শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬
24 C
Jessore
More

    বিদ্যুৎ ঘাটতির মাঝেও নিরবিচ্ছিন্ন সরবরাহের প্রতিশ্রুতি: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

    বিদ্যুৎ ঘাটতির মধ্যেও নিরবিচ্ছিন্ন বিদ্যুূৎ সরবরাহের চেষ্টা করছে সরকার বলে মন্তব্য করেছেন জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি আজ বিকালে যশোর সার্কিট হাউজে যশোরের বিদ্যুৎ বিভাগের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নে এই মন্তব্য করেন।

    অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘ইফতার তারাবি সেহরিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুূৎ দিতে পারি; সেটার চেষ্টা আমাদের রয়েছে। বিদ্যুৎতের ঘাটতি রয়েছে। সেটাকে কিভাবে সুন্দর ব্যবস্থাপনা করে জনদুর্ভোগ কমানো যায় সেটা নিয়ে কাজ শুরু করেছি।দেশবাসীকে বললো, আমাদের একটু সময় দিতে হবে। ধৈর্যধারণ করতে হবে। বিদ্যুৎ বিভাগে পরিকল্পিনা অনুযায়ী নানা সংকট, সমস্যা সমাধান আমরা করতো পারবো।

    বোরো মৌসুমে রেশনিং করে হলেও চাষিদের বিদ্যুৎ সরবারহ নিশ্চিত করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রমজানের পরেই সেচের মৌসুম। কৃষকদের বিদ্যুৎ নিশ্চিতে কর্মকর্তাদের প্রস্তুতি নেওয়ার কথা বলেছি। অন্য জায়গা থেকে রেশনিং করে হলেও সেচের মৌসুমে কৃষকদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে। সেচ মৌসুমে যাতে কৃষকেরা প্রয়োজনীয় অনুযায়ী বিদ্যুৎ পান; এটা নিশ্চিত করাটাই আমাদের প্রধান কাজ।’

    আরও পড়ুন :  এবার মণিরামপুরে রানা প্রতাপ নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা

    এর আগে, সার্কিট হাউজের মিলনায়তনে জেলার বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সেখানে জেলার বিদ্যুৎ বিভাগের নানা সংকট ও সম্ভবনার নানা তথ্য উপস্থাপন করেন কর্মকর্তারা। সভায় এসব সমস্যা সমাধানে প্রতিমন্ত্রী জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের পাশে থাকার আহ্বান জানান। এসময় পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকোর বিভাগীয় ও জেলার নানা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এদিকে, প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর শুক্রবার সকালে নিজ জেলায় যশোরে আসেন অনিন্দ্য ইসলাম অমিত। বেলা সাড়ে ১১ টায় যশোর সার্কিট হাউজে পৌঁচ্ছালে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বসাধারণ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এর আগে যশোর বিমান বন্দর থেকে সার্কিট হাউজে উপস্থিত হলে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেন আইনশৃঙ্খলা বাহিনী।

    প্রথমবারের মতো অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হয়ে দুই দিনের সরকারি সফরে আসার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে সার্কিট হাউজ এলাকায় ফুল নিয়ে অপেক্ষা করতে দেখা যায় বিভিন্ন স্তরের নেতাকর্মীদের। যশোর শহর ছাড়াও জেলার আট উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ভোটাররা ফুলের তোড়া ও মালা নিয়ে দলে দলে সার্কিট হাউজে আসতে থাকেন।

    আরও পড়ুন :  যবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২০২৪-২৫: উপাচার্যের বার্তা—ভালো বন্ধু হতে পারে জীবনের শ্রেষ্ঠ অভিভাবক

    এ সময় উপস্থিত ব্যক্তিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। নতুন প্রতিমন্ত্রীর প্রতি উচ্ছ্বাস প্রকাশ করে দলীয় নেতাকর্মীরা বলেন, এই গুরু দায়িত্ব অনিন্দ্য ইসলাম অমিতকে যেমন আরও শানিত করবে, তেমনি যশোরসহ সমগ্র অঞ্চলের উন্নয়নের গতি পাবে এবং মানুষের কল্যাণ হবে। তারা এজন্য দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান।

    লেটেস্ট আপডেট

    বিশ্বকাপের মাঝেই ভাইরাল ঈশানের নাচ! সতীর্থর বোনের সঙ্গে নতুন সম্পর্কের ইঙ্গিত?

    টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে...

    ট্রাম্পের শুল্কনীতি বেআইনি! সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে কাঁপছে আমেরিকা

    আমেরিকার রাজনীতিতে বড় ধাক্কা। প্রেসিডেন্টের ক্ষমতার সীমা কোথায়—এই প্রশ্নে...

    মাত্র ৮ মিনিটের রাগেই হার্ট অ্যাটাক! কী বলছে নতুন গবেষণা?

    রাগ তো আমাদের সবারই হয়। অফিসে বস কিছু বললেন,...

    বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে বাংলাদেশ: এলডিসি উত্তরণ পেছানোর নেপথ্য কারণ

    বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন...

    বাছাই সংবাদ

    বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে বাংলাদেশ: এলডিসি উত্তরণ পেছানোর নেপথ্য কারণ

    বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন...

    একুশের চেতনায় বিশ্বকে শুভেচ্ছা: ভাষা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ বক্তব্য

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে...

    যশোরে পিকআপের চাপায় শ্রমিক নিহত, মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে আরও মৃত্যু

    যশোরের মণিরামপুর উপজেলা ও কেশবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায়...

    প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে ঘিরে জনতার ভালোবাসার ঢল

    জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম...

    নিম্নচাপের দাপট! হাওয়া অফিসের সতর্কবার্তা, বৃষ্টি কবে কোথায়?

    শীতের আমেজ এখনও পুরোপুরি বিদায় নেয়নি। ভোরবেলা বাইরে বেরোলেই...

    চমক দিলেন প্রধানমন্ত্রী! প্রটোকল কমিয়ে নতুন বার্তা তারেক রহমানের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়ার পর থেকেই নতুন...

    ক্ষমতা বদলের পর বড় প্রশ্ন: যমুনা ছাড়ছেন ইউনূস, কবে উঠবেন তারেক রহমান?

    বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর সবচেয়ে বেশি যে প্রশ্নটি...

    রমযানে দৃষ্টান্ত: খড়কীতে বিনামূল্যে ঠান্ডা পানি বিতরণে আইডিয়া

    রমযান এলেই সারাদিন রোজা রেখে ইফতারের আগে এক গ্লাস...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »