দুধের নামে বিষ! যশোরে ভেজাল দুধ কারখানায় র‌্যাবের অভিযান, ৬ সদস্য দণ্ডিত

যশোরের ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের ৬ সদস্যকে আটক করে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলি, সয়াবিন তেল এবং সোডা মিশ্রিত করে বিষাক্ত ভেজাল দুধ তৈরির অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা প্রদান করা হয়েছে।

আজ সোমবার (৯ মার্চ) দুপুরে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে অভিযান চালিয়ে এই সংঘবদ্ধ দলটিকে আটক করা হয়।


র্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কেশবপুর উপজেলার পাথরঘাটা গ্রামে একটি চক্র ভেজাল দুধ তৈরি করে বাজার জাত করছে। যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপর ভোক্তা অধিকার ও উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করা হয়।

আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- অরুপ ঘোষ, রামপ্রসাদ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, মিলন ঘোষ ও স্বপন ঘোষ । এছাড়া পার্থ ঘোষকে তিন মাসের জেল ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে সাজা প্রদান করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, তেল, সোডা এবং ভেজাল দুধ তৈরির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এবং জব্দকৃত এসব ক্ষতিকারক উপকরণ জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।

এ সময় যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরণের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

জেলি ও রাসায়নিক মিশিয়ে যারা দুধের নামে সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান বজায় থাকবে।

লেটেস্ট আপডেট

হারিয়ে যাচ্ছে সুগন্ধি ঘাস! সংকটে পালমারোসা চাষ, দুশ্চিন্তায় কৃষকরা

প্রকৃতির ছোট একটি উপহারও কখনও কখনও একটি বড় শিল্পের...

ডাইনোসরের গায়ে সজারুর কাঁটা! ১২ কোটি বছরের রহস্যে অবাক বিজ্ঞানীরা

ডাইনোসরের কথা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশাল...

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আহত! মোজতবা খামেনেইকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

মধ্যপ্রাচ্যের রাজনীতি এমনিতেই উত্তপ্ত। তার ওপর যদি ক্ষমতার শীর্ষে...

গলার সমস্যা, চোখে জল… তবুও মঞ্চ ছাড়েননি সুনিধি চৌহান

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী Sunidhi Chauhan আবারও প্রমাণ করলেন কেন...

বাছাই সংবাদ

বেনাপোল বন্দরে বড় জব্দ! ঘাসের বীজের আড়ালে ১৭ টন পাট বীজ ধরা পড়ল

চাঞ্চল্যকর ঘটনা! ঘাসের বীজ ঘোষণা দিয়ে আনা হয়েছিল নিষিদ্ধ...

বিচারক নিয়ে বিরোধ! যশোরে তিনটি আদালত বর্জন, আইনজীবীদের সংবাদ সম্মেলন

যশোরের তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবার সংবাদ সম্মেলন...

যশোরে ৫০ বস্তা ডিএপি সারসহ নছিমন জব্দ, চালকের ১০ দিনের কারাদণ্ড

যশোরের অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ বস্তা ডিএপি সারসহ...

“বিচারের বাণী কেন নিভৃতে কাঁদে?” – যশোরে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদে জনউদ্যোগ যশোরের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।...

যশোরে ভেজাল মবিল কারখানায় অভিযান! ধরা পড়ল অবৈধ উৎপাদন, জরিমানা ১ লাখ টাকা

যশোরে ভেজাল মবিল তৈরি ও তা অবৈধভাবে বাজারজাতকরণের অভিযোগে...

২৫৬ রানের লক্ষ্য! ফাইনালে ভারত ঝড় তুলল—নিউজিল্যান্ড কি ইতিহাস গড়বে?

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই উত্তেজনা, দ্রুত রান আর শেষ মুহূর্তের...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি