মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
21.5 C
Jessore
More

    যশোরে বড় অভিযান! মেয়াদোত্তীর্ণ ১৩ বস্তা চিপস ধ্বংস, জরিমানা গুনল ব্যবসায়ী

    যশোর শহরের বড়বাজার এলাকার শিভ স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ১৩ বস্তা মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত চিপস জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

    অভিযানে থাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান জানান, বড়বাজারে সিটি প্লাজার সামনে অবস্থিত শিভ স্টোরের গোডাউনে মেয়াদোত্তীর্ণ চিপস মজুদের তথ্য পেয়ে তারা অভিযান চালান। সেখান থেকে ১৩ বস্তা মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত চিপস জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

    এদিকে, বড়বাজারের আরজি ট্রেডার্সে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    আরও পড়ুন :  সুঁইয়ের ফলার মতো বিদ্ধ করা হিম বাতাস, ঘন কুয়াশায় ঢাকছে দেশ: বাড়ছে শৈত্যপ্রবাহের তীব্রতা

    যশোর জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, রমজানে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

    অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জেলা সদস্য আব্দুর রাকিব সরদার অপু উপস্থিত ছিলেন। এছাড়া জননিরাপত্তা রক্ষায় র‌্যাব-৬-এর একটি দল সহযোগিতা প্রদান করে।

    লেটেস্ট আপডেট

    ভারতকে হারানোর আসল রহস্য ফাঁস! কেকেআর মেন্টরের নাম বললেন লুঙ্গি এনগিডি

    সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের হার শুধু একটা পরাজয়...

    গর্বের মুহূর্ত! যশোরের তিন শিক্ষার্থী পেলেন জেলা প্রশাসকের অভিনন্দন

    ‘হলদে পাখি’র অ্যাক্টিভিটি প্যাকে দেশসেরা হওয়ায় যশোর কালেক্টরেট স্কুলের...

    বিতর্কে আবার নোবেল: স্টুডিওতে তরুণী আটকে রাখার অভিযোগে গ্রেপ্তার

    বাংলা গানের জগতে একসময় আলোচিত নাম হলেও সাম্প্রতিক সময়ে...

    মনোনয়ন বিতর্কে আগুন! যশোরে আইয়ুব পক্ষের ঝাড়ু মিছিল কেন হলো?

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল...

    এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নড়াইলে পিতা-পুত্রসহ ৫ জন নিহত

    এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে পিতা-পুত্রসহ...

    বাছাই সংবাদ

    ভারতকে হারানোর আসল রহস্য ফাঁস! কেকেআর মেন্টরের নাম বললেন লুঙ্গি এনগিডি

    সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের হার শুধু একটা পরাজয়...

    গর্বের মুহূর্ত! যশোরের তিন শিক্ষার্থী পেলেন জেলা প্রশাসকের অভিনন্দন

    ‘হলদে পাখি’র অ্যাক্টিভিটি প্যাকে দেশসেরা হওয়ায় যশোর কালেক্টরেট স্কুলের...

    মনোনয়ন বিতর্কে আগুন! যশোরে আইয়ুব পক্ষের ঝাড়ু মিছিল কেন হলো?

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল...

    এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নড়াইলে পিতা-পুত্রসহ ৫ জন নিহত

    এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে পিতা-পুত্রসহ...

    একুশে বইমেলা ২০২৬: আপত্তি, বর্জন আর শেষ মুহূর্তের নাটক—আসলে কী হচ্ছে?

    ফেব্রুয়ারি মানেই বইমেলার গন্ধ। নতুন বইয়ের কালি, প্রিয় লেখকের...

    বাংলাদেশ সেনাবাহিনীতে বড় সিদ্ধান্ত: শীর্ষ পর্যায়ে নতুন নিয়োগ ও বদলি

    বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে রদবদল হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি)...

    টমেটো থেকে কুমড়া—এক মাঠে ১২৯ জাতের সবজি! যশোরে নতুন কৃষি সম্ভাবনা

    যতদূর চোখ যায়, নানা জাতের সবজির ক্ষেত। ক্ষেতের মাচায়...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »