শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
20.1 C
Jessore
More

    দুই ঘন্টা লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে: যশোর আফিল অটো ব্রিকসে ভয়াবহ অগ্নিকাণ্ড

    যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় অবস্থিত আফিল গ্রুপের মালিকানাধীন ‘আফিল ব্রিকস’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    যশোর জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার ইফতারের ঠিক আগ মুহূর্তে ব্রিকসের ২ নম্বর শেডে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো শেডে ছড়িয়ে পড়ে।

    আতঙ্কিত হয়ে পড়েন কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় একে একে যশোর সদর, বাঘারপাড়া, নওয়াপাড়া ও মনিরামপুর স্টেশন থেকে মোট সাতটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। ফায়ার সার্ভিস কর্মী, কারখানার শ্রমিক ও স্থানীয় জনতা মিলে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এসময় ফায়ার সার্ভিসের দুই কর্মী ও এ শ্রমিক আগুন নেভাতে যেয়ে আহত হন।

    আরও পড়ুন :  মশা আর মানুষের রক্ত: দায়ী কি আমরা নিজেরাই? ভয়ংকর গবেষণা রিপোর্ট

    আফিল গ্রুপের ম্যানেজার আশরাফুল হক জানান, আগুনে কারখানার শেডে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজ চলাকালীন সময় এক জন শ্রমিক ও এক জন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে তদন্তের পরেই প্রকৃত কারণ জানা যাবে। আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাবলু জানান, আগুনে তাদের ব্রিকস ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। শুধু শেডে নয়, কন্ট্রোল রুম ও প্রডাকশন রুমও ক্ষতিগ্রস্থ হয়েছে।

    লেটেস্ট আপডেট

    অবিশ্বাস্য ঘটনা: ২ টার্কির ভয়ে রাস্তায় আতঙ্ক, কী হল তারপর?

    পাখির কথা শুনলেই আমরা সাধারণত কী ভাবি? নীল আকাশে...

    অভিষেকের কামব্যাক, হার্দিকের ঝড়: বিশাল জয়ে সেমির স্বপ্ন জাগাল ভারত

    টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্ত বার্তা দিল ভারত। চেন্নাইয়ে জিম্বাবোয়েকে বড়...

    হার্দিকের ঝলক, অর্শদীপের আগুন: ইডেনেই কি বাঁচবে ভারতের বিশ্বকাপ স্বপ্ন?

    চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে কঠিন পরীক্ষায় দারুণভাবে উত্তীর্ণ হলো টিম...

    যশোর অভয়নগরে রক্তক্ষয়ী সংঘর্ষ! বিএনপি-জামায়াত দ্বন্দ্বে আহত অন্তত ১৫

    যশোর অভয়নগর উপজেলা বাঘুটিয়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে...

    ২৫০ বছরের সাম্রাজ্য থেকে দেউলিয়া—ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ অধ্যায়

    ইতিহাস কখনও কখনও এমনভাবে ঘুরে দাঁড়ায়, যা শুনলে অবাক...

    বাছাই সংবাদ

    হার্দিকের ঝলক, অর্শদীপের আগুন: ইডেনেই কি বাঁচবে ভারতের বিশ্বকাপ স্বপ্ন?

    চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে কঠিন পরীক্ষায় দারুণভাবে উত্তীর্ণ হলো টিম...

    যশোর অভয়নগরে রক্তক্ষয়ী সংঘর্ষ! বিএনপি-জামায়াত দ্বন্দ্বে আহত অন্তত ১৫

    যশোর অভয়নগর উপজেলা বাঘুটিয়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে...

    ২৫০ বছরের সাম্রাজ্য থেকে দেউলিয়া—ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ অধ্যায়

    ইতিহাস কখনও কখনও এমনভাবে ঘুরে দাঁড়ায়, যা শুনলে অবাক...

    মার্করামের ঝড়ো ইনিংস, ভারতের আশা বাঁচাল দক্ষিণ আফ্রিকা: T20 World Cup Update

    টি-২০ বিশ্বকাপ মানেই অঙ্ক, হিসাব আর প্রতিটি ম্যাচের সঙ্গে...

    বাংলাদেশের স্বার্থে শাকিবকে চাই! খুনের মামলা নিয়ে ক্রীড়ামন্ত্রকে বিসিবির চিঠি

    বাংলাদেশের ক্রিকেট মানেই একটা নাম বারবার সামনে আসে—শাকিব আল...

    এআই আসক্তি: প্রযুক্তির সুবিধা না নতুন মানসিক ফাঁদ?

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এখন আর শুধু অফিসের কাজ,...

    একুশে পদক ২০২৬: বাংলা ভাষা বিশ্বদরবারে আলো ছড়াবে—প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয়

    বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »