বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
20.2 C
Jessore
More

    যশোরে কোটি টাকার স্বর্ণ উদ্ধার! বাস থেকে চোরাকারবারী আটক

    যশোরে ৫টি স্বর্ণের বারসহ আব্দুর রউফ নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীর দরগাহ এলাকা থেকে তাকে আটক করা হয়।

    আটক আব্দুর রউফ যশোরের শার্শা উপজেলার লাউতারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

    যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার গাজীর দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন সড়কের ওপর অবস্থান নেয়।

    এসময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে আব্দুর রউফকে আটক করা হয়। এরপর তল্লাশি করলে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫৮২ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৩০ লক্ষ ২৫ হাজার ১৬০ টাকা। এছাড়া তার কাছ থেকে ২টি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়।

    আরও পড়ুন :  বাংলাদেশ কেন ভারতে বিশ্বকাপ খেলতে চাইছে না? নেপথ্যে রাজনীতি না ক্রিকেট?

    তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায় সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করে যশোর ও ঝিকরগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল যাচ্ছিলো। মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    লেটেস্ট আপডেট

    SL vs NZ LIVE: স্যান্টনারের ঝড়ে ১৬৮! আজই কি বিদায় নিচ্ছে পাকিস্তান?

    আইসিসি টি-২০ বিশ্বকাপ মানেই উত্তেজনা, অঙ্ক আর শেষ বল...

    গ্রেড নয়, জীবন নেয় পরীক্ষা! ড. এরিক মোরশেদের অনুপ্রেরণার নতুন বই

    আমরা ছোটবেলা থেকে শিখে আসি—ভালো করে পড়লে ভালো রেজাল্ট...

    বয়কটের পর বড় পুরস্কার! কেন বাংলাদেশের জন্য দরজা খুলল আইসিসি?

    নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ।...

    বিশ্বকাপজয়ী মেসির কষ্টের স্বীকারোক্তি – কী নিয়ে আজও আফসোস?

    ফুটবলের দুনিয়ায় এমন সাফল্য খুব কম মানুষই পেয়েছেন, যা...

    আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্যোন অ্যারেস্ট নির্দেশ! কী বললেন রাজশাহী রেঞ্জ ডিআইজি?

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি...

    বাছাই সংবাদ

    ভিসা ছাড়াই UK যেতে চান? জেনে নিন নতুন ETA নিয়মের পুরো গল্প

    যুক্তরাজ্যে যারা ভ্রমণে যাবেন তাদের জন্য বুধবার থেকে নতুন...

    নতুন সরকারের পর বড় মোড়—বাংলাদেশ দলে শাকিবের প্রত্যাবর্তন কি নিশ্চিত?

    বাংলাদেশ ক্রিকেটে আবার কি ফিরতে চলেছেন শাকিব আল হাসান?...

    ডিএমপি কমিশনারের হঠাৎ পদত্যাগ! কী বললেন শেখ মো. সাজ্জাত আলী?

    ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »