যশোরের নওয়াপাড়া কাঠপট্টিতে ভয়াবহ আগুন! মুহূর্তে পুড়ে ছাই ১৩ কুটির শিল্প

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩টি কুটির শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নওয়াপাড়া বাজার এলাকার কাঠপট্টিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঠপট্টিতে থাকা কুটির শিল্পের অন্তত ১৩টি ঘর এবং ৩টি চা ও মুদি দোকান আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। গভীর রাতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে খুলনা থেকে আরও একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

ফায়ার সার্ভিসের নওয়াপাড়া স্টেশনের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে নওয়াপাড়া ও ফুলতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। নিরাপত্তার স্বার্থে পুরো বাজার এলাকার বিদ্যুৎ-সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট কিংবা পাশের একটি ফানুস তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি।
আগুনে ডিজাইন মেশিন, মোটর, বিভিন্ন ধরনের কাঠ, দরজা, ড্রেসিং টেবিল, পালঙ্ক, খাট, সোফা, ফ্রেমসহ কাঠের তৈরি নানা আসবাবপত্র ভস্মীভূত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোতে বিপুল কাঠ ও দামি আসবাব মজুত ছিল। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাঁদের দাবি, ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হতে পারে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দীপু ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া বৃহস্পতিবার সকালে অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং তাদের ক্ষতি পুষিয়ে দিতে সরকারি সহায়তার জন্য প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে জানান।

লেটেস্ট আপডেট

১৪০ কোটি টাকার নদী খনন, তবু কেন থামছে না ভবদহের জলাবদ্ধতা?

যশোরের ভবদহ অঞ্চলে নদী খনন প্রকল্পে ধীরগতি ও লুকোচুরির...

ইরানের নতুন সুপ্রিম লিডারের প্রথম বার্তা: “হরমুজ প্রণালী বন্ধই থাকবে”

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরানের নতুন সুপ্রিম...

যশোরে হোটেল কক্ষে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার! ম্যানেজার গ্রেফতার

যশোর শহরের উপশহর এলাকায় একটি আবাসিক হোটেল থেকে দেশীয়...

বাগেরহাট ট্র্যাজেডি: বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত আরও অনেকে

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩...

হরমুজ প্রণালীতে টানটান উত্তেজনা: ইরানের আত্মঘাতী ড্রোন বোটে কাঁপছে বিশ্ব তেল বাজার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরান আবারও তাদের সামরিক শক্তি...

বাছাই সংবাদ

সংসদে হট্টগোলের মাঝেই রাষ্ট্রপতির ভাষণ! প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ওয়াকআউট বিরোধী দলের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার...

জ্বালানি সংকটে কাঁপছে বাংলাদেশ? সরকার কী পরিকল্পনা করছে এখন!

জ্বালানি নিতে ঢাকায় ফিলিং স্টেশনের সামনে লম্বা লাইনে যানবাহনের...

বেনাপোল কাস্টমসে বিশাল অনিয়ম! রাজস্ব ঘাটতি ১৬৫০ কোটি টাকা, কারা জড়িত এই সিন্ডিকেটে?

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে স্থলবন্দরগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নাম...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি