“বিচারের বাণী কেন নিভৃতে কাঁদে?” – যশোরে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদে জনউদ্যোগ যশোরের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় যশোর প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এই মানববন্ধন থেকে সারাদেশে অব্যাহত ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন ধর্ষণ, হত্যা ও নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ করতে হবে এবং রাস্তাঘাটে, কর্মক্ষেত্র নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে।

বক্তারা আরও বলেন, আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করা হলেও ধর্ষণ-নির্যাতন কমছে না। কারণ বিচারের বাণী এখনও নিভৃতে কাঁদছে। তাই আইনের শাসন নিশ্চিত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে।

পাশাপাশি ধর্ষক, নিপীড়কদের সামাজিকভাবে বয়কট করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে সমাজ থেকে অপরাধ কমিয়ে আনা সম্ভব। এজন্য বক্তারা অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

জনউদ্যোগ যশোরে আহবায়ক প্রকৌশলী নাজির আহমদের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রিমিক নেতা মাহবুবুর রহমান মজনু, রাজনৈতিক ব্যাক্তিত্ব হাসিনুর রহমান, যশোর জজ কোর্টের সাবেক পিপি অ্যাড. আবুল হোসেন, সুরধুণীর সভাপতি হারুর-অর রশীদ, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহীন ইকবাল, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, মহিলা পরিষদের যশোর জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতানা রহমান জলি, জনউদ্যোগের যুগ্ম আহবায়ক অধ্যাপক সুরাইয়া শরীফ, নারী ফোরামের আহবায়ক নারীনেত্রী অ্যাড. সৈয়দা মাসুমা বেগম, মহিলা পরিষদের আইন বিষয়ক বিষয়ক সম্পাদক ও জনউদ্যোগ সদস্য নারী নেত্রী অ্যাড. কামরুন নাহার কনা, প্রাইডের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার বালা, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, ছাত্রনেতা ও চিত্রশিল্পী রাশেদ খান, শিক্ষার্থী রুবিনা খাতুন প্রমুখ।

মানববন্ধন পরিচালনা করেন জনউদ্যোগের সদস্য সচিব কিশোর কুমার কাজল।

লেটেস্ট আপডেট

হারিয়ে যাচ্ছে সুগন্ধি ঘাস! সংকটে পালমারোসা চাষ, দুশ্চিন্তায় কৃষকরা

প্রকৃতির ছোট একটি উপহারও কখনও কখনও একটি বড় শিল্পের...

ডাইনোসরের গায়ে সজারুর কাঁটা! ১২ কোটি বছরের রহস্যে অবাক বিজ্ঞানীরা

ডাইনোসরের কথা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশাল...

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আহত! মোজতবা খামেনেইকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

মধ্যপ্রাচ্যের রাজনীতি এমনিতেই উত্তপ্ত। তার ওপর যদি ক্ষমতার শীর্ষে...

গলার সমস্যা, চোখে জল… তবুও মঞ্চ ছাড়েননি সুনিধি চৌহান

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী Sunidhi Chauhan আবারও প্রমাণ করলেন কেন...

বাছাই সংবাদ

বেনাপোল বন্দরে বড় জব্দ! ঘাসের বীজের আড়ালে ১৭ টন পাট বীজ ধরা পড়ল

চাঞ্চল্যকর ঘটনা! ঘাসের বীজ ঘোষণা দিয়ে আনা হয়েছিল নিষিদ্ধ...

বিচারক নিয়ে বিরোধ! যশোরে তিনটি আদালত বর্জন, আইনজীবীদের সংবাদ সম্মেলন

যশোরের তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবার সংবাদ সম্মেলন...

যশোরে ৫০ বস্তা ডিএপি সারসহ নছিমন জব্দ, চালকের ১০ দিনের কারাদণ্ড

যশোরের অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ বস্তা ডিএপি সারসহ...

যশোরে ভেজাল মবিল কারখানায় অভিযান! ধরা পড়ল অবৈধ উৎপাদন, জরিমানা ১ লাখ টাকা

যশোরে ভেজাল মবিল তৈরি ও তা অবৈধভাবে বাজারজাতকরণের অভিযোগে...

২৫৬ রানের লক্ষ্য! ফাইনালে ভারত ঝড় তুলল—নিউজিল্যান্ড কি ইতিহাস গড়বে?

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই উত্তেজনা, দ্রুত রান আর শেষ মুহূর্তের...

আইপিএল ২০২৬ শুরু ২৮ মার্চ! উদ্বোধনী ম্যাচে কি খেলবে আরসিবি ও বিরাট কোহলি?

ভারতসহ বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর অপেক্ষার কেন্দ্রবিন্দু হলো আইপিএল।...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি