রমজান উপলক্ষে যশোরে খাদ্য সচেতনতা অভিযান

রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে যশোরে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় ধারাবাহিক অভিযান এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ায় সংস্থাটির কার্যক্রম স্থানীয়দের প্রশংসা কুড়াচ্ছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত যশোর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শহরের নিউ মার্কেট এলাকার চৌধুরী কিচেন-এর ব্যবস্থাপক মো. সোহেল রানাকে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, বিদেশি পণ্যের মোড়কে আমদানিকারকের মূল্য ট্যাগ না থাকা এবং নিষিদ্ধ এনার্জি ড্রিংক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ১০ হাজার ও ৩৭ ধারায় আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া দড়াটানা মোড় এলাকার নিউ ভৈরব হোটেল-এর ব্যবস্থাপক মনিরুলকে দইয়ের ওজনে কম দেওয়ার অপরাধে একই আইনের ৪৬ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে শহরের এইচ এম এম রোডে অবস্থিত ঝিলিক নামের একটি অভিজাত থ্রি-পিস ও কাপড়ের দোকানের ব্যবস্থাপক মো. বজলুর রহমানকে ভোক্তাকে যথাযথ ক্রয় ভাউচার না দেওয়া এবং বিদেশি থ্রি-পিসের ক্রয় ভাউচার প্রদর্শন করতে না পারায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় মুজিব সড়কের একটি আড়ৎকে ভোক্তাদের কাছে প্রতিশ্রুত পণ্য সঠিকভাবে সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, ক্যাব সদস্যসহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লেটেস্ট আপডেট

নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে হুমকি ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ যেন দিন দিন আরও বাড়ছে। সংঘাতের...

অবসর–বরখাস্তের পর আবার চাকরি! কোহিনূর মিয়াকে ঘিরে প্রশাসনে কী বার্তা যাচ্ছে?

বাংলাদেশের বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে বিভিন্ন ঘটনায়...

বরাভূম রেলস্টেশন: আধুনিকতার নতুন রূপ এবং সুবিধা

পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন এখন যেন সম্পূর্ণ নতুন রূপে...

আগাম গরম: ভারতের রাজস্থানে ৪০ ডিগ্রি তাপমাত্রা

ফাল্গুন মাস এখনও শেষ হয়নি। মার্চও পুরোপুরি শুরু হয়নি...

সরকার গঠনের এক মাসেই বড় পদক্ষেপ : ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, কী বললেন প্রধানমন্ত্রী?

বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই জনগণের...

বাছাই সংবাদ

নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে হুমকি ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ যেন দিন দিন আরও বাড়ছে। সংঘাতের...

অবসর–বরখাস্তের পর আবার চাকরি! কোহিনূর মিয়াকে ঘিরে প্রশাসনে কী বার্তা যাচ্ছে?

বাংলাদেশের বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে বিভিন্ন ঘটনায়...

আগাম গরম: ভারতের রাজস্থানে ৪০ ডিগ্রি তাপমাত্রা

ফাল্গুন মাস এখনও শেষ হয়নি। মার্চও পুরোপুরি শুরু হয়নি...

সরকার গঠনের এক মাসেই বড় পদক্ষেপ : ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, কী বললেন প্রধানমন্ত্রী?

বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই জনগণের...

যুক্তরাষ্ট্র–ইসরায়েল হামলা: নতুন ইরানি নেতার পরিবারে শোকের ছায়া, নিহত ৮ জন!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে হঠাৎ করেই বড় ধরনের পরিবর্তন এসেছে। ইরানের...

প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করলেন ফ্যামিলি কার্ড কর্মসূচি

বাংলাদেশে নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে নতুন একটি সামাজিক নিরাপত্তা...

বেনাপোল বন্দরে বড় জব্দ! ঘাসের বীজের আড়ালে ১৭ টন পাট বীজ ধরা পড়ল

চাঞ্চল্যকর ঘটনা! ঘাসের বীজ ঘোষণা দিয়ে আনা হয়েছিল নিষিদ্ধ...

বিচারক নিয়ে বিরোধ! যশোরে তিনটি আদালত বর্জন, আইনজীবীদের সংবাদ সম্মেলন

যশোরের তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবার সংবাদ সম্মেলন...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি