১ কোটি টাকা মুক্তিপণ দাবি! যশোরের অপহরণ রহস্য, ৯ দিন পর জীবিত উদ্ধার জাহাঙ্গীর

যশোর থেকে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর উদ্ধার করেছে র‍্যাব-৬-এর সদস্যরা। বুধবার সাড়ে ১১টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

অপহৃত জাহাঙ্গীর আলম ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের ছেলে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের যশোর শহরের রায়পাড়া পশু হাসপাতালের সামনে একটি ভ্যাটেনারি ফার্মেসি রয়েছে।

গত ২ মার্চ রাতে দোকান বন্ধ করে তিনি শহরের খোলাডাঙ্গা এলাকার বাসার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অপহরণের পর অপহরণকারীরা তার পরিবারের কাছে মোবাইল ফোনে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।

এ ঘটনায় ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জাহাঙ্গীর আলমকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি শুরু করে।

এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঝিকরগাছা উপজেলার ছুটিপুর রোড এলাকায় একটি ইটভাটায় হানা দেয় র‍্যাব সদস্যরা। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলেও অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা সম্ভব হয়।

র‍্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান,অপহৃত ব্যবসায়ীকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

লেটেস্ট আপডেট

হরমুজ প্রণালীতে টানটান উত্তেজনা: ইরানের আত্মঘাতী ড্রোন বোটে কাঁপছে বিশ্ব তেল বাজার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরান আবারও তাদের সামরিক শক্তি...

সংসদে হট্টগোলের মাঝেই রাষ্ট্রপতির ভাষণ! প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ওয়াকআউট বিরোধী দলের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার...

যশোরের নওয়াপাড়া কাঠপট্টিতে ভয়াবহ আগুন! মুহূর্তে পুড়ে ছাই ১৩ কুটির শিল্প

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

জ্বালানি সংকটে কাঁপছে বাংলাদেশ? সরকার কী পরিকল্পনা করছে এখন!

জ্বালানি নিতে ঢাকায় ফিলিং স্টেশনের সামনে লম্বা লাইনে যানবাহনের...

বেনাপোল কাস্টমসে বিশাল অনিয়ম! রাজস্ব ঘাটতি ১৬৫০ কোটি টাকা, কারা জড়িত এই সিন্ডিকেটে?

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে স্থলবন্দরগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নাম...

বাছাই সংবাদ

বিশ্বজুড়ে আতঙ্ক! ইরানের নতুন হুমকি – প্রযুক্তি কোম্পানি ও ব্যাংক কি টার্গেট?

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা নতুন করে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি...

মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেলের দামে আগুন! ট্রাম্প বলছেন সংঘাত দ্রুত শেষ হবে

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আবারও বিশ্ব রাজনীতিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে...

অভয়নগরে ১২টি ককটেলসহ হত্যা মামলার আসামি আটক

যশোরের অভয়নগর উপজেলার ইছামতি গ্রাম থেকে হত্যা মামলার আসামি...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি