির মাধ্যমে বিজয় ছিনিয়ে নেয়।

    আরও পড়ুন :  বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন: কেন ১৯৭৩ সালের নির্বাচন আজও বিতর্কিত

    গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল কাদের ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট পান।


    অমিত ১৯৭৫ সালের ২৪ আগস্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলামের ছেলে। তিনি যশোর জেলা বিএনপির সদস্য এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    Images 10000 07

    অনিন্দ্য ইসলাম ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৯১ সালে এসএসসি এবং ১৯৯৩ সালে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞানে ১৯৯৬ সালে বিএসসি অনার্স এবং ১৯৯৭ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

    আরও পড়ুন :  অপেক্ষার অবসান, ঢাকায় তারেক রহমান: দীর্ঘ নির্বাসন শেষে রাজধানীতে ঐতিহাসিক প্রত্যাবর্তন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি টিভি বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের নেতৃত্ব দিয়েছিলেন। অনিন্দ্য ইসলাম ল্যাবস্কান মেডিকেল সার্ভিসেস লিমিটেড, লোকসমাজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

    তিনি যশোর মেডিসিন ব্যাংক, রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইনস্টিটিউট, বাংলা একাডেমি, যশোর প্রেস ক্লাব, যশোর চেম্বার অব কমার্স, যশোর ক্লাব, ঝিনাইদহ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন, গ্রাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বায়োকেমিক্যাল সোসাইটির আজীবন সদস্য। এছাড়া তিনি বেশ কিছু সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।

    লেটেস্ট আপডেট

    খাবারের শেষে সাবান নয়, গরম চকোলেট! কেন ভিড় এই এক্সপেরিয়েন্স রেস্তরাঁয়?

    রেস্তরাঁ মানেই আগে ভাবতাম ভালো খাবার, সুন্দর পরিবেশ আর...

    টি-২০ বিশ্বকাপে মহা অঘটন! বিদায় অস্ট্রেলিয়া, সুপার এইটে জিম্বাবোয়ে!

    ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ যেন একের পর এক নাটক...

    পৃথিবীর সবচেয়ে পুরনো সেলাই করা জামা! ইতিহাস বদলে দিল এই আবিষ্কার

    মানুষ ঠিক কবে থেকে পোশাক পরা শুরু করল, আর...

    বাতকর্ম গুনে দেবে প্রযুক্তি! মেরিল্যান্ডের স্মার্ট অন্তর্বাস ভাইরাল

    প্রযুক্তি এখন এমন জায়গায় পৌঁছেছে যে শরীরের ছোট থেকে...

    অজেয় থেকে অসহায়! অস্ট্রেলিয়ার বিশ্বকাপ পতনের আসল কারণ কী?

    একটা সময় ছিল, নামটাই যথেষ্ট ছিল—অস্ট্রেলিয়া। মাঠে নামলেই প্রতিপক্ষের...

    বাছাই সংবাদ

    অজেয় থেকে অসহায়! অস্ট্রেলিয়ার বিশ্বকাপ পতনের আসল কারণ কী?

    একটা সময় ছিল, নামটাই যথেষ্ট ছিল—অস্ট্রেলিয়া। মাঠে নামলেই প্রতিপক্ষের...

    বিএনপির প্রত্যাবর্তন: নতুন সরকার, নতুন মন্ত্রিসভা, নতুন রাজনৈতিক সমীকরণ!

    বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের...

    সাকিব–মাশরাফি কি ফিরছেন? দ্রুত মামলার নিষ্পত্তি চান প্রতিমন্ত্রী আমিনুল হক!

    বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দুই...

    ভেঙে গেল অন্তর্বর্তী সরকার! তারেক রহমানের নেতৃত্বে নতুন বিএনপি সরকারের যাত্রা

    শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠিত হওয়ায় ড. মুহাম্মদ...

    ভোটার থেকে প্রধানমন্ত্রী: মাত্র ৫৩ দিনে তারেক রহমানের ঐতিহাসিক উত্থান

    বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে,...

    তারেক রহমানের বড় সিদ্ধান্ত! আব্বাস-রিজভীসহ ১০ উপদেষ্টা নিয়োগ

    বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের...

    জুলাই সনদ নিয়ে নতুন সংকট! বিএনপির সিদ্ধান্তে কী হবে সংবিধান সংস্কার পরিষদের?

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে...

    শপথের পরই কূটনৈতিক ব্যস্ততা! তারেক রহমানকে ভারতের বিশেষ আমন্ত্রণ

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »