বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
20.3 C
Jessore
More

    আইনের শাসনই শেষ কথা: প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া বার্তা

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।

    বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারও শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি।

    তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রালগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই।

    তিনি বলেন, স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথা দলমত ধর্মবর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী, এই দেশ আমাদের সবার।

    আরও পড়ুন :  মাঘের শুরুতেই শীত কেন হালকা, আবহাওয়ার এই বদলের পেছনে কী কারণ

    প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য।

    তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইনশৃংখলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে।

    আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। সারাদেশে জুয়া এবং মাদকের বিস্তারকেও, বর্তমান সরকার আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে। সুতরাং, জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলাবাহিনী সবরকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

    তিনি বলেন, জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।

    আরও পড়ুন :  বিদ্রোহী প্রার্থীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি? ভেতরের হিসাব ফাঁস

    এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে তার দল বিএনপি।

    শপথের পরের দিনই বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও মন্ত্রিপরিষদ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    লেটেস্ট আপডেট

    খলিলুর রহমান মন্ত্রিসভায় যোগ: “আমি তো জোর করে যাইনি” বিস্ফোরক মন্তব্য

    অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে নির্বাচনে বিজয়ী দলের মন্ত্রিসভায় যোগ...

    সুখবর! র‍্যাংকিংয়ের ভিত্তিতে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাররা

    সুখবর! র‍্যাংকিংয়ের ভিত্তিতে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাররা। ২০২৮ সালের...

    মব কালচারের দিন শেষ? স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি!

    বাংলাদেশে মব কালচারের দিন শেষ—এমন কঠোর ও স্পষ্ট বার্তা...

    সেহরি-ইফতারে লোডশেডিং নয়! প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর বার্তা

    নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে গুরুত্বপূর্ণ কিছু প্রতিশ্রুতি আর...

    তালিবানের নতুন আইন: হাড় না ভাঙলে মারধর অপরাধ নয়? বিশ্বজুড়ে তীব্র বিতর্ক

    আফগানিস্তানে Taliban শাসনের অধীনে নতুন ফৌজদারি বিধি ঘিরে বিশ্বজুড়ে...

    বাছাই সংবাদ

    মব কালচারের দিন শেষ? স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি!

    বাংলাদেশে মব কালচারের দিন শেষ—এমন কঠোর ও স্পষ্ট বার্তা...

    সেহরি-ইফতারে লোডশেডিং নয়! প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর বার্তা

    নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে গুরুত্বপূর্ণ কিছু প্রতিশ্রুতি আর...

    পুনঃভর্তি ফি বন্ধ! শিক্ষা মন্ত্রণালয়ের নতুন কঠোর সিদ্ধান্তে স্বস্তি শিক্ষার্থীদের

    দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে...

    নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এককভাবে...

    নতুন সরকারের কূটনীতির হাল ধরলেন খলিলুর রহমান ও শামা ওবায়েদ

    বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের পর সবচেয়ে বেশি আলোচনায়...

    তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন! ৫ মন্ত্রণালয় নিজের হাতে, চমকপ্রদ নতুন মন্ত্রিসভা ঘোষণা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে দীর্ঘ ১৯...

    স্ক্রিন ছাড়া স্মার্ট গ্লাস! Apple-এর গোপন N50 প্রজেক্ট ফাঁস

    প্রযুক্তি দুনিয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে Apple। জানা যাচ্ছে,...

    অজেয় থেকে অসহায়! অস্ট্রেলিয়ার বিশ্বকাপ পতনের আসল কারণ কী?

    একটা সময় ছিল, নামটাই যথেষ্ট ছিল—অস্ট্রেলিয়া। মাঠে নামলেই প্রতিপক্ষের...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »