বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
16.8 C
Jessore
More

    যবিপ্রবিতে প্রথমবারের মতো আইইএলটিএস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনার প্রস্তুতিমূলক দক্ষতা বৃদ্ধি, পরীক্ষার কাঠামো ও চারটি দক্ষতা- শ্রবণ, বলা, পড়া ও লেখা বিষয়ে ধারণা প্রদানের লক্ষ্যে ১৭ আগস্ট থেকে ১৯ আগস্ট তিন দিনব্যাপী প্রথমবারের মতো আইইএলটিএস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

    যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে ‘তুমিই পারবে’ প্রোগ্রামের আওতায় ও জাস্ট রিসার্চ সোসাইটির সহযোগিতায় তিন দিনব্যাপী ‘হাউ টু স্টার্ট আইইএলটিএস প্রিপারেশন’-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরিফ হোসেন গ্যালারীতে অনুষ্ঠিত হয়। ১৭ আগস্ট রোববার প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

    আজ ১৯ আগস্ট মঙ্গলবার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, যবিপ্রবি হবে দক্ষ জনশক্তি তৈরির উৎস। প্রতিযোগিতাপূর্ণ এই পৃথিবীতে যদি আমাদের শিক্ষার্থীদের দক্ষ হিসেবে আমরা গড়ে তুলতে না পারি তাহলে আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে। এজন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করতে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। তারমধ্যে এই প্রশিক্ষণ কর্মশালা অন্যতম। শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়, জীবন শেষ হওয়ার আগেই তারা বিদেশে যাওয়ার প্রক্রিয়া ও আইইএলটিএস বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পাবে। ইতোমধ্যে আমরা শিক্ষার্থীদের জন্য রিসার্চ ফেলোশিপ চালু, ইনোভেশন অ্যান্ড স্ট্যার্টআপ সাপোর্ট সেল তৈরির সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীদের ইংরেজি ভাষার পাশাপাশি তৃতীয় ভাষা শিখতে ও কম্পিউটার “স্কিল উন্নতকরণে সফট স্কিল অ্যান্ড অ্যাডভান্সড ল্যাঙ্গুয়েজ প্রোফিয়েন্সি ডেভেলপমেন্ট কোর্স” চালু করেছি। এ ধরনের উদ্যোগ তোমাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে আমি মনে করি।

    আরও পড়ুন :  তারেক রহমানের যশোর আগমন : বিএনপির জনসভায় আসছে বড় রাজনৈতিক বার্তা

    ‘আইইএলটিএস’ বিষয়ক তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির বিদেশগামী সাবেক শিক্ষার্থী শোয়েব মাহমুদ, সজল, আল সাবের পিয়াস, সাইদ আনোয়ার ও আসিফ ইকবাল জীবন। বক্তারা ‘আইইএলটিএসের’ চারটি বিষয়- শ্রবণ, বলা, পড়া ও লেখা বিষয়ে প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেন।

    কর্মশালায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ড. মো. শহিদুল ইসলাম, ড. মো. সাব্বির হোসাইন, ড. শফি আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

    লেটেস্ট আপডেট

    ভোটের হারেই নির্ধারিত হবে ক্ষমতার সমীকরণ: বিএনপি বনাম জামায়াতের রাজনৈতিক লড়াই

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ এখন...

    এক কাপ গোলাপ চায়ে প্রেমের সকাল: ভ্যালেন্টাইন ডে-তে বিশেষ রোজ টি রেসিপি

    এক কাপ চায়ে যদি ভালোবাসা ঢেলে দেওয়া যেত, তাহলে...

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক উত্তাপ! ডা. শফিকুর রহমানকে নিয়ে নতুন দাবি

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য...

    ফল যাই হোক, মেনে নেওয়ার বার্তা মুহাম্মদ ইউনূসের: ভোটের আগে বড় বার্তা

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল যাই হোক না...

    বাছাই সংবাদ

    সোশাল মিডিয়ায় ডিপফেক আর চলবে না: ৩ ঘণ্টার নিয়মে কড়া বার্তা সরকারের

    ডিপফেক ভিডিও, ভুয়ো ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর...

    যশোরের ছয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক, ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে...

    ভোটের দিন নিরাপত্তা নিয়ে বড় বার্তা! ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও পুলিশের প্রস্তুতি জানালেন ডিআইজি

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট...
    00:01:45

    নড়াইলে প্রেস ব্রিফিং: নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের বিশেষ প্রস্তুতি জানালেন ডিআইজি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে নড়াইলসহ...

    তীব্র আপত্তির পর সিদ্ধান্ত বদল! ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে নতুন ঘোষণা ইসির

    নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে...

    যশোরের তরুণদের জন্য বড় ঘোষণা: মেধা ও যোগ্যতাই হবে চাকরির একমাত্র শর্ত

    যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য...

    গোয়ালদাহ বাজারে রাতের অভিযান! বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

    যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে...

    অভয়নগরে যৌথবাহিনীর অভিযান, ঘর থেকে মিলল পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র!

    যশোরের অভয়নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামুনেশন, চাইনিজ...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »