মাটি বিক্রির অভিযোগে ধরা! চৌগাছায় পুকুর খননে বড় শাস্তি

যশোরের চৌগাছায় অনুমতি ছাড়া পুকুর খনন করার অভিযোগে মিলন হোসেন (২২) নামে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে গ্রামের জনৈক ব্যক্তি ৯৯৯এ এ বিষয়ে অভিযোগ করেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন নেতৃত্বে আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। এ সময় চৌগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) নুরুল আমিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, অনুমতি ছাড়া যাত্রাপুর গ্রামের একটি পুকুরের মালিকরা নিজেদের পুকুর খনন (সংস্কার) করে মাটি অন্যত্র বিক্রি করছেন এমন অভিযোগ যায় জাতীয় সেবা ৯৯৯এ। সেখান থেকে চৌগাছা থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। পরে চৌগাছা থানার ইনস্পেক্টর (তদন্ত) নুরুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার স্কেভেটর ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত কয়েকটি ট্রাক জব্দ এবং কাজের সাথে জড়িদদের আটক করেন।

পরে সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, ৯৯৯ এ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

লেটেস্ট আপডেট

বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন

বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা (৭৩) আর নেই। মঙ্গলবার (৩...

১১ জনের মৃত্যুর সেই মাঠেই আইপিএল ফাইনাল! চিন্নাস্বামীর ভাগ্য বদলের গল্প

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম আবারও শিরোনামে। এক বছর আগে...

‘সেই রাতে আমরা এক হয়েছিলাম’ : বিজয়-রশ্মিকার স্বপ্নের সঙ্গীত ও বিয়ের অদেখা মুহূর্ত!

দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও...

ইউনূস নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা! গেজেট কোথায় গেল?

বাংলাদেশের সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস...

দুদক চেয়ারম্যানের হঠাৎ পদত্যাগ! কী ঘটছে দুর্নীতি দমন কমিশনে?

দুর্নীতি দমন কমিশন বা দুদক এর চেয়ারম্যান ড. মোহাম্মদ...

বাছাই সংবাদ

খতম তালিকায় হেজবোল্লা প্রধান: লেবাননে অভিযানের নির্দেশে উত্তপ্ত বেইরুট

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠেছে। ইরান ইস্যুতে চাপ...

হামলার পর লাশের সংখ্যা বাড়ছেই! ইরান নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে হামলা চালানোর পর থেকে এখন...

যশোরে ব্যবসায়ী অপহরণ! ১ কোটি টাকা মুক্তিপণ দাবি, আতঙ্কে পরিবার

যশোরে জাহাঙ্গীর আলম (৪৮) নামে এক ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি