সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
23.6 C
Jessore
More

    শেখ আফিল ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, অভিযোগ অবৈধ সম্পদ অর্জনের

    যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তাঁর স্ত্রী তাহেরা সোবহার বিরুদ্ধে প্রায় ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    একই সঙ্গে তাঁদের তিন সন্তানের নামে সন্দেহভাজন সম্পদের তথ্য পাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।

    রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

    দুদকের মামলার এজাহার সূত্রে জানা গেছে, শেখ আফিল উদ্দিনের নামে ৪৫ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৯৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। পারিবারিক ব্যয়সহ তাঁর মোট সম্পদের পরিমাণ ৫৩ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ২৭২ টাকা।

    তবে অনুসন্ধানে তাঁর বৈধ আয়ের উৎস হিসেবে ৭ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮৫০ টাকার তথ্য পাওয়া গেছে। ফলে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৪৬ কোটি ২৬ লাখ ৪ হাজার ৪২২ টাকার সম্পদের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছে দুদক।

    আরও পড়ুন :  সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    অন্যদিকে, তাহেরা সোবহার নামে ব্যয়সহ ১৯ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৯৫ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে তাঁর বৈধ আয় হিসেবে পাওয়া গেছে ৩ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৭৮৭ টাকা। অর্থাৎ ১৬ কোটি ৫ লাখ ১১ হাজার ৩০৮ টাকার অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদক আইন, ২০০৪–এর ২৭(১) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

    এ ছাড়া সাবেক এই সংসদ সদস্যের তিন ছেলে— শেখ কুতুবুদ্দিন, শেখ তামিম উদ্দিন ও আফনান উদ্দিনের নামে মোট ৪ কোটি ৮৩ লাখ ৪১ হাজার ২৫০ টাকার সন্দেহভাজন সম্পদের তথ্য পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে তাঁদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে কমিশন।

    লেটেস্ট আপডেট

    বুমরাহর আগুনে স্পেলেও রুখে দাঁড়ালেন কিলার মিলার! ভারতের সামনে ১৮৮ রানের টার্গেট

    সুপার এইট মানেই আসল পরীক্ষা। আর সেই পরীক্ষার মঞ্চ...

    একুশে বইমেলা ২০২৬: আপত্তি, বর্জন আর শেষ মুহূর্তের নাটক—আসলে কী হচ্ছে?

    ফেব্রুয়ারি মানেই বইমেলার গন্ধ। নতুন বইয়ের কালি, প্রিয় লেখকের...

    বাংলাদেশ সেনাবাহিনীতে বড় সিদ্ধান্ত: শীর্ষ পর্যায়ে নতুন নিয়োগ ও বদলি

    বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে রদবদল হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি)...

    টমেটো থেকে কুমড়া—এক মাঠে ১২৯ জাতের সবজি! যশোরে নতুন কৃষি সম্ভাবনা

    যতদূর চোখ যায়, নানা জাতের সবজির ক্ষেত। ক্ষেতের মাচায়...

    মহাকাশ গবেষণায় বিশ্ব জয়! ঝিনাইদহের ৭ শিক্ষার্থীর ঐতিহাসিক প্রথম স্থান

    বাংলাদেশের তরুণ প্রজন্ম আবারও দেখিয়ে দিল—স্বপ্ন যদি বড় হয়,...

    বাছাই সংবাদ

    যশোরে গোপন গোডাউনে মিলল ৭৭টি আমেরিকান মোটরসাইকেল!

    যশোর শহরের ঘোপ এলাকার একটি গোডাউন থেকে ৭৭টি নতুন...

    সরকারি কর্মকর্তাদের নির্ভয়ে রাষ্ট্রের দায়িত্ব পালনের নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের

    যশোর জেলার বিভিন্ন সরকারি দপ্তরে প্রধানগণকে নির্ভয়ে রাষ্ট্রের দায়িত্ব...

    ‘আমরা তো আছি…’ সমালোচকদের জবাব! অভিষেককে নিয়ে টিম ইন্ডিয়ার ভরসা

    টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনা এখন চরমে। সুপার এইট পর্বে...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »