রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
19.3 C
Jessore
More

    যবিপ্রবিতে পুরোনো সিন্ডিকেটের সক্রিয় হওয়ার চেষ্টা: অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও তদন্তের অগ্রগতি কোথায়?

    সরকার পরিবর্তনের এক বছরে যবিপ্রবিতে ফের পুরোনো অনিয়মের ছায়া

    আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর না যেতেই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) যেন পুরোনো ছকে ফিরছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অঙ্গনে ফের সক্রিয় হয়ে উঠেছে সেই পুরোনো সিন্ডিকেট, যারা বিগত সময়ে অর্গানোগ্রাম ছাড়াই অবৈধ নিয়োগ এবং অর্থ লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছিল।

    বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, যবিপ্রবির সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, যিনি অবসরে যাওয়ার পরও চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন, তিনিই এই পুরোনো সিন্ডিকেটের মূল নেতা। তাঁর চারপাশে আবার জড়ো হয়েছেন কিছু বিতর্কিত শিক্ষক ও কর্মকর্তারা।

    অর্গানোগ্রাম ছাড়া নিয়োগ: নিয়মের বাইরে বিশাল আয়োজন

    ২০১৯-২০ অর্থবছরে যবিপ্রবির অনুমোদিত অর্গানোগ্রামের মেয়াদ শেষ হয়। পরবর্তীতে নতুন অর্গানোগ্রাম প্রণয়ন ও অনুমোদনের জন্য ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হলেও তা চূড়ান্ত হয়নি। এই অননুমোদিত অবস্থাতেই একের পর এক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়, যা সম্পূর্ণ আইনবহির্ভূত।

    এ সময় নিয়োগ বিজ্ঞপ্তি, বাছাই প্রক্রিয়া ও যোগ্যতা নির্ধারণেও ছিল চরম স্বজনপ্রীতির ছাপ। অভিযোগ রয়েছে, যারা প্রশাসনের ঘনিষ্ঠ, তাদের জন্য বিশেষ শর্ত যুক্ত করে বিজ্ঞপ্তি তৈরি করা হতো।

    আরও পড়ুন :  চায়ের দোকান পাওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতা আলমগীরকে হত্যা করেন ‘ভাড়াটে শ্যুটার মিশুক’!

    প্রভাবশালীদের আশীর্বাদে ল’ অফিসারের নিয়োগ

    ২০২৩ সালের ২২ আগস্ট যবিপ্রবিতে মাহমুদ আশরাবী নিশান নামক একজনকে ল’ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। অথচ তাঁর যোগ্যতা সহকারী রেজিস্ট্রার (লিগ্যাল) পদের জন্য যথেষ্ট না হওয়ায়, তাঁকে সেই পদে অস্থায়ীভাবে নিয়োগ দেখানো হয়। জানা যায়, তার পিতা অ্যাডভোকেট তজিবর রহমান বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা এবং রেজিস্ট্রার আহসান হাবীবের ঘনিষ্ঠ বন্ধু।

    এই নিয়োগ ঘিরে বিতর্ক সৃষ্টি হলে তজিবর রহমান পদত্যাগ করেন, কিন্তু ছেলের চাকরি বহাল থাকে। এমনকি রেজিস্ট্রারের ঘনিষ্ঠজন, আত্মীয়-স্বজনদেরও অনিয়মিতভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে।

    ৬১ লাখ টাকার আত্মসাত ও দুদকের মামলা

    ২০২৩ সালের আগস্টে দুর্নীতি দমন কমিশন (দুদক) যবিপ্রবির সাবেক উপাচার্য ড. আব্দুস সাত্তার, উপ-উপাচার্য ড. কামাল উদ্দিন এবং উপ-পরিচালক আব্দুর রউফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে। এই মামলায় সাবেক উপাচার্য ড. সাত্তার বর্তমানে কারাগারে, কিন্তু নিয়োগপ্রাপ্ত আব্দুর রউফ এখনো পদে বহাল।

    আরও পড়ুন :  যবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা: উপাচার্যের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদে প্রশাসনের নিন্দা

    দুদকের আইন অনুযায়ী চার্জশিটভুক্ত আসামিকে সাময়িক বরখাস্ত করা বাধ্যতামূলক হলেও, যবিপ্রবি কর্তৃপক্ষ এখনও সে সিদ্ধান্ত নেয়নি।

    রেজিস্ট্রার আহসান হাবীব: পুরোনো সিন্ডিকেটের মূল চালক?

    প্রকৌশলী আহসান হাবীব ২০১১ সালে যে বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পান, সেখানে প্রশাসনিক অভিজ্ঞতার যে শর্ত ছিল তা তিনি পূরণ না করেই নিয়োগ পান। অভিযোগ রয়েছে, তৎকালীন ক্ষমতাসীন এমপি খালেদুর রহমান টিটোর ঘনিষ্ঠ হওয়ায় তিনি এই সুযোগ পান।

    তাঁর নেতৃত্বেই বিগত এক যুগে যবিপ্রবিতে কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম ঘটেছে। দুইজন উপাচার্য পরিবর্তিত হলেও তিনিই রেজিস্ট্রার পদে বহাল ছিলেন এবং বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। তার ঘনিষ্ঠজনদের নিয়োগ, এবং এবার নিজের ছেলেকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার গুঞ্জনও চলছে।

    তদন্ত কমিটি: পাঁচ মাসেও কাজ শুরু হয়নি!

    যবিপ্রবির লাগামহীন অনিয়ম ও দুর্নীতির তদন্তে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সাবেক উপাচার্য ড. রফিকুল ইসলাম সরকারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কিন্তু পাঁচ মাস পার হলেও কমিটি কার্যক্রম শুরু করেনি।

    আরও পড়ুন :  ভলিবল ও ওয়াটারপোলো খেলোয়াড় মোঃ জাহাঙ্গীর আলম খোকন: যশোরের গর্বিত ক্রীড়ানায়ক

    ড. রফিকুল ইসলাম সরকার জানান, তিনি সম্প্রতি তদন্তের কাগজপত্র পেয়েছেন এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, কমিটি কাজ করছে এবং বিষয়টি সময়সাপেক্ষ।

    রেজিস্ট্রারের বক্তব্যের অনুপস্থিতি

    যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীবের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এসএমএস পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না, কারণ পূর্বে যাঁরা অভিযোগ করেছিলেন, তাঁদের চাকরি জীবনে নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে।

    উপাচার্যের প্রতিশ্রুতি: দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান

    বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ জানিয়েছেন, যবিপ্রবির যেকোনো অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রেজিস্ট্রারের চুক্তিভিত্তিক নিয়োগ শুধুমাত্র প্রশাসনিক কার্যক্রম সচল রাখার জন্য। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিও ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।তিনি আশ্বস্ত করেন, দুদকের মামলায় অভিযুক্ত আব্দুর রউফের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং ল’ অফিসারের নিয়োগ বিষয়টি তদন্ত কমিটি দেখছে।

    লেটেস্ট আপডেট

    ঝাপসা ও পুরোনো ছবি ঠিক করার সেরা AI সফটওয়্যার, 4K আপস্কেল ও নয়েজ রিডাকশনে নতুন সমাধান

    আপনার পুরোনো অ্যালবাম খুলে যখন দশ বছর আগের ছবিগুলো...

    সুপার এইটে দক্ষিণ আফ্রিকার দাপট, টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ড

    টি-২০ বিশ্বকাপ মানেই রোমাঞ্চ, চাপ আর শেষ ওভার পর্যন্ত...

    ভারত-পাক মহারণে সূর্যের স্বীকারোক্তি! হাত মেলাবেন কি বাবররা?

    ক্রিকেট মানেই উত্তেজনা। আর সেই ক্রিকেট যদি হয় ভারত...

    তিন দিনেই শেষ ১০ হাজার প্যাকেট! শীতকালীন অলিম্পিক্স ভিলেজে কন্ডোম সংকট কেন?

    শীতকালীন অলিম্পিক্স মানেই বরফের লড়াই, স্কিইং, আইস হকি, ফিগার...

    তারেক রহমানের বড় ঘোষণা! শেখ হাসিনার প্রত্যর্পণ কি সত্যিই আইনি পথে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে...

    বাছাই সংবাদ

    ভারত-পাক মহারণে সূর্যের স্বীকারোক্তি! হাত মেলাবেন কি বাবররা?

    ক্রিকেট মানেই উত্তেজনা। আর সেই ক্রিকেট যদি হয় ভারত...

    তারেক রহমানের বড় ঘোষণা! শেখ হাসিনার প্রত্যর্পণ কি সত্যিই আইনি পথে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে...

    নির্বাচনের পরেই বড় সিদ্ধান্ত! রশীদের চুক্তি বাতিল, নতুন মন্ত্রিপরিষদ সচিব সিরাজ

    ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই দিন পর মন্ত্রিপরিষদ সচিব পদে...

    বিএনপি সরকার গঠন নিশ্চিত! তারেক রহমান কী বললেন শেখ হাসিনা ও ভারতের বিষয়ে?

    নির্বাচনের দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপির সরকার গঠন করার...

    যশোরে ২৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত: রাষ্ট্রীয় কোষাগারে যাচ্ছে ১২ লক্ষাধিক টাকা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী...

    যশোর নির্বাচনের চমক! কারা হারালেন জামানত, কারা জিতলেন বড় ব্যবধানে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্ব›দ্বী...

    যশোরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

    যশোর শহরের বাহাদুরপুরের নিমতলা এলাকায় পার্কিং করা একটি বাসে...

    গদখালির ফুলচাষে শতকোটি টাকার ধস: ভালোবাসা দিবসে বাজার বন্ধ, বিপাকে যশোরের ফুলচাষীরা

    ১৪ ফেব্রুয়ারি মানেই বিশ্ব ভালোবাসা দিবস। একই সঙ্গে বসন্তের...

    এ সম্পর্কিত আরও পড়ুন

    জনপ্রিয় ক্যাটাগরি

    Translate »