মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
21.5 C
Jessore
More

    মনোনয়ন বিতর্কে আগুন! যশোরে আইয়ুব পক্ষের ঝাড়ু মিছিল কেন হলো?

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ঢাকা দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী সোহাগের বিরুদ্ধে যশোরের বাঘারপাড়ায় ঝাড়ু মিছিল হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক টিএস আইয়ুবের অনুসারীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

    সমাবেশে বক্তারা অভিযোগ করেন, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও নূরে আলম সিদ্দিকী সোহাগ বিএনপি নেতা টি এস আইয়ুবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কাজল টাকা-পয়সা খেয়ে দুনীর্তি করে মামলায় ষড়যন্ত্রে টি এস আইয়ুবের মনোনয়ন বাতিল করেছে। সেই কারণে বাঘারপাড়াবাসী ফুঁসে উঠেছে। মনোনয়ন সঠিক না হওয়ার কারণে বিএনপি আসনটি হারিয়েছে।

    আরও পড়ুন :  অজেয় থেকে অসহায়! অস্ট্রেলিয়ার বিশ্বকাপ পতনের আসল কারণ কী?

    উপজেলায় দলীয় ঐক্য নষ্ট ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাজল ও সোহাগের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন করার হুশিয়ারিও দেন তারা।

    নেতাকর্মীরা জানান, বাঘারপাড়া উপজেলা বিএনপি দুটি গ্রুপিংয়ে বিভক্ত। একটির পক্ষের নেতৃত্ব দেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ও অন্যটি পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা। সম্প্রতি ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসনটিতে দলীয় মনোনয়ন পান টিএস আইয়ুব।

    কিন্তু নির্বাচন কমিশন ঋণখেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল করলে; দল মনোনয়ন পরিবর্তন করে দেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার ফারাজীকে। নির্বাচনে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে মতিয়ার ফারাজী জামায়াতের প্রার্থীর কাছে পরাজিত হন। আইয়ুব পক্ষের ভাষ্য- টিএস আইয়ুবকে ঋণখেলাপিতে মনোনয়ন বাতিল করতে নেপথ্যের কারিগর ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ।

    আরও পড়ুন :  নির্বাচন ২০২৬: ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সর্বাত্মক প্রস্তুতি

    ফলে ক্ষুদ্ধ হয়ে টিএস আইয়ুবের অনুসারীরা ঝাড়ু মিছিল করে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি জানিয়েছেন। তৃর্ণমূলের নেতাকর্মীরা বলছেন, শীর্ষনেতাদের দলীয় বিভেদ গ্রুপিংয়ে নির্বাচনে ভরাডুবির পরে প্রকাশ্যে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিলে চাঙ্গা হলো উপজেলা বিএনপির ঘুমন্ত গ্রুপিং।

    এই বিষয়ে নূরে আলম সিদ্দিকী সোহাগ বলেন, ‘আমাদের নিয়ে অবমাননাকর মিছিল করিয়েছে টি এস আইয়ুব। টিএস আইয়ুব ঢাকা ব্যাংকের কাছে ঋণ খেলাপির তালিকায় থাকায় তার মনোনয়ন বাতিল হয়। সেই মামলায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ঢাকা ব্যাংকের হয়ে লড়েছেন। আর আমার অপরাধ আমি কাজলের সহকারী আইনজীবী ও আসনটির মনোনয়ন প্রত্যাশী ছিলাম।

    টিএস আইয়ুবের ইন্ধিনে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরণের কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’ এই বিষয়ে টিএস আইয়ুবের মুঠোফোনে কয়েক দফা যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।’

    লেটেস্ট আপডেট

    ভারতকে হারানোর আসল রহস্য ফাঁস! কেকেআর মেন্টরের নাম বললেন লুঙ্গি এনগিডি

    সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের হার শুধু একটা পরাজয়...

    গর্বের মুহূর্ত! যশোরের তিন শিক্ষার্থী পেলেন জেলা প্রশাসকের অভিনন্দন

    ‘হলদে পাখি’র অ্যাক্টিভিটি প্যাকে দেশসেরা হওয়ায় যশোর কালেক্টরেট স্কুলের...

    বিতর্কে আবার নোবেল: স্টুডিওতে তরুণী আটকে রাখার অভিযোগে গ্রেপ্তার

    বাংলা গানের জগতে একসময় আলোচিত নাম হলেও সাম্প্রতিক সময়ে...

    যশোরে বড় অভিযান! মেয়াদোত্তীর্ণ ১৩ বস্তা চিপস ধ্বংস, জরিমানা গুনল ব্যবসায়ী

    যশোর শহরের বড়বাজার এলাকার শিভ স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে...

    এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নড়াইলে পিতা-পুত্রসহ ৫ জন নিহত

    এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে পিতা-পুত্রসহ...

    বাছাই সংবাদ

    ভারতকে হারানোর আসল রহস্য ফাঁস! কেকেআর মেন্টরের নাম বললেন লুঙ্গি এনগিডি

    সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের হার শুধু একটা পরাজয়...

    গর্বের মুহূর্ত! যশোরের তিন শিক্ষার্থী পেলেন জেলা প্রশাসকের অভিনন্দন

    ‘হলদে পাখি’র অ্যাক্টিভিটি প্যাকে দেশসেরা হওয়ায় যশোর কালেক্টরেট স্কুলের...

    যশোরে বড় অভিযান! মেয়াদোত্তীর্ণ ১৩ বস্তা চিপস ধ্বংস, জরিমানা গুনল ব্যবসায়ী

    যশোর শহরের বড়বাজার এলাকার শিভ স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে...

    এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নড়াইলে পিতা-পুত্রসহ ৫ জন নিহত

    এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে পিতা-পুত্রসহ...

    একুশে বইমেলা ২০২৬: আপত্তি, বর্জন আর শেষ মুহূর্তের নাটক—আসলে কী হচ্ছে?

    ফেব্রুয়ারি মানেই বইমেলার গন্ধ। নতুন বইয়ের কালি, প্রিয় লেখকের...

    বাংলাদেশ সেনাবাহিনীতে বড় সিদ্ধান্ত: শীর্ষ পর্যায়ে নতুন নিয়োগ ও বদলি

    বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে রদবদল হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি)...

    টমেটো থেকে কুমড়া—এক মাঠে ১২৯ জাতের সবজি! যশোরে নতুন কৃষি সম্ভাবনা

    যতদূর চোখ যায়, নানা জাতের সবজির ক্ষেত। ক্ষেতের মাচায়...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »