শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
24 C
Jessore
More

    প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে ঘিরে জনতার ভালোবাসার ঢল

    জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে নিজ জেলা যশোরে ফিরে নেতাকর্মীসহ সাধারণ মানুষের আবেগঘন ভালবাসায় সিক্ত হয়েছেন। শুক্রবার যশোর সার্কিট হাউজে তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

    জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার বেলা সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউজে পৌঁছান। যশোর বিমান বন্দর থেকে সার্কিট হাউজে উপস্থিত হলে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেন আইনশৃঙ্খলা বাহিনী।

    প্রথমবারের মতো অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হয়ে দুই দিনের সরকারি সফরে আসার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে সার্কিট হাউজ এলাকায় ফুল নিয়ে অপেক্ষা করতে দেখা যায় বিভিন্ন স্তরের নেতাকর্মীদের।

    যশোর শহর ছাড়াও জেলার আট উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিবৃন্দ ও সাধারণ মানুষ ফুলের তোড়া ও মালা নিয়ে দলে দলে সার্কিট হাউজে আসতে থাকেন। এ সময় উপস্থিত ব্যক্তিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উচ্ছ¡াস লক্ষ্য করা যায়।

    আরও পড়ুন :  যশোরে গ্রাম আদালত সক্রিয়করণে দাতা সংস্থাগুলোর যুগান্তকারী ভূমিকা

    জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অনিন্দ্য ইসলাম অমিতের এই দুই দিনের সরকারি সফরে শুক্রবার বিকাল তিনটায় জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। এরপর ওলামাদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে অংশ নিবেন। আগামিকাল শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় যোগদান, দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় পরে বিকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে যোগদান করবেন।

    প্রসঙ্গত, অনিন্দ্য ইসলাম অমিতের বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামও চারবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাবার পথ ধরে এবারই মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন অমিত। পিতা জীবিত থাকা অবস্থায় যশো জেলা বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন অমিত। ধাপে ধাপে নিজের অবস্থান তৈরি করেন।

    আরও পড়ুন :  ত্রয়োদশ সংসদ নির্বাচন: বিকাশ-নগদ-রকেটে ১ হাজারের বেশি লেনদেন বন্ধ!

    তার পিতার মৃত্যুর পর জেলা বিএনপির নেপথ্যের কারিগর হিসেবে ভ‚মিকা রাখেন। গত ১৭ বছর সরকার বিরোধী আন্দোলনে নেতাকর্মীদের সম্মুখে থেকে নেতৃত্ব দিয়ে আস্থা অর্জন করেন। যার ফলশ্রুতিতে বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।

    অনিন্দ্য ইসলাম অমিত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হন। এরপর তৎকালীন সরকার তার উপর ব্যাপক নিপীড়ন চালান। গত ১২ ফেব্রæয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল কাদের ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট পান।

    আরও পড়ুন :  যশোরের চৌগাছায় প্রতিবন্ধী হিন্দু নারী ধর্ষণের ১৩ দিন পর মামলা দায়ের

    পরবর্তীতে বিএনপি সরকার গঠন করলে অমিত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। নতুন প্রতিমন্ত্রীর প্রতি উচ্ছ¡াস প্রকাশ করে দলীয় নেতাকর্মীরা বলেন, এই গুরু দায়িত্ব অনিন্দ্য ইসলাম অমিতকে যেমন আরও শানিত করবে, তেমনি যশোরসহ সমগ্র অঞ্চলের উন্নয়নের গতি পাবে এবং মানুষের কল্যাণ হবে। তারা এজন্য দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান।

    লেটেস্ট আপডেট

    বিশ্বকাপের মাঝেই ভাইরাল ঈশানের নাচ! সতীর্থর বোনের সঙ্গে নতুন সম্পর্কের ইঙ্গিত?

    টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে...

    ট্রাম্পের শুল্কনীতি বেআইনি! সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে কাঁপছে আমেরিকা

    আমেরিকার রাজনীতিতে বড় ধাক্কা। প্রেসিডেন্টের ক্ষমতার সীমা কোথায়—এই প্রশ্নে...

    মাত্র ৮ মিনিটের রাগেই হার্ট অ্যাটাক! কী বলছে নতুন গবেষণা?

    রাগ তো আমাদের সবারই হয়। অফিসে বস কিছু বললেন,...

    বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে বাংলাদেশ: এলডিসি উত্তরণ পেছানোর নেপথ্য কারণ

    বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন...

    বাছাই সংবাদ

    বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে বাংলাদেশ: এলডিসি উত্তরণ পেছানোর নেপথ্য কারণ

    বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন...

    একুশের চেতনায় বিশ্বকে শুভেচ্ছা: ভাষা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ বক্তব্য

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে...

    যশোরে পিকআপের চাপায় শ্রমিক নিহত, মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে আরও মৃত্যু

    যশোরের মণিরামপুর উপজেলা ও কেশবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায়...

    বিদ্যুৎ ঘাটতির মাঝেও নিরবিচ্ছিন্ন সরবরাহের প্রতিশ্রুতি: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

    বিদ্যুৎ ঘাটতির মধ্যেও নিরবিচ্ছিন্ন বিদ্যুূৎ সরবরাহের চেষ্টা করছে সরকার...

    নিম্নচাপের দাপট! হাওয়া অফিসের সতর্কবার্তা, বৃষ্টি কবে কোথায়?

    শীতের আমেজ এখনও পুরোপুরি বিদায় নেয়নি। ভোরবেলা বাইরে বেরোলেই...

    চমক দিলেন প্রধানমন্ত্রী! প্রটোকল কমিয়ে নতুন বার্তা তারেক রহমানের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়ার পর থেকেই নতুন...

    ক্ষমতা বদলের পর বড় প্রশ্ন: যমুনা ছাড়ছেন ইউনূস, কবে উঠবেন তারেক রহমান?

    বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর সবচেয়ে বেশি যে প্রশ্নটি...

    রমযানে দৃষ্টান্ত: খড়কীতে বিনামূল্যে ঠান্ডা পানি বিতরণে আইডিয়া

    রমযান এলেই সারাদিন রোজা রেখে ইফতারের আগে এক গ্লাস...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »