যশোরে বড় সিদ্ধান্ত: ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামানোর ঘোষণা

যশোরে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি আলোকসজ্জা পরিহার, রাত ৮টার পর সব প্রতিষ্ঠানের সাইনবোর্ডের আলো বন্ধ ও টাইলস, মোটরপার্টস ও ইলেক্ট্রিক দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে সকল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নেন। নিজ দপ্তরে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের করণীয় শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিনা প্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা ও এসিসহ অন্যান্য সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখার নির্দেশনা দেন চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান।

সভায় তানভিরুল ইসলাম সোহান বলেন, বৈশ্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে যশোরে বিদ্যুৎ সাশ্রয়কে গুরুত্বের সঙ্গে দেখা উচিত ব্যবসায়ীদের। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। বিদ্যুতের অপচয় বন্ধ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে খরচ অনেকাংশে কমানো সম্ভব। বিদ্যুৎ অপচয় কমানোর জন্য শহরে মার্কেটে আলোকসজ্জা সীমিত করতে হবে।

মতবিনিময় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বিদ্যুৎ সাশ্রয়ে প্রত্যেক দোকানের ৫০ ভাগ লাইট, এসি বন্ধ রাখা হবে; ভবনে আলোকসজ্জা পরিহার করা হবে, রাত ৮টার পর দোকানসমূহের সাইনবোর্ডের লাইট বন্ধ রাখা হবে এবং বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেতন করার লক্ষে শহরের বিভিন্ন স্থান ও মার্কেটে মাইকিং করা হবে। একইসাথে সভায় মোটর পার্টস, টাইলস ও ইলেক্ট্রিক দোকানসমূহ রাত ৮টার পর বন্ধ করে দেওয়া হবে।

চেম্বারের সহ সভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপাডিকো পরিচালন ও সংরক্ষণ সার্কেল যশোরের তত্ত¡াবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, দৈনিক লোক সমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, চেম্বারের সহ সভাপতি জাহিদ হাসান টুকুন, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ যশোরের বিভিন্ন ব্যবসায়ী সেক্টরের নেতৃবৃন্দ।

লেটেস্ট আপডেট

উদীচী হত্যাযজ্ঞের ২৭ বছর: বিচারের অপেক্ষায় আজও মুখোশধারী ঘাতকরা

যশোরে উদীচীর অনুষ্ঠানে নারকীয় হত্যাযজ্ঞের ঘাতকেরা শনাক্ত হলো না।...

“আমার বাবাকে ফিরিয়ে দেন”- যশোরে অপহৃত বাবার জন্য ছোট্ট হৃদার কান্না

অপহৃত স্বামীর সন্ধান দাবিতে সংবাদ সম্মেলনে কাঁদছিলেন স্ত্রী রেশমা...

যশোরে ‘চালডাল’ সংকটের অবসান: বকেয়া বেতন ইস্যুতে সমঝোতা, কাজে ফিরলেন কর্মীরা

যশোরের ই-কমার্স খাতে গত কয়েকদিন ধরে চলমান ‘চালডাল’ কর্মীদের...

খেলোয়াড় থেকে সংগঠক: যশোরের ক্রীড়া ইতিহাসে এ জেড এম সালেকের অবদান

যশোরের ক্রীড়া ইতিহাসে যাঁদের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়,...

কারা পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬? তালিকায় খালেদা জিয়াসহ অনেক বিশিষ্ট নাম

বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য...

বাছাই সংবাদ

উদীচী হত্যাযজ্ঞের ২৭ বছর: বিচারের অপেক্ষায় আজও মুখোশধারী ঘাতকরা

যশোরে উদীচীর অনুষ্ঠানে নারকীয় হত্যাযজ্ঞের ঘাতকেরা শনাক্ত হলো না।...

“আমার বাবাকে ফিরিয়ে দেন”- যশোরে অপহৃত বাবার জন্য ছোট্ট হৃদার কান্না

অপহৃত স্বামীর সন্ধান দাবিতে সংবাদ সম্মেলনে কাঁদছিলেন স্ত্রী রেশমা...

কারা পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬? তালিকায় খালেদা জিয়াসহ অনেক বিশিষ্ট নাম

বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য...

সন্ত্রাসবিরোধী মামলায় আনিস আলমগীরের জামিন মঞ্জুর করল হাইকোর্ট

বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে আলোচিত একটি ঘটনায় অবশেষে স্বস্তির খবর...

ক্লাস্টার বোমা নিয়ে নতুন উত্তেজনা! ইরানকে ঘিরে ইজরায়েলের গুরুতর অভিযোগ

পশ্চিম এশিয়ার চলমান সামরিক উত্তেজনা নতুন এক বিতর্কের জন্ম...

দুবাইয়ে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ আমেরিকার, আকাশজুড়ে মিসাইল আতঙ্ক

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে, যেখানে প্রতিদিন...

ভারত মহাসাগরে বড় সংঘর্ষ! মার্কিন টর্পেডোতে ডুবল ইরানের যুদ্ধজাহাজ- নিহত ৮৭

বিশ্ব রাজনীতির উত্তেজনা নতুন মোড় নিল যখন ভারত মহাসাগরের...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি