সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
23.6 C
Jessore
More

    যশোরে গোপন গোডাউনে মিলল ৭৭টি আমেরিকান মোটরসাইকেল!

    যশোর শহরের ঘোপ এলাকার একটি গোডাউন থেকে ৭৭টি নতুন আমেরিকান মোটরসাইকেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়িতে এই অভিযান চালানো হয়।

    অভিযানকালে মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গোডাউনটি সিলগালা করা হয়। অভিযানে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ঘোপ নওয়াপাড়া রোডের ওই গোডাউনে অভিযান চালায়। অভিযানকালে দেখা যায়, গোডাউনে আমেরিকান ইউএন কোম্পানির মোট ৭৭টি সম্পূর্ণ নতুন মোটরসাইকেল রাখা রয়েছে।

    আরও পড়ুন :  অভয়নগরে আতর শুকিয়ে মাদ্রাসা ছাত্র অপহরণ, যুবক আটক

    তবে গোডাউন মালিক হাফিজুর রহমান শিলু মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন, আমদানি সংক্রান্ত অনুমোদন বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। কয়েকদিন আগেও একই গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছিল। সেসময় তিন দিনের সময় নিয়েছিলেন গোডাউন মালিক।

    এদিকে মোটরসাইকেলগুলোর মালিক আবু সাঈদ সাবু অসুস্থতার কথা বলে ঘটনাস্থলে আসেননি। পরে তিনি ১০ দিনের সময় প্রার্থনা করেন। পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে গোডাউনটি সিলগালা করার নির্দেশ দেন এবং মোটরসাইকেলগুলো জব্দ অবস্থায় সেখানেই রাখার সিদ্ধান্ত দেন।

    একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো সরকারের হেফাজতে নেওয়া হবে।

    লেটেস্ট আপডেট

    বুমরাহর আগুনে স্পেলেও রুখে দাঁড়ালেন কিলার মিলার! ভারতের সামনে ১৮৮ রানের টার্গেট

    সুপার এইট মানেই আসল পরীক্ষা। আর সেই পরীক্ষার মঞ্চ...

    একুশে বইমেলা ২০২৬: আপত্তি, বর্জন আর শেষ মুহূর্তের নাটক—আসলে কী হচ্ছে?

    ফেব্রুয়ারি মানেই বইমেলার গন্ধ। নতুন বইয়ের কালি, প্রিয় লেখকের...

    বাংলাদেশ সেনাবাহিনীতে বড় সিদ্ধান্ত: শীর্ষ পর্যায়ে নতুন নিয়োগ ও বদলি

    বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে রদবদল হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি)...

    টমেটো থেকে কুমড়া—এক মাঠে ১২৯ জাতের সবজি! যশোরে নতুন কৃষি সম্ভাবনা

    যতদূর চোখ যায়, নানা জাতের সবজির ক্ষেত। ক্ষেতের মাচায়...

    মহাকাশ গবেষণায় বিশ্ব জয়! ঝিনাইদহের ৭ শিক্ষার্থীর ঐতিহাসিক প্রথম স্থান

    বাংলাদেশের তরুণ প্রজন্ম আবারও দেখিয়ে দিল—স্বপ্ন যদি বড় হয়,...

    বাছাই সংবাদ

    শেখ আফিল ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, অভিযোগ অবৈধ সম্পদ অর্জনের

    যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও...

    সরকারি কর্মকর্তাদের নির্ভয়ে রাষ্ট্রের দায়িত্ব পালনের নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের

    যশোর জেলার বিভিন্ন সরকারি দপ্তরে প্রধানগণকে নির্ভয়ে রাষ্ট্রের দায়িত্ব...

    ‘আমরা তো আছি…’ সমালোচকদের জবাব! অভিষেককে নিয়ে টিম ইন্ডিয়ার ভরসা

    টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনা এখন চরমে। সুপার এইট পর্বে...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »