যশোর কেঁপে উঠল ৫.৪ মাত্রার ভূমিকম্পে, নামাজের মাঝেই আতঙ্ক

যশোরে শুক্রবার জুম্মার নামাজ চলাকালে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ এই কম্পনে পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই মসজিদ ও ভবন থেকে বের হয়ে খোলা স্থানে আশ্রয় নেন।

বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত যশোরের আবহাওয়া দপ্তরের তথ্যমতে, দুপুর ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে মাঝারি থেকে শক্তিশালী এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি।

প্রত্যক্ষদর্শীরা জানান,জুম্মার নামাজ চলাকালীন হঠাৎ করেই মসজিদসহ আশপাশের বহুতল ভবনগুলো কেঁপে ওঠে। যশোর বারের অ্যাডভোকেট ইদ্রিস আলী বলেন,“কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে,নামাজের কাতারেই অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। আমার ৭০ বছর বয়সে এমন ঝাঁকুনি আগে অনুভব করিনি।”

কয়েকজন মুসল্লি জানান, নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মোটরসাইকেলে উঠছিলেন তারা। এ সময় পায়ের নিচে মাটি কেঁপে ওঠে। তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

শহরের এক ব্যবসায়ী বলেন,“এর আগে কখনো এমন ভয়াবহ ঝাঁকুনি অনুভব করিনি। মনে হচ্ছিল ভবনটি এখনই ধসে পড়বে। কম্পন শুরু হওয়া মাত্রই অনেকেই ভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

আরও কয়েকজন জানান, জুম্মার নামাজ শেষে চায়ের দোকানে বসা অবস্থায় হঠাৎ মাটি কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের মনে হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল খুব কাছেই।

তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এরপরও ভূমিকম্পের পর পুরো শহরে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে বহুতল ভবনের বাসিন্দারা দীর্ঘ সময় নিচে অবস্থান করেন। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

লেটেস্ট আপডেট

বিশ্বজুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাস্তা: বাঙালির গর্বের এক অনন্য ইতিহাস

রবীন্দ্রনাথ ঠাকুর—এই নামটি শুনলেই বাঙালির মনে এক ধরনের আবেগ...

ইমাম-মুয়াজ্জিনদের সুখবর: ঈদুল ফিতরের আগে ভাতা চালুর উদ্যোগ

ঈদুল ফিতরের আগেই দেশের সকল মসজিদের খতিব, ইমামদেরকে পর্যায়ক্রমে...

যশোরের বাগদাহ গ্রাম কেন আজ ভয় আর লজ্জার নাম? মেয়েদের বিয়ে থমকে যাচ্ছে!

যশোরের অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামে মাদকের ভয়াবহ বিস্তারের কারণে...

ইনসুলিন পেনের মতো নতুন ওষুধ! সেমাগ্লুটাইডে কি সত্যিই কমবে ওজন ও ডায়াবিটিস?

দেশে ওজন কমানো নিয়ে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।...

টাকের দুশ্চিন্তা শেষ? বিজ্ঞানীদের নতুন LED প্রযুক্তি কি সত্যিই কাজ করে

মাথাজোড়া টাক কি সত্যিই অতীত হয়ে যেতে পারে? শুধু...

বাছাই সংবাদ

বিশ্বজুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাস্তা: বাঙালির গর্বের এক অনন্য ইতিহাস

রবীন্দ্রনাথ ঠাকুর—এই নামটি শুনলেই বাঙালির মনে এক ধরনের আবেগ...

ইমাম-মুয়াজ্জিনদের সুখবর: ঈদুল ফিতরের আগে ভাতা চালুর উদ্যোগ

ঈদুল ফিতরের আগেই দেশের সকল মসজিদের খতিব, ইমামদেরকে পর্যায়ক্রমে...

যশোরের বাগদাহ গ্রাম কেন আজ ভয় আর লজ্জার নাম? মেয়েদের বিয়ে থমকে যাচ্ছে!

যশোরের অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামে মাদকের ভয়াবহ বিস্তারের কারণে...

খুলনা–সাতক্ষীরায় ভূমিকম্পের ধাক্কা, কেঁপে উঠল এপার বাংলা! কী বলছে বিশেষজ্ঞরা?

বাংলাদেশে মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে দু’দফা ভূমিকম্প অনুভূত হওয়ায়...

আশাসুনিতে উৎপত্তি, কাঁপল ঢাকা-কলকাতা—ভূমিকম্পে কী জানা গেল?

শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা ও ভারতের কলকাতায় ভূমিকম্প...

হার্দিকের ঝলক, অর্শদীপের আগুন: ইডেনেই কি বাঁচবে ভারতের বিশ্বকাপ স্বপ্ন?

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে কঠিন পরীক্ষায় দারুণভাবে উত্তীর্ণ হলো টিম...

যশোর অভয়নগরে রক্তক্ষয়ী সংঘর্ষ! বিএনপি-জামায়াত দ্বন্দ্বে আহত অন্তত ১৫

যশোর অভয়নগর উপজেলা বাঘুটিয়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে...

২৫০ বছরের সাম্রাজ্য থেকে দেউলিয়া—ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ অধ্যায়

ইতিহাস কখনও কখনও এমনভাবে ঘুরে দাঁড়ায়, যা শুনলে অবাক...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি