এক হাজারের বেশি বেসামরিক নিহত? ইরান নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সিরিজ হামলায় ইরানে এক হাজারেরও বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে একটি মানবাধিকার সংস্থা। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি’ তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সংস্থাটির দেওয়া তথ্যমতে, নিহতের তালিকায় ১৮১ জন শিশু রয়েছে যাদের বয়স ১০ বছরের কম। এছাড়া হামলায় আহত হয়েছেন ৫ হাজার ৪০২ জন, যার মধ্যে অন্তত ১০০ শিশু রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ইরানে কমপক্ষে ১০৪টি হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে সামরিক ঘাঁটির পাশাপাশি চিকিৎসা কেন্দ্র এবং ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাকেও ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে আরও হতাহতের খবর পর্যালোচনা করা হচ্ছে, যা নিহতের সংখ্যা আরও বাড়িয়ে দিতে পারে।

দক্ষিণ ইরানের একটি স্কুলে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থী ও কর্মীদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইরানি কর্মকর্তাদের ভাষ্যমতে, গত শনিবার ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘাঁটির নিকটবর্তী ওই স্কুলটিতে বিমান হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে নিহতদের জানাজার শোকাবহ ছবি ছড়িয়ে পড়েছে।

বিবিসি নিউজ জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষের দেওয়া এই নিহতের সংখ্যা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা স্কুলটিতে হামলার বিষয়টি খতিয়ে দেখছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, সংশ্লিষ্ট এলাকায় তাদের কোনো অভিযানের বিষয়ে তারা অবগত নয়।

সূত্র: বিবিসি

লেটেস্ট আপডেট

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাবে আমেরিকার! Donald Trump বনাম পেন্টাগনের ভিন্ন দাবি

ইরানের সঙ্গে চলমান সংঘাত যদি আরও ১০ দিন স্থায়ী...

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত! মাশহাদে দাফনের প্রস্তুতি

ইরানের নিহত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে দেশের অন্যতম...

বিএনপি সরকারের বড় চমক! রাষ্ট্রপতি ও স্পিকার পদে কারা আসছেন?

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের ১৫ দিন অতিবাহিত...

নীরব ছবির ভিতরে ঝড় — বিপ্লবী শিল্পী সমীর মজুমদার স্মরণে

শিল্প কখনো নিরপেক্ষ নয়। সংস্কৃতি কখনো নির্দোষ নয়। শ্রেণিবিভক্ত...

আকাশে বিস্ফোরণ, তবুও স্বাভাবিক জীবন? দুবাই থেকে প্রবাসীদের বাস্তব অভিজ্ঞতা

ইরানের আত্মঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর উপসাগরজুড়ে যখন...

বাছাই সংবাদ

হরমুজ প্রণালী বন্ধ! ইউরোপে গ্যাসের দাম ৪৫% লাফ—বিশ্ব অর্থনীতি কি নতুন সংকটে?

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছাতেই বিশ্ব জ্বালানি বাজারে শুরু...

অপারেশন ‘এপিক ফিউরি’: ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে কত খরচ হচ্ছে আমেরিকার?

মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের কালো ছায়া ঘনিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের...

বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন

বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা (৭৩) আর নেই। মঙ্গলবার (৩...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি